২৫ মাসে টাকা দ্বিগুণের টোপ, হাওড়ায় গ্রেফতার মা-ছেলে-সহ ৬
Altamas Kabir
প্রকাশিত: ৯ জুলাই ২০২৬ ২১ ০৯ ১৭ আপডেট: ৯ জুলাই ২০২৬ ২১ ০৯ ১৭
শেয়ার বাজারে বিনিয়োগ করে মাত্র ২৫ মাসে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে মা, ছেলে-সহ ছ’জনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। তদন্তকারীদের দাবি, একটি ভুয়ো বিনিয়োগ সংস্থার মাধ্যমে সাধারণ মানুষকে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে টাকা সংগ্রহ করা হত। প্রথমদিকে কিছু অর্থ ফেরত দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা হলেও পরে তাঁদের বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলিলিয়াস রোডের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। অভিযোগ, ২০২৪ সালের মে মাসে ২৫ মাসের মধ্যে বিনিয়োগের টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ১৩ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। শুরুতে কিছু অর্থ ফেরত পেলেও পরে আর কোনও টাকা ফেরত পাননি তিনি।
তদন্তে উঠে আসে, ‘ব্লুমওয়েলথ ব্র্যান্ড ইকুইটি ব্রোকার প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থার মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতারণার জাল বিস্তার করা হয়েছিল। হাওড়ার ব্যাটরা, শিবপুর, চ্যাটার্জিহাট, বি-গার্ডেন, হুগলির মগরা, কলকাতার হেয়ার স্ট্রিট এবং পূর্ব বর্ধমান-সহ একাধিক থানায় সংস্থার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। তদন্তকারীদের দাবি, চিটফান্ডের আদলে পরিচালিত এই সংস্থার মাধ্যমে বিভিন্ন জেলার বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
এই ঘটনায় সংস্থার ডিরেক্টর সুজয় কাঞ্জিলাল, তাঁর মা নমিতা কাঞ্জিলাল, স্ত্রী সুদৃশা কাঞ্জিলাল এবং সংস্থার তিন কর্মী তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ কুণ্ডু ও অভিষেক পালকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এখনও পর্যন্ত প্রায় ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ সামনে এসেছে বলে দাবি পুলিশের।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্রের সঙ্গে আর কারা জড়িত, সেই তথ্য জানার চেষ্টা চলছে। পাশাপাশি আর্থিক লেনদেন, প্রতারিত বিনিয়োগকারীর প্রকৃত সংখ্যা এবং আত্মসাৎ হওয়া টাকার পরিমাণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
- বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
- অস্ট্রেলিয়ার সমাজমাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত: মোদী
- ২৫ মাসে টাকা দ্বিগুণের টোপ, হাওড়ায় গ্রেফতার মা-ছেলে-সহ ৬
- ফালাকাটায় স্কুলে মাদকবিরোধী সচেতনতা সভা ও নাটকের আয়োজন
- গঙ্গাভাঙন এলাকা পরিদর্শনে বিধায়ক, স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের
- বিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম টোটোচালক, পলাতক চালক
- টানা বৃষ্টিতে দিল্লি-পুণেতে বাড়ি ধস, ওয়েনাড়ে উদ্ধার অভিযান
- ইরানকে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
- মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও, গ্রেফতার একাদশের ছাত্র
- কালীঘাটে ভিড় সামলাতে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা
- ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ়, তৃণমূলকে ঘিরে ইডির তদন্ত
- ওভারটেকের জেরে ইটের আঘাতে রক্তাক্ত বাইকচালক, জেলে যুবক
- কেষ্টর অফিসের তালা খুলল, পুলিশের হাতে চাবি পেল তৃণমূল
- বীরনগর–১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজলী ঘোষ নতুন প্রধান
- রামমন্দির প্রণামী কাণ্ডে মুখ খুললেন চম্পত রায়
- সামশেরগঞ্জে শ্রদ্ধার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী
- অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল
- আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ধুলিয়ানের তৃণমূল কাউন্সিলর
- অনুগল্প: বিস্ময়
- কালিয়াচক কলেজে শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক বক্তৃতা
- নৌকা থেকে নামার মুহূর্তেই বিপর্যয়, বজ্রাঘাতে মৃত ৪, আহত ১৫
- ১৯৪৬, পাঁঠাবাদ, লাহিড়ীবাদ, মনুষ্যবাদ ও আমরা
- কবিতা - জীবনরাগ
- মদন বাউরি
- কালিয়াচক কলেজে আন্তর্জাতিক যোগ দিবস
- কালিয়াচক কলেজে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস
- কবিতা - শান্ত নদীর জল
- পশ্চিমবঙ্গ দিবস, গৌরব, গ্লানি ও আমরা
- পঞ্চায়েত ঘেরাও করে ১০ দফা দাবি পেশ, ভাসাইপাইকড়ে সিপিআইএমের
- বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
- বীরনগর–১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজলী ঘোষ নতুন প্রধান
- রামমন্দির প্রণামী কাণ্ডে মুখ খুললেন চম্পত রায়
- সামশেরগঞ্জে শ্রদ্ধার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী
- কেষ্টর অফিসের তালা খুলল, পুলিশের হাতে চাবি পেল তৃণমূল
- ওভারটেকের জেরে ইটের আঘাতে রক্তাক্ত বাইকচালক, জেলে যুবক
- কালীঘাটে ভিড় সামলাতে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা
- টানা বৃষ্টিতে দিল্লি-পুণেতে বাড়ি ধস, ওয়েনাড়ে উদ্ধার অভিযান
- ইরানকে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
- ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ়, তৃণমূলকে ঘিরে ইডির তদন্ত
- মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও, গ্রেফতার একাদশের ছাত্র
- বিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম টোটোচালক, পলাতক চালক
- গঙ্গাভাঙন এলাকা পরিদর্শনে বিধায়ক, স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের
- ফালাকাটায় স্কুলে মাদকবিরোধী সচেতনতা সভা ও নাটকের আয়োজন
- ২৫ মাসে টাকা দ্বিগুণের টোপ, হাওড়ায় গ্রেফতার মা-ছেলে-সহ ৬
- অস্ট্রেলিয়ার সমাজমাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত: মোদী
- বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- বিধবা মহিলা ও তার দুই মেয়েকে মারধোর করার অভিযোগ l
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে