বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
সফিকুল ইসলাম
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ০৯ ০৯ ৩৮ আপডেট: ৬ অক্টোবর ২০২৬ ০৯ ০৯ ৩৮
সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ: সামশেরগঞ্জ বিডিওর উদ্যোগে বিপর্যয় মোকাবিলা ও কমিউনিটি অ্যাওয়ারনেস কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার সকাল ১১টা নাগাদ সামশেরগঞ্জ বিডিও অফিসের SHG হলরুমে এই সচেতনতা কর্মসূচি শুরু হয়। NDRF-এর একটি বিশেষ টিম, ফায়ার ডিপার্টমেন্ট এবং BDOM- মিলে প্রশিক্ষণমূলক কর্মসূচি পরিচালনা করেন।
বন্দে মাতরম পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিপর্যয়ের সময় কীভাবে নিজের পাশাপাশি অন্যদের নিরাপদে রাখা যায় এবং বিপর্যয়ের আগে, চলাকালীন ও পরে কী ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন—তা হাতে-কলমে দেখিয়ে বোঝানো হয়।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সামনে বিভিন্ন ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয়। হাত বা পায়ে চোট লাগলে কীভাবে প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ করতে হবে, আহত ব্যক্তিকে কীভাবে নিরাপদে উদ্ধার করতে হবে—সেসব কৌশল হাতে-কলমে দেখানো হয়।
এছাড়াও আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, পেট্রোল বা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে তা মোকাবিলা করতে হবে, সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি বন্যার সময় কীভাবে নিজের এবং অন্যের জীবন রক্ষা করা যায়, বিপদের সময় কীভাবে নিরাপদ স্থানে পৌঁছতে হবে— cpr কিভাবে দিতে হয়,সেসব বিষয়েও NDRF-এর পক্ষ থেকে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।
সামশেরগঞ্জের BDO সমীরন কৃষ্ণ মণ্ডল জানান, সামশেরগঞ্জ এলাকা বিভিন্ন ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়। সেই পরিস্থিতিতে কীভাবে নিজের আত্মরক্ষা করা যায় এবং কীভাবে অন্যকে নিরাপদে রাখা যায়, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই NDRF ও ফায়ার ডিপার্টমেন্টের টিমকে নিয়ে Familiarization Exercise 2026 ওয়ার্নেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এলাকার স্কুলপড়ুয়া, বিডিও অফিসের বিভিন্ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সামশেরগঞ্জের সাধারণ মানুষকে নিয়ে এই সচেতনতা কর্মসূচি করা হয়। বন্যা, ভূমিকম্প, আগুন লাগা কিংবা গ্যাস সিলিন্ডারে আগুন লাগার মতো পরিস্থিতিতে কীভাবে নিজেকে রক্ষা করতে হবে এবং বিপদের সময় প্রথমে কী করণীয়—সেই বিষয়েই সচেতন করা হয়।
পাশাপাশি BDO সমীরন কৃষ্ণ মণ্ডল বলেন, সামশেরগঞ্জের পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হওয়ায় সচেতনতার অভাবে অনেক সময় শিশুরা গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যাচ্ছে। সেই বিষয়টির দিকে লক্ষ্য রেখে শিশুদের জন্য আলাদাভাবে সাঁতারের ব্যবস্থা করা এবং তাদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সামশেরগঞ্জবাসীকেও সতর্ক থাকার বার্তা দেন তিনি।
কর্মসূচিতে ছাত্রছাত্রীদের পাশাপাশি সামশেরগঞ্জ BDO, পঞ্চায়েত সমিতির সভাপতি, পায়েল সরকার,BDOM প্রকাশ মণ্ডল-সহ একাধিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিপর্যয়ের সময় আতঙ্কিত না হয়ে পরিস্থিতি বুঝে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়ার গুরুত্বও তুলে ধরা হয় এই সচেতনতা কর্মসূচিতে।
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কবিতা - একটা তুমি
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
