অন্য দল থেকে আসা দুর্নীতিবাজ নেতা-নেত্রীদের হাত থেকে দল মুক্ত হলো,
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১০ ১০ ০০ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১০ ১০ ০০
অন্য দল থেকে আসা দুর্নীতিবাজ নেতা-নেত্রীদের হাত থেকে দল মুক্ত হলো, তাই গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধি করণ করে নব-নির্বাচিত অঞ্চলের চেয়ারম্যানের অনুগামীরা, চেয়ারম্যানকে বর্ণাঢ্য অভ্যর্থনা তৃণমূল নেতা-কর্মীদের, তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে শুদ্ধিকরণ করছে খোঁচা বিজেপির, শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর
মালদা;১১ফেব্রুয়ারী: নব-নির্বাচিত অঞ্চল চেয়ারম্যান কে ঘিরে ব্যাপক উন্মাদনা তৃণমূল কর্মী সমর্থকদের। উৎসবের মেজাজ পাশাপাশি দলীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলা হলো গোটা এলাকা। মাতোয়ারা এলাকাবাসীও। তাসার তালে, আতশবাজির রোশনায় পুষ্প বৃষ্টি করে বর্ণাঢ্য অভ্যর্থনা। সমগ্র এলাকা মিছিল করে দলীয় কার্য্যালয়ে সম্বর্ধনা অনুষ্ঠান। সাথে পুরোহিত কে দিয়ে গঙ্গা জল ছিটিয়ে এলাকা শুদ্ধি করণ করলেন অঞ্চল চেয়ারম্যানের অনুগামীরা। তাদের দাবি এতদিন বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম থেকে তৃণমূলে আসা নেতারা ব্যাপক হারে দুর্নীতি করেছে। শুক্রবার সন্ধ্যায় সেই শাপমোচন হল। তাই শুদ্ধিকরণ কর্মসূচি। সমগ্র ঘটনা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লকের অন্তর্গত তুলসীহাটা অঞ্চলের তৃণমূলের নতুন কমিটি ঘোষণা হয়েছে। নতুন কমিটিতে অঞ্চল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তৃণমূল নেতা দিল রোজ। আর অঞ্চল চেয়ারম্যান হিসেবে দিল রোজের নাম ঘোষণা হতেই কার্যত উৎসবে মেতে উঠলেন তৃণমূল নেতা-কর্মীরা। সামিল এলাকার সাধারণ মানুষেরাও।দিলরোজ কে বাড়ি থেকে নিয়ে এসে মিছিল করে সমগ্র এলাকা পরিক্রমা করেন তৃণমূল নেতা-কর্মীরা। প্রিয় নেতার নামে উঠতে থাকে জয়ধ্বনি। তাসার তালে আতশ বাজির আওয়াজে জমজমাট হয়ে ওঠে সমগ্র এলাকা। তারপর তুলসীহাটার বড়োল বাজারে নব-নির্বাচিত অঞ্চল চেয়ারম্যান কে নিয়ে আসা হয়। সেই সময় পুরোহিত কে দিয়ে গঙ্গা জল ছিটিয়ে সমগ্র এলাকা শুদ্ধিকরণ করায় দিল রোজের অনুগামীরা। কারণ হিসেবে তারা বলে অন্যান্য দল থেকে তৃণমূলে আগত নেতা-নেত্রীরা ব্যাপক হারে দুর্নীতি করছিলেন। এলাকার মানুষ অতিষ্ট হয়ে গেছিল। যোগ্য লোক দায়িত্ব পাওয়াই মানুষ তাই খুশি। দলীয় কার্যালয়ে তাকে সম্বর্ধনা জানানোর আগে তাই শুদ্ধিকরণ করা হলো। তারপর দলীয় কার্যালয়ের মধ্যে দিলরোজকে সম্বর্ধনা জানান সকল নেতা-কর্মীরা। তারা বলেন এটাই অভিষেক ব্যানার্জির নতুন তৃণমূল। সমগ্র ঘটনা সামনে আসতেই তৃণমূলকে খোঁচা বিজেপির। বিজেপির দাবি তৃণমূল যে দুর্নীতিবাজ তা তৃণমূলরাই বলছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
তৃণমূল কর্মী নাসিম আক্তার বলেন,এতদিন অন্যান্য দল থেকে আসা নেতারা দুর্নীতি করেছে। যিনি এই অঞ্চলে দলকে প্রকৃত ভাবে এগিয়ে নিয়ে গেছেন তিনি আজ দায়িত্ব পেয়েছেন। অভিষেক ব্যানার্জি নতুন তৃণমূলের কথা বলেছিল এটাই নতুন তৃণমূল। তাই আমরা খুব খুশি।
তৃণমূল কর্মী সুমিত কুমার দাস বলেন, দুর্নীতি বাজদের হাত থেকে দল মুক্ত হলো। তাই আমরা আজ শুদ্ধিকরণ করলাম। আমাদের সকলের প্রিয় নেতা দিলরোজ দায়িত্ব পেলেন। তাই আমরা আজ খুব খুশি।
নব-নির্বাচিত অঞ্চল চেয়ারম্যান দিলরোজ বলেন, দল আমার ওপর ভরসা রেখেছে এই জন্য আমি খুশি। নিজের দায়িত্ব পালনের চেষ্টা করব। দলীয় নেতৃত্ব এবং আমাদের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ কে ধন্যবাদ জানাবো।
উত্তর মালদা জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, এই শুদ্ধি করণ কর্মসূচি করার কথা বিরোধীদের। কিন্তু তৃণমূল এখন তৃণমূলের বিরুদ্ধে শুদ্ধিকরণ করছে। এরা যে দুর্নীতিবাজ নিজেরাই মেনে নিচ্ছে। চারিদিকে এই অবস্থা। মানুষ এদের সময়ে জবাব দেবে।
প্রসঙ্গত হরিশ্চন্দ্রপুর এলাকায় বারবার দেখা যাচ্ছে তৃণমূলের অভ্যন্তরেই একাংশ আরেকাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন। নব-নির্বাচিত অঞ্চল সভাপতির বর্ণাঢ্য অভ্যর্থনার মধ্যেও শুদ্ধিকরণ কর্মসূচি কোথাও একটা তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত প্রকট করছে। এই মুহূর্তে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে দলীয় কোন্দল শাসকের গলার কাঁটা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
