১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ১১ ৩২ আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ১১ ৩২
সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ: দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে পদ খোয়ালেন শামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনোয়ারা বেগম। বুধবার অনাস্থা ভোটে তাঁর বিরুদ্ধে ১৭টি ভোট পড়ে। বিপক্ষে কোনও ভোট না পড়ায় ১৭-০ ব্যবধানে তাঁকে পদ থেকে অপসারণ করা হয়।
অনাস্থা ভোটকে ঘিরে এদিন পঞ্চায়েত সমিতিতে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সহ-সভাপতির পক্ষে থাকা কয়েকজন সদস্য ভোটে অংশ না নিয়ে সভা থেকে বেরিয়ে যান। তাঁদের অভিযোগ, গঙ্গার জলস্তর বৃদ্ধির কারণে ভাষাইপাইকর পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা হলে পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অনাস্থা কেন নেওয়া হচ্ছে?
তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে দুই শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক অনাস্থা প্রস্তাব ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েত সমিতিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। যদিও অনাস্থার পক্ষে থাকা সদস্যদের দাবি, দুর্নীতি বন্ধ করে স্বচ্ছভাবে পঞ্চায়েত সমিতি পরিচালনা এবং সাধারণ মানুষকে উন্নয়নের সুযোগ দিতেই এই উদ্যোগ। পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়েঅনাস্থা সফল হয়।
অনাস্থার পর আনারুল হক বিপ্লব বলেন, “বিধায়ক নুর আলমের নেতৃত্বেই আজকের অনাস্থা সফল হয়েছে। দুর্নীতির অভিযোগে অনাস্থা এনে সহ-সভাপতিকে অপসারণ করা হয়েছে। আগামী দিনে স্বচ্ছভাবে পঞ্চায়েত সমিতি পরিচালনা করা হবে এবং সাধারণ মানুষ পরিষেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না।” তিনি আরও বলেন, দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তাদের কাজের হিসাব দিতে হবে।
পঞ্চায়েত সমিতির সদস্য আশরাফুল হক বলেন, “দুর্নীতি দমন করতে হলে সহ-সভাপতিকে অপসারণ করা জরুরি ছিল। দুর্নীতির অভিযোগ এবং স্বচ্ছভাবে পঞ্চায়েত সমিতি পরিচালনার লক্ষ্যেই অনাস্থা আনা হয়েছে।”
উল্লেখ্য, ২০২৩ সালে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করে। সেই বোর্ডেরই সহ-সভাপতি আনোয়ারা বেগমের বিরুদ্ধে অনাস্থা ঘিরে এবার তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন করে সামনে এসেছে। প্রাক্তন বিধায়কের সহধর্মিনী আনোয়ারা বেগমের অপসারণের পর এই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- কবিতা - একটা তুমি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
