কাক ভোরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত দপ্তর থেকে বেরিয়ে এলো নথি ভর্তি ভ্যান।এত সকালে পঞ্চায়েতে ভ্যান দেখে সন্দেহ হয় বাসিন্দাদের।
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২ ১৯ ০৭ ৩৩ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৯ ০৭ ৩৩
মালদাঃ- কাক ভোরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত দপ্তর থেকে বেরিয়ে এলো নথি ভর্তি ভ্যান।এত সকালে পঞ্চায়েতে ভ্যান দেখে সন্দেহ হয় বাসিন্দাদের।পঞ্চায়েত কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করতেই শুরু হয় তুলকালাম।ভ্যান আটকে দেয় গ্রামবাসীরা।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল-২ নং ব্লকের তৃণমূল পরিচালিত ভাকরি গ্রাম পঞ্চায়েতে।বিরোধীদের অভিযোগ,তদন্তের ভয়ে তৃণমূলের প্রধান পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ নথি লোপাট করছে।এরা কেউ বাঁচবে না।একশো দিনের কাজে দুর্নীতি ও আবাস যোজনায় স্বজনপোষণে জর্জরিত তৃণমূল। কেন্দ্রীয় প্রতিনিধি রাজ্য জুড়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
খবর সংগ্রহ করতে গেলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা তেড়ে আসে সংবাদমাধ্যমের কর্মীদের উপর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বুধবার সকালে পঞ্চায়েত দপ্তরের সামনে দাড়িয়ে রয়েছে ভ্যান।পঞ্চায়েত কর্মীর মদতে সেই ভ্যানে তোলা হচ্ছিল বস্তা ভর্তি নথিপত্র ও ফাইল।সেখানে বস্তা দেখা যায়,জবকার্ড আবেদনকারীর নথি,আবাস যোজনা প্রকল্পের নথি ও একাধিক টেন্ডারের নথি দেখতে পাওয়া যায়।সেগুলি বস্তায় ভর্তি করে পাচার করা হচ্ছিল বলে বাসিন্দাদের অনুমান।সন্দেহ হতেই তক্ষনাৎ বাসিন্দাদের একাংশ ভ্যানটিকে আটকে রাখেন।যদিও পঞ্চায়েত কর্মী সুবোধ ঘোষের দাবি,সেই সব নথিপত্র নষ্ট হয়েছে।পঞ্চায়েতকে আবর্জনা মুক্ত করতেই সেগুলি ফেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
স্থানীয় বাসিন্দা গোলাম রসুলের দাবি,সরকারি কাগজপত্র পচে গেলেও বিক্রি বা ফেলার নিয়ম নেই।কিন্তু পঞ্চায়েত প্রধান সেগুলি বাইরে পাচারের চেষ্টা চালাচ্ছিল।
আরেক বাসিন্দা সালিমু্দ্দিন বলেন,আবাস যোজনার নথি থেকে শুরু করে জবকার্ডের নথি সবকিছু অন্যত্র সরানো হচ্ছিল।আমরা সেগুলি আটকেছি।
যদিও ভাকরি গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত দাস দাবি করে বলেন,সেগুলি নষ্ট হয়ে যাওয়া কাগজপত্র।পঞ্চায়েতের জঞ্জাল সাফাই করার জন্যই সেগুলি বের করা হচ্ছিল।
আর এই ঘটনার খবর চাউর হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
মালদা জেলা বিজেপি কমিটির সদস্য সুভাষ কৃষ্ণ গোস্বামী কটাক্ষ করে বলেন,গত চারবছরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি একশো দিনের প্রকল্পে ডাকাতি করেছে।হর্টিকালচারে কলাগাছ না লাগিয়ে টাকা আত্মসাৎ থেকে শুরু করে পুকুর খনন না করেই টাকা আত্মসাৎ করেছে।দুর্নীতিতে জর্জরিত হয়ে পড়েছে এরা।ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী বিভাগ সব জায়গায় হানা দিচ্ছে।নিজেদের বাঁচাতে প্রধানরা তদন্তের ভয়ে নথি সরাতে ব্যস্ত।মানুষ তা মেনে নিবেনা।ভাকরিতে সাধারণ মানুষের কাছে ধরা পড়েছে তৃণমূলের প্রধান।
যদিও মালদা জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা এটিএম রফিকুল হোসেনের দাবি,পঞ্চায়েত স্বচ্ছভাবেই চলছে।বিজেপির কোনো অস্তিত্ব নেই চাঁচলে।কোন নথি বের করা হচ্ছিল,পঞ্চায়েতে খোঁজ নিচ্ছি।তবে সংবাদমাধ্যমের সঙ্গে দুর্ব্যবহার কাম্য নয়।
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- জল নূপুর
- পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
- বাবা, তুমি আজও আমাদের আলো
- মূল্যবৃদ্ধি থেকে ট্রাইবুনাল—৬ দফা দাবিতে মুর্শিদাবাদে কংগ্রেসের সমাবেশ
- সুইৎজ়ারল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ব্যবসায়ী দম্পতি
- ঋতব্রত শিবিরে অনুব্রত-কাজল, বদলে গেল বীরভূমের সমীকরণ
- বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
- অস্ট্রেলিয়ার সমাজমাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত: মোদী
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
