ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ফরাক্কায় বেহাল রাস্তা, স্কুলে যেতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ছাত্র

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫ ০৯ ০৯ ৫৫   আপডেট: ১৮ জুলাই ২০২৫ ০৯ ০৯ ৫৫

 

 

সফিকুল ইসলাম :ফারাক্কা: ফরাক্কার নিশিন্দ্রা এলাকায় দীর্ঘদিনের বেহাল রাস্তা ফের বিপদের কারণ হয়ে দাঁড়াল। আজ সকালে স্কুলে যাওয়ার পথে এক ছাত্র পাহাড়ি ঢলের তোড়ে সাইকেলসহ ভেসে যায়। স্থানীয় এক পড়ুয়া তার জীবন বাঁচাতে সাহায্য করলেও, সাইকেলটি তলিয়ে যায়। রাস্তার পাশে ভেসে থাকা কচুরিপানা ধরে কোনওরকমে প্রাণ বাঁচাতে সক্ষম হয় ওই ছাত্র। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই দুর্ঘটনা নতুন নয়। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে যেখানে একটি সেতু হওয়ার কথা ছিল, সেখানে রাস্তার পরিবর্তে রয়েছে কাদামাটি ও জল ভর্তি 'কাটান' এলাকা। বর্ষাকালে পাহাড়ি জল এসে সেখানে নদীর মতো প্রবাহ সৃষ্টি করে। ফলে প্রতিদিন স্কুলপড়ুয়াদের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।দীর্ঘদিন ধরেই রাস্তার মেরামতের দাবিতে নেতা মন্ত্রী ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা। কিন্তু কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। আজকের ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়। ঘটনাস্থলে পৌঁছান ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। তিনি আক্রান্ত ছাত্রের পাশে থাকার আশ্বাস দেন এবং সাইকেলটির ক্ষতির জন্য নতুন সাইকেল কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন।বিধায়ক এনটিপিসি ও কেন্দ্রের প্রতি দোষারোপ করে বলেন, "NOC না দেওয়ার কারণে উন্নয়ন থেমে যাচ্ছে, অর্থাৎ রাজ্য কাজ করতে পারছে না।এনটিপিসির দেখভাল করার কথা কিন্তু কোনো কর্ণপাত করে না বললেই চলে।আরো কটাক্ষ করে বলেন বর্তমানে কংগ্রেসের দক্ষিণ মালদার সাংসদ ইসা খান চৌধুরীকে, শুধু ছবি তুলতে নয় বাস্তবে কিছু কাজ করে দেখান? দীর্ঘদিন কেন্দ্রে কংগ্রেস থাকা সত্ত্বেও কোনো সমাধান হয়নি। বর্তমান পরিস্থিতি রাজ্য সরকারকে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই আশ্বাস দেন।ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। কংগ্রেসের যুব সভাপতি আসিফ ইকবাল তীব্র কটাক্ষ করে বলেন, ইতিপূর্বে কংগ্রেসের বিধায়কের আমলে "২৫ বছর ধরে এনটিপিসিকে জানানো হলেও কোনও কাজ হয়নি। মনিরুল ইসলাম ভোটের আগে 'ফারাক্কা মডেল', 'সিন্ডিকেট বন্ধ', 'বিদ্যুৎ ফ্রি'– এই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তার একটাও কার্যকর হয়নি। বরং সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েছে, ১১০০ টাকার জিনিস এখন ২৩০০ টাকায় বৃদ্ধি পেয়েছে।"তৃণমূলের সহ-সভাপতি এবং ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক বলেন, "এই সমস্যা নতুন নয়। পাহাড়ি ঢল ও রোমানি নদীর জলে এলাকা প্লাবিত হয়েই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। কিছুদিন আগে রাস্তা মেরামত করা হয়েছিল, কিন্তু অতিরিক্ত জলে ফের ক্ষতিগ্রস্ত হয়েছে। জল শুকালে ফের কাজ শুরু হবে।"এলাকাবাসীর দাবি, পাকা সেতুর করে দিতে হবে ও রাস্তা নির্মাণ করতে হবে, না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর