প্রদেশ কংগ্রেস সভাপতি জেলা সফরের দিনেই বড়সড় ভাঙন কংগ্রেসে, রাজ্যের প্রতিমন্ত্রীর উপস্থিতিতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ১৭ ০৫ ৪৬ আপডেট: ৬ নভেম্বর ২০২২ ১৭ ০৫ ৪৬
প্রদেশ কংগ্রেস সভাপতি জেলা সফরের দিনেই বড়সড় ভাঙন কংগ্রেসে, রাজ্যের প্রতিমন্ত্রীর উপস্থিতিতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলো প্রায় আট শতাধিক কংগ্রেস কর্মী, তুঙ্গে রাজনৈতিক তরজা
মালদা;০৬নভেম্বর: জেলায় প্রদেশ কংগ্রেস সভাপতি জনসভার দিনেই কংগ্রেসে ভাঙ্গন।এবার পাল্টা যোগদান কর্মসূচি তৃণমূলের। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিল প্রায় আট শতাধিক কংগ্রেস কর্মী। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এই যোগদান। যোগদান কর্মসূচি থেকে বিরোধীদের এক হাত নিলেন রাজ্যের মন্ত্রী। উন্নয়ন দেখে যোগদান বলে জানালো যোগদানকারীরা। শনিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলত নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমদোল ঘাট সহ পার্শ্ববর্তী কয়েকটি বুথ থেকে প্রায় ৮০০ কংগ্রেস কর্মী যোগ দেয় তৃণমূলে। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মোঃ সামাউনের নেতৃত্বে হয় এই যোগদান।যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মাধক্ষ্যা মর্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তবারক হোসেন চৌধুরী, প্রাক্তন সভাপতি হযরত আলী সহ অন্যান্য নেতৃত্ব।এদিকে শনিবার মালদা জেলা সফরে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ঠিক যে সময় রতুয়া বিধানসভার শ্রীপুরে সভা করছিলেন তিনি। সেই সময় হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কংগ্রেসে বড়সড় ভাঙন। স্বাভাবিক ভাবে অস্বস্তিতে কংগ্রেস নেতৃত্ব। এই যোগদান কর্মসূচি থেকে কংগ্রেসকে খোঁচা দেন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। পাল্টা কটাক্ষ কংগ্রেসের।এনআরজিএস এর টাকা বন্ধ হয়ে যাওয়া নিয়ে কেন্দ্র সরকারকেও তীব্র আক্রমণ করেন তাজমুল হোসেন। তিনি অভিযোগ করেন রাজ্যের উন্নয়ন বন্ধ করে দিতে কেন্দ্র চক্রান্ত করে টাকা আটকে দিয়েছে। যোগদানকারীরা জানান তৃণমূলের উন্নয়ন দেখে তারা তৃণমূলে এসেছে। পঞ্চায়েত ভোটে তৃণমূল ছাড়া কেউ থাকবে না। প্রসঙ্গত কিছু দিন আগেই হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করে। সেই কর্মসূচি থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছিল কংগ্রেস নেতৃত্ব। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতির জেলা সফরের দিনে পাল্টা যোগদান কর্মসূচি করে যেন সেই জবাব ফিরিয়ে দিল তৃণমূল। সাথে কংগ্রেসের যোগদানকে গুরুত্বহীন বলে কটাক্ষ। যে বুথগুলি থেকে যোগদান হলো সেই বুথগুলিতে কংগ্রেস সাফ হয়ে গেল বলে দাবি রাজ্যের প্রতিমন্ত্রীর তাজমুলের। অন্যদিকে তৃণমূলকে পাল্টা যোগদান দেখাতে হবে তাই দেখালো। যারা যোগ দিয়েছে তারা কোন দিন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলো না। বরং এটা প্রমাণিত তৃণমূলে লোক নেই তাই কংগ্রেস থেকে নিতে হচ্ছে খোঁচা দিয়ে পাল্টা জবাব কংগ্রেস নেতা মোস্তাক আলমের। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক।
হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন, কংগ্রেসের সেদিন ভুয়ো যোগদান ছিল। ওই এলাকায় তাদের ৫০০ ভোট নাই আর বলছে ৫০০ জন যোগ দিয়েছে। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আজ সবাই তৃণমূলে এলো। পঞ্চায়েত ভোটে তৃণমূল ছাড়া আর কেউ থাকবে না। মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে।
যোগদানকারী মোহাম্মদ জালালুদ্দিন বলেন, আমরা আমাদের এলাকার বিধায়কের সাথে আছি। কংগ্রেস করতাম তৃণমূলে যোগ দিলাম। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে এই যোগদান।
যোগদানকারী মোহাম্মদ ইব্রাহিম বলেন, দীর্ঘ ১০ বছর ধরে কংগ্রেস করতাম। কিন্তু কংগ্রেস কোন উন্নয়নমূলক কাজ করে না। উন্নয়নের জন্য তৃণমূলে যোগ দিলাম। যোগ দিয়ে খুব ভালো লাগছে।
কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম বলেন, তৃণমূলকে পাল্টা যোগদান দেখাতে হবে তাই দেখালো। যারা যোগ দিয়েছে তারা কোন দিন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলো না। বরং এটা প্রমাণিত তৃণমূলে লোক নেই তাই কংগ্রেস থেকে নিতে হচ্ছে।
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ভোট যতই এগিয়ে আসছে গঙ্গা পাড়ের জেলার রাজনীতি ততই জমজমাট হচ্ছে। কংগ্রেস গড় এখন তৃণমূলের দখলে। বিজেপিও নিজেদের জায়গা করে নিয়েছে জেলায়। এই অবস্থায় পঞ্চায়েত ভোটে সকলেই চাইছে ভালো ফলাফল করতে। সেই লক্ষ্যে নিজেদের সংগঠনকে ঢেলে সাজাচ্ছে সব রাজনৈতিক দল। সময় যত এগিয়ে আসছে ততই তরজা বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে।
মালদা থেকে সানু ইসলামের রিপোর্ট
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
