ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০২ জুন ২০২৬   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে প্রশ্নের ঝড়, আবেদনপত্র সংগ্রহে আগ্রহ কম গ্রামবাসীদের

প্রকাশিত: ২ জুন ২০২৬ ১১ ১১ ০৫   আপডেট: ২ জুন ২০২৬ ১১ ১১ ০৫

সফিকুল ইসলাম ​​​​​​,মুর্শিদাবাদ:  সম্প্রীতি সময়ে যে অন্নপূর্ণা যোজনার ১৩ পাতার আবেদনপত্র নিয়ে গ্রামাঞ্চলে দেখা দিয়েছে অনীহা। আবেদনকারীর পাশাপাশি পরিবারের সব সদস্যের বিস্তারিত তথ্য চাওয়া হওয়ায় অনেকেই ফর্ম সংগ্রহ করতে আগ্রহ দেখাচ্ছেন না।

Hariharpara ব্লকের চোঁয়া গ্রাম পঞ্চায়েতের নজিরপুর, মামুদপুর ও পীরতলা এলাকায় এই চিত্র সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবেদনপত্রে পরিবারের সদস্যদের তথ্য, জমি-জায়গার বিবরণ, ব্যাঙ্কের তথ্যসহ একাধিক নথির বিস্তারিত চাওয়া হয়েছে। এত তথ্য দিতে হবে জেনে অনেকেই ফর্ম নিতে অনীহা প্রকাশ করছেন।

আইসিডিএস কর্মী পুতুল বিশ্বাস জানান, নজিরপুর এলাকায় সাধারণ মানুষ অন্নপূর্ণা যোজনার ফর্ম নিতে চাইছেন না। তাঁদের অনেকেরই বক্তব্য, এত ব্যক্তিগত তথ্য কেন দিতে হবে তা তাঁরা বুঝতে পারছেন না। সেই কারণেই ফর্ম সংগ্রহে আগ্রহ কম দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, জমি-জায়গার তথ্য থেকে শুরু করে সন্তান-সন্ততিদের ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য পর্যন্ত চাওয়া হচ্ছে। এত তথ্য জমা দিতে গিয়ে তাঁরা অস্বস্তি ও উদ্বেগ বোধ করছেন।

একটি কেন্দ্রে মাত্র চারজন মহিলা আবেদনপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে ১০/১৭ নম্বর কেন্দ্রে এখনও পর্যন্ত একজনও ফর্ম নেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইসিডিএস কর্মী। পীরতলা গ্রামেও একই ছবি দেখা গিয়েছে। ফলে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া শুরু হলেও গ্রামাঞ্চলের অনেক মানুষের মধ্যে আবেদনপত্রের তথ্য চাওয়া নিয়ে সংশয় ও অনীহা দেখা দিয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর