ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বরাকে সব আসনে প্রার্থী দেবে এজেপি,ভাষাশহিদদের শ্রদ্ধা জানান লুরিন

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭ ০৫ ২৭   আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭ ০৫ ২৭

আসন্ন বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার ১৫টি আসনেই প্রার্থী দেবে নবগঠিত রাজনৈতিক দল আসাম জাতীয় পরিষদ। আর একাধিক আসনে প্রার্থীদের জয়ও নিশ্চিত। কারণ বরাকবাসী কংগ্রেস ও বিজেপি কোনও দলকেই এ বার চাইছেন না। শিলচর গান্ধীবাগে থাকা শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এ মন্তব্য করেন সদ্য আসু ছেড়ে নতুন রাজনৈতিক দল গঠন করা এজেপির সভাপতি লুরিনজ্যোতি গগৈ।

এ দিন তিনি বলেন, আসু কখনই বাঙালি বিদ্বেষী নয়। বরাকের প্রতিও আসুর কোনও বিদ্বেষ ভাব ছিল না। আসলে বরাকের কিছু রাজনৈতিক নেতা নিজের স্বার্থে ভুল বার্তা প্রচার করে গেছেন। নানা কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছেন। লুরিনজ্যোতি এ দিন মুখ্যমন্ত্রীর বরাক ব্রহ্মপুত্রের  মধ্যে সমন্বয় বার্তার বিষয়ে বলেন, মুখ্যমন্ত্রীর কথা ও কাজে মিল নেই। অন্তত বরাকে এসে সেই সমন্বয়ের  প্রতিফলন তাঁর চোখে পড়েনি।চা শ্রমিকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকের দিনেও বরাকের শ্রমিকরা ১৪১ টাকা মজুরি পান। কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকায় শ্রমিকদের মজুরি ১৬৭ টাকা। তাঁর কথায়, সমন্বয় থাকলে অন্তত মজুরি আলাদা আলাদা হতো না। তিনি আরও বলেন, বিজেপি উন্নয়নের রাজনীতি নয়, সাম্প্রদায়িক রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এই ভাবনাকে দূরে সরিয়ে আসামের জনগণের স্বার্থ আদায়ের লক্ষ্যেই গঠিত হয়েছে আসাম জাতীয় পরিষদ। এই দল এ রাজ্যের জনগণের অধিকার সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ রয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর