অভিমান অনেকের ওপর,কবীন্দ্র জানালেন,অভিযোগ শুধু রাজদীপের বিরুদ্ধে
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ৭ মার্চ ২০২১ ২৩ ১১ ০১ আপডেট: ৭ মার্চ ২০২১ ২৩ ১১ ০১
শুক্রবারই জানিয়ে রেখেছিলেন, ছেলে কণাদের টিকিট না পাওয়ায় তিনি অত্যন্ত অসন্তুষ্ট। কেন পেলেন না, রবিবার এ ব্যাপারে সব বলবেন। প্রচার মাধ্যমের সবাই অধীর আগ্রহে ছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বোমা ফাটাবেন, অপেক্ষায় ছিলেন অন্যরাও।
রবিবার বিকাল সাড়ে তিনটায় নিজের নতুনপট্টির বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন কবীন্দ্রবাবু। বললেন, তিন-তিনবার কণাদ (পুরকায়স্থ) দলীয় মনোনয়নের জন্য চেষ্টা করেছেন। দুইবার তিনি নিজে তাতে জড়াননি। এ বার মনেপ্রাণে চেয়েছেন। কথা বলেছেন নেতাদের সকলের সঙ্গে। সবাই নিশ্চিত থাকতে বলেছিলেন। শেষপর্যন্ত মিলল না।
সে জন্য অনেকের ওপর তাঁর অভিমান রয়েছে। কিন্তু অভিযোগ একজনেরই বিরুদ্ধে। তিনি শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়। কবীন্দ্রবাবুর কথায়, তাঁর বাবা বিমলাংশু রায় বিজেপির জন্মের পর দলে আসতে চাইছিলেন না। নতুন দল, ভবিষ্যৎ কী হবে বুঝতে না পেরে ১৯৮০ সালে তাঁর অনুরোধ ফিরিয়ে দিয়েছিলেন বিমলবাবু। দলে যোগ দেন এক বছর পরে। ১৯৯১ সালে দাঁড়ানোর সময়েও ভরসা করতে পারেননি। তাই পায়ের চোট নিয়ে কলকাতায় চলে গিয়েছিলেন। মনোনয়ন পত্রটা সই করে যেতে বললে রাজি হননি। সে বার সমরেন্দ্র সেন দাঁড়ান, তিনিই বিধায়ক হন। কিন্তু ৯৬-র ভোটে দাবি ছাড়তে চাননি বিমলবাবু। সমরেন্দ্র সেনকে বসিয়ে তাঁকে টিকিট দেওয়া হয়েছিল। সমরেন্দ্রবাবু সে দিন তা মানতে পারেননি। কবীন্দ্রবাবুকে মুখের ওপর বলে দিয়েছিলেন, “আমি আপনাকে অভিশাপ দিলাম।”রাজদীপের কী দোষ? প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বললেন, তিনিই প্রার্থী বাছাই কমিটির বৈঠকে বলেছেন, শিলচরে দীপায়ন চক্রবর্তীকে টিকিট দেওয়া না হলে তিনি সাংসদ পদে ইস্তফা দেবেন।
ফের অতীতে ফিরে যান ৯২ বছরের কবীন্দ্রবাবু। তবে খুব দূরে নয়। জানালেন ২০১৯ সালের কথা। হিমন্ত বিশ্ব শর্মা, ফণীন্দ্রনাথ শর্মা ও কৌশিক রাই তাঁর বাড়ি গিয়েছিলেন। রাজদীপকে জেতানোর আর্জি জানান। হিমন্ত সেদিন নিজেই বলেছিলেন, “আপনাকে ভাবতে হবে না। কণাদকে এমএলএ বানানো আমার দায়িত্ব।” রাজদীপের ভোটের প্রচারে তিনি পূর্ণ ঝাঁপিয়েছিলেন। নাড্ডার সঙ্গে এখানে এসেও হিমন্ত বলেছেন, “অমিত শাহ কণাদের নামে সায় জানিয়েছেন। আর চিন্তার কিছু নেই।” কিছুদিন আগে কবীন্দ্রবাবু গুয়াহাটি গিয়েছিলেন। ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর সরকারি আবাসনে। হিমন্ত-ফণী দেখা করতে যান। বলে আসেন, “কণাদের টিকিট পাকা।” তিনি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাসের বাড়িতে গিয়েছিলেন। তাঁরাও একই কথা শোনান তাঁকে।
এর পর শেষ চালে বাজিমাত করলেন রাজদীপ রায়। অত্যন্ত ক্ষিপ্ত কবীন্দ্র পুরকায়স্থ শোনান, “রাজদীপকে আমি অন্তত ২০দিন কণাদের ব্যাপারে বলেছি। সে বারবার বলেছে, চিন্তা করো না, জেঠু।”অভিমান ভরা গলায় বৃদ্ধ বিজেপি নেতা শোনান, “ভীষ্ম পিতামহ বলা হচ্ছিল আমাকে। মা ছুঁয়ে প্রণাম করা হতো। এখন বুঝতে পারছি, সবই ছিল লোকদেখানো। আসলে পুরনো বিজেপিদের পরিত্যক্ত করা হচ্ছে।”
এখন কী কর্মসূচি আপনাদের? প্রশ্নের ইঙ্গিতটা বুঝে নিতে কষ্ট হয়নি রামকৃষ্ণনগর বিদ্যাপীঠের প্রাক্তন অধ্যক্ষের। বললেন, “পার্টি আমি ছাড়ব না। এই পার্টি আমি গড়েছি। পার্টি ছাড়ব কেন? এই পার্টির মালিক আমি।”
আর কণাদ? কবীন্দ্রবাবুর জবাব, “তাঁকে বলেছি, এখন রোজগারে মন দাও।”
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
