শিশুদের কেন্দ্রেই সংসার! ১২ বছর পর পুলিশের অভিযানে খালি হল অঙ্গনওয়াড়ি
প্রকাশিত: ৫ জুন ২০২৬ ১১ ১১ ৫৬ আপডেট: ৫ জুন ২০২৬ ১১ ১১ ৫৬
তৃণমূলের পরিচয় দিয়ে ১২ বছর ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখলের অভিযোগ, পুলিশের অভিযানে মুক্ত হল অঙ্গনওয়াড়ি কেন্দ্র
সফিকুল ইসলাম,ফরাক্কা: মুর্শিদাবাদের Farakka ব্লকের কাশিনগর এলাকায় দীর্ঘ ১২ বছর ধরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখল করে থাকার অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। অবশেষে পুলিশের হস্তক্ষেপে কেন্দ্রটি দখলমুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৩-১৪ সালে শিশুদের শিক্ষা ও পুষ্টি পরিষেবার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মাণ করা হয়। অভিযোগ, নির্মাণের কিছুদিন পর পাশের বাড়ির বাসিন্দা অনিতা বসাক নিজের বাড়ি তৈরির অজুহাতে সাময়িকভাবে ওই কেন্দ্রে থাকতে শুরু করেন। কিন্তু পরে তিনি আর সেখান থেকে বের হননি। গ্রামবাসীদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পরিবার-সহ ওই কেন্দ্রেই বসবাস শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, কেন্দ্রের ভিতরে খাট, টিভি, ফ্রিজ, রান্নার গ্যাস-সহ সংসারের সমস্ত সামগ্রী রাখা হয়েছিল। ফলে শিশুদের জন্য তৈরি ওই কেন্দ্রটিতে কখনও পাঠদান শুরু করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেন তাঁরা।
সম্প্রতি এলাকাবাসীরা বিষয়টি বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের নজরে আনেন। এরপর পঞ্চায়েতের উদ্যোগে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খালি করে। কেন্দ্রের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র ও গৃহস্থালির সামগ্রী সরিয়ে দেওয়া হয়।
বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন জানান, বহু বছর ধরে কেন্দ্রটি দখল করে রাখা হয়েছিল। অভিযোগ পাওয়ার পর প্রশাসনের সঙ্গে কথা বলে কেন্দ্রটি দখলমুক্ত করা হয়েছে। দ্রুত সেখানে শিশুদের জন্য পরিষেবা ও পড়াশোনা চালু করার উদ্যোগ নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এই দখলদারি চলছিল। তবে এ বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দীর্ঘ ১২ বছর পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তাঁদের আশা, এবার শিশুদের জন্য কেন্দ্রটি যথাযথভাবে ব্যবহার করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দখলমুক্ত করা হয়েছে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
