ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯ ০৯ ২৩   আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯ ০৯ ২৩

সৌদি আরবের চাকরি ছেড়ে দেশে ফেরা, দুই সন্তানের দায়িত্ব সামলে দু’বার UPSC-তে সাফল্য খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশরা বানুকে ঘিরে বিতর্কে সামনে ধর্মীয় পরিচয়ের প্রশ্ন

সৌদি আরবের চাকরি ছেড়ে দেশে ফেরা, দুই সন্তানের দায়িত্ব সামলে দু’বার UPSC-তে সাফল্য খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশরা বানুকে ঘিরে বিতর্কে সামনে ধর্মীয় পরিচয়ের প্রশ্ন

সফিকুল ইসলাম: সৌদি আরবের উচ্চবেতনের চাকরি ছেড়ে দেশে ফেরা। দুই সন্তানের দায়িত্ব সামলেও কঠোর অধ্যবসায়ে দু’বার UPSC পরীক্ষায় সাফল্য। পিএইচডি, NET ও JRF-এর মতো একাধিক শিক্ষাগত সাফল্যের পর পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এমন এক নারীর জীবনকাহিনি হওয়ার কথা ছিল লড়াই, অধ্যবসায় এবং স্বপ্নপূরণের অনুপ্রেরণার গল্প। কিন্তু সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর বুশরা বানুকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে তাঁর প্রশাসনিক পরিচয়ের চেয়ে ধর্মীয় পরিচয়ই বেশি আলোচনায় এসেছে—এমন অভিযোগ উঠছে বিভিন্ন মহলে।

সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে বুশরা বানুকে নিয়ে বিতর্ক তৈরি হয়। ভিডিওতে তাঁকে বক্তব্যের শুরুতে ‘আসসালামু আলাইকুম’ বলতে এবং ‘ইনশাআল্লাহ’-সহ জাজাখাইর আরবি ধর্মীয় শব্দ ব্যবহার করতে দেখা যায়। বক্তব্যের বিষয় ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের কোচিংয়ে অংশগ্রহণ, শিক্ষায় এগিয়ে আসা এবং প্রশাসনিক ক্ষেত্রে নিজেদের জায়গা তৈরি করার আহ্বান।

এই ভিডিও সম্প্রচারকে কেন্দ্র করে সুদর্শন নিউজের উপস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে কেন ‘জয় হিন্দ’ বা ‘বন্দেমাতরম’ বলা হয়নি—তা নিয়ে প্রশ্ন তোলা হয় বলে অভিযোগ। এরপরই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় বিস্তর আলোচনা ও বিতর্ক।

তবে প্রশ্ন উঠছে, একজন মুসলিম প্রশাসনিক আধিকারিক তাঁর বক্তব্যে নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিসরে প্রচলিত কিছু শব্দ ব্যবহার করলেই কি তা স্বয়ংক্রিয়ভাবে অসদাচরণ হিসেবে গণ্য হবে? নাকি একজন সরকারি আধিকারিকের বক্তব্য ও আচরণ মূল্যায়নের ক্ষেত্রে নির্দিষ্ট প্রশাসনিক বিধি ও আইনি কাঠামোই প্রধান বিবেচ্য হওয়া উচিত?

বুশরা বানুর জীবনপথের দিকে তাকালে অবশ্য অন্য এক ছবি সামনে আসে। উত্তরপ্রদেশের বাসিন্দা এই আধিকারিক উচ্চশিক্ষার ক্ষেত্রে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং NET-JRF অর্জন করেন বলে জানা যায়। পরবর্তীতে সৌদি আরবে উচ্চবেতনের সরকারি চাকরিও করেছেন। সেই চাকরি ছেড়ে দেশে ফিরে UPSC-তে সাফল্য অর্জন করে প্রশাসনিক পরিষেবায় যোগ দেন। দুই সন্তানের দায়িত্ব সামলে তাঁর এই সাফল্যের যাত্রা অনেকের কাছেই অনুপ্রেরণার।

তাঁর খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব পালন এবং পরবর্তী বদলি নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে বদলির সঙ্গে সাম্প্রতিক ভিডিও-বিতর্কের সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে সরকারি ভাবে স্পষ্ট তথ্য সামনে না আসা পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এর পাশাপাশি আরও একটি বিতর্কিত প্রশ্ন সামনে আনছেন সমালোচকেরা। তাঁদের বক্তব্য, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা আচরণে পুলিশ আধিকারিকদের অংশগ্রহণ নিয়ে যে মানদণ্ড প্রয়োগ করা হয়, তা কি সব ক্ষেত্রেই একই? পুলিশের পোশাকে ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ, ধর্মীয় প্রতীক বহন কিংবা অন্য কোনও ধর্মীয় আচরণ নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন একই ধরনের প্রশাসনিক ও সংবাদমাধ্যমের নজরদারি কি দেখা যায়?

এই জায়গাতেই উঠছে ‘দ্বৈত মানদণ্ড’-এর অভিযোগ। একদিকে কোনও আধিকারিকের ধর্মীয় শুভেচ্ছা বা প্রচলিত শব্দ ব্যবহারের কারণে বিতর্ক তৈরি হলে, অন্যদিকে অন্য ধর্মীয় পরিসরে পুলিশ আধিকারিকের উপস্থিতি বা অংশগ্রহণকে কীভাবে দেখা হবে—এই প্রশ্নের নিরপেক্ষ উত্তর চাওয়া হচ্ছে।

শেষ পর্যন্ত বিতর্কের কেন্দ্রে থাকা উচিত একজন সরকারি আধিকারিকের দায়িত্ব, আচরণ, প্রশাসনিক বিধি এবং আইনের প্রয়োগ—তাঁর ধর্মীয় পরিচয় নয়। বুশরা বানুকে ঘিরে বর্তমান বিতর্কও তাই বৃহত্তর একটি প্রশ্ন সামনে আনছে—ভারতের বহুত্ববাদী সমাজে একজন সরকারি আধিকারিকের ব্যক্তিগত ধর্মীয় অভিব্যক্তি এবং তাঁর সাংবিধানিক দায়িত্বের সীমারেখা কোথায়?

সাফল্যের দীর্ঘ পথ পেরিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছনো এক নারীর গল্প কি শেষ পর্যন্ত তাঁর ধর্মীয় পরিচয়ের বিতর্কেই আটকে থাকবে? নাকি তাঁর যোগ্যতা, পরিশ্রম ও প্রশাসনিক কর্মজীবন নিয়েই হবে মূল আলোচনা—উত্তর খুঁজছে সেই প্রশ্নই।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর