ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মহাকাশে অনুসন্ধান এবং শান্তিপূর্ণ কাজে ভারত এবং সাও তোম চুক্তি

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮ ২৩ ১১ ০২   আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ২৩ ১১ ০২

cabinet 2018

cabinet 2018

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর, ২০১৮

মহাকাশে অনুসন্ধান এবং শান্তিপূর্ণ কাজে তা ব্যবহারের ব্যাপারে ভারত এবং সাও তোম ও প্রিন্সেপে-র মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পরিকাঠামো চুক্তির ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে অবগত করা হয়েছেনতুন দিল্লীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে জানানো হয়। চলতি বছরের ৭ই সেপ্টেম্বর দু’দেশের মধ্যে এই পরিকাঠামো চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই পরিকাঠামো চুক্তির ফলে মহাকাশে নতুন নতুন গবেষণা এবং রিমোট সেন্সিং-এর ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন সম্ভাবনার ব্যাপারে কাজ করা সম্ভব হবে। একইসঙ্গে, উপগ্রহ যোগাযোগ, দিক নির্দেশ এবং মহাকাশ বিজ্ঞান নিয়ে নতুন করে গবেষণা চালানোও যাবে। মহাকাশ প্রযুক্তি নিয়ে ভারত এবং সাও তোম ও প্রিন্সেপে যৌথভাবে বিভিন্ন উদ্যোগ নেবে। এর ফলে, দুটি দেশই এক্ষেত্রে উপকৃত হবে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বিদেশ মন্ত্রক এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট, এনএসসিএস, সাও তোম এবং প্রিন্সেপে-র সরকারের কাছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের সঙ্গে তাদের সহযোগিতার ব্যাপারে সে দেশের আগ্রহের বিষয়টি জানতে চেয়েছিল। সাও তোম-তে একটি উপগ্রহ কেন্দ্র বসানোরও প্রস্তাব দিয়েছিল ভারত। এর প্রেক্ষিতে সাও তোম ও প্রিন্সেপে-র বিদেশ মন্ত্রক এ ব্যাপারে আগ্রহ দেখায় এবং ইসরোর এক প্রতিনিধিদল ঐ দেশ সফর করে উপগ্রহ কেন্দ্র বসানোর সম্ভাবনা খতিয়ে দেখে। পরবর্তী পর্যায়ে, দুদেশের মধ্যে মহাকাশ গবেষণার ব্যাপারে একটি সহযোগিতামূলক পরিকাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর