বিরল তবু সত্য! ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করে দুই দুষ্কৃতীকে আটক
আবুল সাহিদ শিলচর আসাম
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১ ১৮ ০৬ ৪০ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৮ ০৬ ৪০
গত কয়েক মাস ধরে লাগাতার একের পর এক ছিনতাই, ডাকাতি ইত্যাদি ঘটনায় কোণঠাসা পুলিশ বিভাগ। দুষ্কৃতীরা একেবারেই তোয়াক্কা করছে না। তবে সম্প্রতি পুলিশ বিভাগে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, তরুণ আধিকারিকদের গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্তি দেওয়া হয়েছে এবং তারা কিছু কিছু ঘটনায় সাফল্য পাচ্ছেন। মঙ্গলবার রাতে লিঙ্ক রোডের এক ব্যক্তির তিন মাস আগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে বের করেছিল পুলিশ। এবার প্রকাশক মিতা দাস পুরকায়স্থের মোবাইল খুঁজে বের করার পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। তাদের ধরতে গিয়ে আহত হয়েছেন পুলিশের আধিকারিক।
গত শুক্রবার রাতে শিলচর শহরের উকিলপট্টি এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন প্রকাশক মিতা দাস পুরকায়স্থ। রাতে প্রেস থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী হঠাৎ করেই পিছন থেকে হামলা চালায়। এতে তিনি আহত হন এবং দুষ্কৃতীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।বরাক বুলেটিনের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, বহুবছর ধরে এভাবেই রাতের বেলা হেঁটে সাবধানে বাড়ি ফিরেছেন, কখনও আক্রান্ত হননি। এই প্রথম অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা বাড়ির সামনেই তার উপর হামলা চালিয়েছে। তারা এতটাই পটু, তিনি কিছু বোঝার আগেই মোবাইল নিয়ে পালিয়ে গেছে। একা মহিলা, ঘটনার পর অসহায় ভাবে রাস্তায় দাঁড়িয়েছিলেন, কিছুক্ষণ বুঝতেই পারছিলেন না কি করবেন। যখন হুশ ফিরে অন্য এক মোবাইল দিয়ে পরিচিত লোকদের ফোন করেন। এরপর তিনি সদর থানায় একটি এজাহার দায়ের করেন।
তার অভিযোগের উপর ভিত্তি করে মোবাইলের নেটওয়ার্ক ধরে তল্লাশি চালান পুলিশের আধিকারিকরা। শেষমেষ বড়খলা বিধানসভার অধীনে দুধপাতিলে বুধবার সকালে দুস্কৃতির খোঁজ পাওয়া যায়। পুলিশ আধিকারিকরা সেখানে গেলে এলাকাবাসীরা প্রতিবাদ করেন এবং পুলিশের ওপর হামলা করেন। তবে পুলিশের তরফে প্রতিবাদ ঠেকিয়ে দুই দুষ্কৃতীকে আটক করা হয়। পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশসুপার জগদিশ দাস জানিয়েছেন, তারা অপরাধমূলক কাজের বিরুদ্ধে নতুন করে পরিকল্পনা নিয়েছেন এবং ধীরে ধীরে সাফল্য আসতে শুরু করেছে। তিনমাস আগে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে, তার মানে ভবিষ্যতে আরো অনেক এমন বিষয়ে সাফল্য আসবে।
মঙ্গলবার দেবোপম পুরকায়স্থ নামের এক ব্যক্তির তিন মাস আগের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছিল পুলিশ। শিলচর শহরে এমন ঘটনা অত্যন্ত বিরল, তবু দু’একটা এমন নিদর্শন দেখা দেওয়ায় অনেকেই স্বস্তিবোধ করছেন। তবে সম্প্রতি কয়েক মাসে যেসব বড় অঙ্কের টাকা ছিনতাই হয়েছে সেটা এখনো উদ্ধার হয়নি বা কেউ আটক হয়নি। যদি আগামীতে ছিনতাইবাজদের এভাবে আটক করা সম্ভব হয় তাহলে অবশ্যই বলা যাবে পুলিশের কাজে উন্নতি হচ্ছে।
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
