অসমে এনআরসি প্রকাশের বর্ষপূর্তি, অনিশ্চয়তা ঝুলেই রইল
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০ ১৩ ০১ ৫৩ আপডেট: ৩১ আগস্ট ২০২০ ১৩ ০১ ৫৩
আজ (সোমবার) এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের বর্ষপূর্তি৷ চরম উত্তেজনায় কাটছিল প্রতিটি মুহূর্ত৷ এমন পরিস্থিতিতেই প্রকাশ পেল, ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জনের নাম বাদ পড়েছে। এক বছর ধরে চরম আশঙ্কায় দিন কাটছে তাদের। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, ১২০ দিনের মধ্যে নাম বাদ পড়ার আবেদন জানাতে হবে ফরেনার্স ট্রাইবুনালে। নিযুক্তও হয়েছেন নতুন ২২১ ফরেনার্স ট্রাইবুনাল সদস্য। ওইটুকুই, প্রথম বর্ষপূর্তিতে এক পাও এগোয়নি কাজ। উল্টে এনআরসি নিয়েই আশঙ্কা দেখা দিয়েছে।
হাজার তিনেক সরকারি কর্মী রিজেকশন অর্ডার তৈরির কাজ করছিলেন। করোনায় তাঁদের কাজ বন্ধ হয়ে পড়ে। এখন অবশ্য সেপ্টেম্বর থেকে নতুন উদ্যমে রিজেকশন লেটার তৈরি ও পাঠানোর কাজ শুরু করার জন্য জেলাশাসকদের চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে, ‘রিজেকশন লেটার’ তৈরির আগে সার্কল অফিসারেরা নাম বাদ পড়ার কারণগুলি ফের খতিয়ে দেখবেন৷এনআরসির রাজ্য সমন্বয়রক্ষক হিতেশ দেবশর্মা জানান, করোনা অতিমারি ও বন্যার দরুন ৩১ আগস্ট পর্যন্ত সরকারি কর্মীরা ব্যস্ত ছিলেন। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এবং সেপ্টেম্বরে সরকারি কাজকর্ম শুরু হলেই এনআরসির কাজ শুরু হবে৷
এ দিকে এক বছর ধরে দুই শতাধিক ফরেনার্স ট্রাইবুনাল সদস্যকে বসিয়ে বেতন দেওয়ায় তাঁদের চুক্তি নবীকরণ হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু এনআরসি দফতর দ্রুত রিজেকশন লেটার দেওয়ার কাজ শুরু করতে চায় বলে জানানোয় মত বদলেছে রাজ্য সরকার। মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ জানান, আগামী মাসে ফরেনার্স ট্রাইবুনাল সদস্যদের চুক্তি নবীকরণ হবে।
অবশ্য যে সংগঠনের মামলার জেরে সুপ্রিম কোর্ট এনআরসি নবীকরণের নির্দেশ দিয়েছিল, সেই অসম পাবলিক ওয়ার্কস জানিয়েছে, তারা এই এনআরসি মানবে না। সংগঠনের সভাপতি অভিজিৎ শর্মা বলেন, “এই এনআরসিতে ঘোষিত বাংলাদেশি, জেহাদি হিসেবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম রয়েছে। রাজ্যকে বিদেশিমুক্ত করতে তৈরি হওয়ার কথা ছিল এনআরসি। কিন্তু বর্তমান এনআরসিতে হাজার হাজার অবৈধ নাগরিকের নাম ঢুকেছে। তাই ১০০ শতাংশ রি-ভেরিফিকেশন না হলে এই এনআরসি মূল্যহীন কাগজের টুকরো ছাড়া কিছুই নয়।” প্রাক্তন এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার দুর্নীতি ও কর্তব্যে গাফিলতি নিয়ে সরব হয়ে এনআরসি প্রক্রিয়ার সিবিআই তদন্তও দাবি করছে তারা। একই কথা রাজ্য সরকারও সুপ্রিম কোর্টকে জানিয়েছে। আসুর সাধারণ সম্পাদক লুরিণজ্যোতি গগৈ বলেন, সুপ্রিম কোর্ট এনআরসি নিয়ে বহু গাইডলাইন দিলেও গত এক বছরে সরকার এনআরসিকে হিমঘরে পাঠিয়ে দিয়েছে৷ সরকার অসমের ভূমিপুত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায় না।
কংগ্রেসের মতে, ২০২১ সালের নির্বাচনের আগে পর্যন্ত কেন্দ্র বা রাজ্য সরকার মোটেই এনআরসি নিয়ে এগোবে না। কারণ, নাগরিকত্ব আইনের সংশোধনী, এনআরসি ও অসম চুক্তির ষষ্ঠ দফা- এইসব দিয়েই হিন্দু, মুসলিম ও ভূমিপুত্রদের ভোট হাতে রাখতে চাইছে বিজেপি।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- কোন-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সুবর্ণজয়ন্তী বর্ষে সম্মানন
- কবি অনিমেষ সরকারের ভার্চুয়াল সাক্ষাৎকার নিলেন বেদশ্রুতি মুখার্জী
- লবণ, গোলমরিচ ও লেবু দূর করবে ১০টি স্বাস্থ্য সমস্যা!
- বেসরকারি ব্যাংকের সিএসপি কর্মীর কাছ থেকে টাকা লুটের চেষ্টা
- গ্রামে পানীয় জলের সমস্যা,টায়ার জ্বালিয়ে পথ অবরোধ মালদায়
- দাঁতনের ইতিহাসের আলোকে ঐতিহ্যের স্কুল বাড়ি : এক ঐতিহাসিক অনুসন্ধ
- `আন্তর্জাতিক আমার ভারত পত্রিকা`র সাহিত্য সম্মেলন-২০২৪
- দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে মাটি কাটার কাজ
- পরিযায়ী শ্রমিকের পুত্র মিজানুর দারিদ্র্যতাকে জয় করে রাজ্যের মেধা
- শ্বশুরবাড়ির অত্যাচারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ গৃহবধূ
- গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের সাহায্য জামায়াতে ইসলামী হিন্দের
- হবিবপুর এলাকায় সাপের কামোড়ে মৃত্যু যুবকের
- বন্যা পরিস্থিতি দেখতে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রহিম বক্সি
- আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার নইমুল ইন্তেকাল
- করোনাভাইরাস নিয়ে বিশেষ সচেতনতা অভিযানে নামলেন বিধায়ক
