ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮ ০৮ ৩৬   আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮ ০৮ ৩৬

সফিকুল ইসলাম,সামসেরগঞ্জ: ঐতিহাসিক স্থাপত্যের সঙ্গে আলোকসজ্জার মেলবন্ধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সামসেরগঞ্জের নিমতিতা জমিদারবাড়িতে আয়োজিত হল বিশেষ কর্মসূচি। ‘সেবার ২৫ বছর’ উদযাপনকে কেন্দ্র করে আলো ও সাজসজ্জায় নতুন রূপে সেজে উঠল ঐতিহাসিক রাজবাড়ি চত্বর। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় প্রজ্জ্বলন করা হয় আশীর্বাদের প্রদীপ।

সরকারি নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল দাস, নিমতিতা প্রধান প্রতিনিধি শাহ নওয়াজ খান চৌধুরী-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপনের পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা হয়। কর্মসূচিতে অংশ নেন বহু মহিলা-সহ স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানকে ঘিরে নিমতিতা জমিদারবাড়ি চত্বরে ছিল উৎসবের আবহ। ঐতিহাসিক ভবনের বিভিন্ন অংশে বিশেষ আলোকসজ্জা ও সাজসজ্জা করা হয়। ফলে দিনের কর্মসূচি ঘিরে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয় উৎসাহ।

বক্তব্য রাখতে গিয়ে সামসেরগঞ্জের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল বলেন, মানুষের কল্যাণে সেবা ও জনস্বার্থমূলক কাজের গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে মানুষের মধ্যে সেবা, সহযোগিতা ও জনকল্যাণের বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। সরকারি নির্দেশনা মেনে আগামী দিনেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বার্তা দেন তিনি।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নিমতিতা জমিদারবাড়িতে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে ঐতিহাসিক স্থাপত্যের আবহে আলোকসজ্জা, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কাটার আয়োজন মিলেমিশে যায়। দিনভর কর্মসূচিকে ঘিরে রাজবাড়ি চত্বরে ছিল উৎসবের পরিবেশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর