রেশন দুর্নীতি, রেশনে দেওয়া প্লাস্টিকের চাল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে এলাকাবাসী, অভিযোগে রাস্তায় চাল ফেলে বিক্ষোভ এলাকাবাসীর,
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ১৭ ০৫ ৩০ আপডেট: ৬ নভেম্বর ২০২২ ১৭ ০৫ ৩০
রেশন দুর্নীতি, রেশনে দেওয়া প্লাস্টিকের চাল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে এলাকাবাসী, অভিযোগে রাস্তায় চাল ফেলে বিক্ষোভ এলাকাবাসীর, অভিযোগ ভিত্তিহীন দাবি ডিলারের, কেন্দ্রের দিকে আঙ্গুল তুলল তৃণমূল, পাল্টা তৃণমূলকে খোঁচা বিজেপির
মালদা;০৬নভেম্বর: রেশনে দেওয়া হচ্ছে অত্যন্ত নিম্নমানের চাল। অভিযোগ এমনকি তার মধ্যে থাকছে প্লাস্টিকের চাল। যা খেয়ে অসুস্থ হয়ে পড়ছে অনেকে। ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিমাণ মতো দেওয়া হচ্ছে না রেশন সামগ্রী। রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় চাল ফেলে বিক্ষোভ এলাকাবাসীর। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি রেশন ডিলারের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল নেতৃত্বের। সাথে কেন্দ্র সরকারের নীতির দিকে আঙুল তুলল তৃণমূল। পাল্টা তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির। তুঙ্গে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পাড়ো গ্রামে রেশন ডিলার ধনঞ্জয় সাহার বিরুদ্ধে রাস্তায় চাল ফেলে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে অত্যন্ত নিম্নমানের চাল দেওয়া হচ্ছে রেশন থেকে। এমনকি তার মধ্যে থাকছে প্লাস্টিকের চাল। সেই চালের ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়ছে অনেকে। ভাত রান্নার সময় মনে হচ্ছে কৃত্রিম চাল। বারবার রেশন ডিলার কে বললেও এর সুরাহা হয়নি। এছাড়াও অভিযোগ তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিলেও পরিমাণ মতন রেশন দেওয়া হচ্ছে না। তাই এদিন রাস্তায় চাল ফেলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের দাবি তাদেরকে পরিমান মত ভাল মানের রেশন সামগ্রী দিতে হবে। প্রশাসনিক তদন্তের দাবিও জানিয়েছে এলাকাবাসী।এদিকে এই বিক্ষোভকে নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রেশন দুর্নীতি নিয়ে বিজেপি আক্রমণ করেছে তৃণমূলকে। পাল্টা কেন্দ্র সরকারের রেশন নীতি কে দায়ী করেছে তৃণমূল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।
বিক্ষোভকারী এলাকাবাসী মনজুরা বিবি বলেন, প্লাস্টিকের চাল দিয়ে দিচ্ছে। ওই চালের ভাত খেয়ে হজমের সমস্যা হচ্ছে। বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা চাই পরিমাণ মতো ভালো মানের চাল দিক।
বিক্ষোভকারী এলাকাবাসী মানসার আলম বলেন, এই ধরনের নিম্নমানের চাল দিলে সেই ভাত মানুষকে কি ভাবে বেশি দিন বাঁচবে। রেশন ডিলার একনায়কতন্ত্র চালাচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব প্রশাসন যাতে পদক্ষেপ গ্রহণ করে।
বিক্ষোভকারী এলাকাবাসী আতাউর রহমান বলেন, চাল দেখে মনে হচ্ছে কৃত্রিম চাল। ভাত বসানোর সময় জলের মধ্যে চাল ভেসে উঠছে। খাওয়ার সময় মনে হচ্ছে প্লাস্টিক। খাদ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর থেকে তদন্ত করে দেখুক।
রেশন ডিলার ধনঞ্জয় সাহার ছেলে মানস সাহা বলেন, এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের কাছে যে ধরনের চাল আসছে আমরা সেটাই দিচ্ছি। যার যতটা পরিমাণে পাওয়ার কথা ততটাই দিচ্ছে। এর মধ্যে দুর্নীতির কিছু নেই।
হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস বলেন, অভিযোগটি আমি শুনেছি। প্রশাসনিক কর্তাদের বলব খতিয়ে দেখতে। ফিঙ্গারপ্রিন্ট এর ক্ষেত্রে হয়তো বায়োমেট্রিক ব্যবস্থার কোন সমস্যা হয়েছে। এর জন্য কেন্দ্র সরকারের সিদ্ধান্ত দায়ী।
উত্তর মালদা জেলা বিজেপি সাংগঠনিক সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, কেন্দ্র সরকার যথেষ্ট ভালো মানের রেশন সামগ্রী দেয়। রেশনের চুরি বন্ধ করার জন্য বায়োমেট্রিক ব্যবস্থা চালু করেছে। কিন্তু তারপরেও কিছু অসাধু রেশন ডিলার দুর্নীতি করছে। কেন্দ্রের পাঠানো রেশন সামগ্রী পরিবর্তন করে দিচ্ছে। এতে মদত দিচ্ছে এখানকার শাসক দল।
এই এলাকায় রেশন দুর্নীতি নতুন কোন ঘটনা নয়। এর আগেও সাধারণ মানুষ অভিযোগ তুলেছে সঠিক পরিমাণে রেশন সামগ্রী না পাওয়ার। সরকারের পক্ষ থেকে যেখানে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে মানুষের জন্য। সেখানে কিছু অসাধু লোকজনের মুনাফার চাহিদা মেটানোর জন্য দুর্নীতি হচ্ছে। সরকারের দেওয়া রেশন সামগ্রী পাল্টে দেওয়া হচ্ছে নিম্নমানের সামগ্রী। প্রশাসনের উচিত সমগ্র ব্যাপার খতিয়ে দেখে কঠোর পদক্ষেপ নেওয়া।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
