ইংল্যান্ডে প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ভারতীয় সেনার মূর্তি উন্মোচন
জাগরণ ডেস্ক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ১৯ আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ১৯
ভারতীয় শিখ সম্প্রদায়ের উল্লেখযোগ্য ভূমিকার পাশাপাশি প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষ স্মরণে স্মিথউইক শহরের প্রাণকেন্দ্রে এক শিখ সৈনিকের আবক্ষ মূর্তির উন্মোচন করল ব্রিটিশ প্রশাসন।
৪ নভেম্বর রোববার পশ্চিম মিডল্যান্ডসের হাই স্ট্রিটে উদ্বোধন হয় মূর্তিটির। ব্ল্যাক কাউন্টির শিল্পী লিউক পেরির তৈরি এই ভাস্কর্য দেখতে ভিড় জমে যায়।
দুই বিশ্বযুদ্ধে শামিল ব্রিটিশ ইন্ডিয়ার আর্মির কয়েক লাখ সৈনিককে শ্রদ্ধা জানাতেই স্থাপন করা হয়েছে মূর্তিটি। এর নাম দেওয়া হয়েছে ‘লায়নস অব গ্রেট ওয়ার’।
স্মিথউইকের গুরু নানক গুরুদ্বার এবং স্থানীয় স্যান্ডওয়েল কাউন্সিলের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে মূর্তিটি। হাই স্ট্রিট এবং টলহাউস ওয়ের মধ্যবর্তী স্থানে এটি বসানো হয়েছে।
এ প্রসঙ্গে গুরুদ্বারের সভাপতি যতীন্দর সিং বলেন, ‘আজ আমি অত্যন্ত গর্বিত। শিখ সম্প্রদায় তথা দক্ষিণ এশিয়ার অবদান অতুলনীয়। এই মূর্তির মাধ্যমে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সঙ্গে নয়া যোগসূত্র স্থাপিত হল। এতদিন পর্যন্ত বিশ্বযুদ্ধে শিখ তথা সমগ্র দক্ষিণ এশিয়ার অবদান ইংল্যান্ডের ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাচ্ছিল। কিন্তু, এবার তা ব্রিটিশ ইতিহাসে স্থান পেল।’
বিশ্বযুদ্ধে শিখ সৈনিকদের আত্মত্যাগের অবদান এই মূর্তির মাধ্যমে প্রতিফলিত হবে বলেও জানিয়েছেন এজবাস্টনের বার্মিংহাম কেন্দ্রের এমপি প্রীত কাউর গিল। তার কথায়, ‘ব্রিটিশ ভারতের একটা ছোট্ট অংশ হয়েও প্রথম বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শিখ জনগোষ্ঠী।’
অন্যদিকে, স্থানীয় কাউন্সিলর তথা স্যান্ডওয়েল কাউন্সিলের নেতা স্টিভ এলিং বলেছেন, ‘দেশবাসীর আত্মবলিদানকে স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আর মূর্তি প্রসঙ্গে ভাস্কর পেরি বলেন, ‘যখন দেখি প্রথম বিশ্বযুদ্ধে ১০ লাখ ৫০ হাজার ভারতীয় সেনাকে পাঠানো হয়েছিল, তখন ভাবতেও অবাক লাগে যে এতদিন তাদের অবদানই আমাদের দেশে উপেক্ষিত থেকে গিয়েছে।’
প্রসঙ্গত, মূর্তিটির নির্মাণে ২০ হাজার পাউন্ড দান করছে গুরুদ্বার। মূর্তির নিচের গ্রানাইটের ভিত্তির উপর খোদাই করে লেখা রয়েছে প্রথম বিশ্বযুদ্ধে শামিল হওয়া সেনাদলের নাম। সূত্র : বর্তমান পত্রিকা
আরএম/এফসি/এমটিআই
- আমিরুলের ঘনিষ্ঠ যুবনেতা গ্রেফর সালাম,সরগরম রাজনীতি মহল
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- Contractual Worker Dies in Tragic Incident at Farakka NTPC
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
