ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

আবারও সামাজিক কর্মসূচির মেলা সাগরদিঘীতে।

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ২২ ১০ ২৬   আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ২২ ১০ ২৭

সাগরদিঘীর অন্যতম সমাজসেবী সংস্থা সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজ সাগরদিঘী এস. এন উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শুধু রক্তদানই নয় তার পাশাপাশি ১৫০জন দুঃস্থ ব্যাক্তিদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় শীতকম্বল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস, সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত বিশ্বাস, বিশিষ্ট নাট্যবিদ রবীন দত্ত, সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালের বি. এম.ও. এইচ ওয়াসিম আক্রাম, সাগরদিঘী এস.এন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সচিন পাল, শিক্ষক মঙ্গল চন্দ্র দাস, মডেল স্কুলের কর্ণধার কাজী সেলিমুদ্দিন মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ। এছাড়াও উপস্থিত ছিল জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রক্তযোদ্ধারাও। এই শিবিরে রক্তদান করেন ১৫ জন মহিলা ৬৫ সহ জনেরও বেশি রক্তদাতা। রক্তদান করেন সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত বিশ্বাস মহাশয় ও ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস সহ অন্যান্য সদস্যরাও। প্রথমবার রক্তদান করেন পরিচয় দাস ও ঝুমকি মাল এই দম্পতি। প্রতিটি রক্তদাতাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় চারাগাছ। শুধু তাই নয় আগত সকল অতিথি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে মোমেন্টো দিয়ে সন্মান জ্ঞাপন করা হয় ও পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরতে উপহার হিসেবে দেওয়া হয় চারাগাছও। সবমিলিয়ে আজ যেনো সামাজিক কর্মসূচির হাট বসেছিল সাগরদিঘী স্কুল ময়দানে। ট্রাস্টের সম্পাদক ও অন্যান্য সদস্যদের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই একগুচ্ছ কর্মসূচি। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন " জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ঘাটতির কথা মাথায় রেখে প্রায়ই রক্তদান শিবির করে থাকি তবে প্রতিবছর ডিসেম্বর মাসে নিয়ম করে আমরা একটা শিবির অবশ্যই করি, এবছরও তার ব্যাতিক্রম ঘটেনি। রক্তদানের পাশাপাশি শীতকালের কথা মাথায় রেখে বহু মানুষকে উপহার হিসেবে কম্বল তুলে দেওয়া হয় আর যেটি ছাড়া আমাদের কর্মসূচি অসম্পূর্ণ চারাগাছ, আমরা আগত সকল ব্যাক্তিদের মধ্যেই চারাগাছ বিতরণও করে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি সকলের মধ্যে। আগত সকল অতিথি ও রক্তদাতাদের বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি। "

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর