ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

অসহায় মায়েদের জন্য গড়ে ওঠা বৃদ্ধাশ্রমে থাকা খাওয়ার জায়গা পেলেন ১০ জন

সেখ রিয়াজুদ্দিন বীরভূম

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২ ২২ ১০ ৪২   আপডেট: ১৮ নভেম্বর ২০২২ ২২ ১০ ৪২

বীরভূমের সিউড়ি সন্নিহিত কড়িধ্যা শালবুনি আদিবাসী পাড়ায় অসহায় মায়েদের জন্য গড়ে উঠেছে "স্বপ্নপুরী" নামে বৃদ্ধাশ্রম। ১৮ নভেম্বর, শুক্রবার উক্ত বৃদ্ধাশ্রমে ১০ জন অসহায়, সম্বলহীন মায়েদের নিরাপদে থাকার স্থান হলো। পা ধুইয়ে বরণ করে প্রবেশ করানো হয় বৃদ্ধাশ্রমে ১০ জন অসহায় মায়েদের। উল্লেখ্য  বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার  মূল উদ্যোক্তা ছবিলা খাতুন,তিনি সিউড়ি সাইবার ক্রাইম থানায় লেডি কনস্টেবল পদে কর্মরত। গত ২ অক্টোবর তাঁর ব্যক্তিগত উদ্যোগে নির্মিত এই বৃদ্ধাশ্রমের  উদ্বোধন করেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। ছবিলা খাতুন জানিয়েছেন ছোটবেলা থেকেই অসহায় মানুষের জন্য কিছু করার ইচ্ছে ছিল। পুলিশের চাকরি করতে এসে দেখা সহায় সম্বলহীন নারীদের দুর্দশা। সেই ভাবনায় ভাবিত হয়ে "ছবির স্বপ্নপুরী বৃদ্ধাশ্রম" নামে এই প্রতিষ্ঠানের পথচলা। নির্মাণ করেছেন নিজস্ব উদ্যোগ ও ভাবনায়।ভারতীয় রেলের আদলে  নির্মিত দুটি রুমে ২০ সিটের এই বৃদ্ধাশ্রমে আজ ১০ জন অসহায় মা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা  তথা নিরাপদ জায়গা পেলেন।অসহায় মায়েদের বৃদ্ধাশ্রমে প্রবেশের দিন উপস্থিত ছিলেন চন্দ্রপুর থানার ওসি কস্তুরী মুখার্জী চ্যাটার্জী ,সিউড়ি ট্রাফিক ওসি সুমন প্রামাণিক প্রমুখ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর