ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১৬ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

নবগ্রামে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১ ১০ ১০ ২৯   আপডেট: ৪ জানুয়ারি ২০২১ ১০ ১০ ২৯

বিশ্বজিৎ মন্ডল,হুগলিঃ নবগ্রামে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে,পঞ্চায়েত সমিতির সভাপতির বিজেপি যোগের অভিযোগ করলেন অঞ্চল সভাপতি```

```হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম এলাকায় একটি পুকুর ভরাট ও গাছ কাটার অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে চলে এলো।উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি বিজেপি যোগের অভিযোগ করলেন নবগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি অপূর্ব মজুমদার।নবগ্রাম ২ নম্বর স্কুল মাঠ এলাকায় একটি জমিতে পুকুর ভরাট ও গাছ কাটার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী মন্টু পানের বিরুদ্ধে।সরাসরি সেই অভিযোগ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্য।দীপ্তি ভট্টাচার্য জানান ওই এলাকায় একটি পুকুর ভরাট ও বড় গাছ কেটে আবাসন বানানোর কাজ শুরু হয়েছে যেটা তৃণমূলের কর্মী মন্টু পান করছে।এছাড়াও দীপ্তি ভট্টাচার্য পঞ্চায়েতের দিকে আঙ্গুল তুলে জানান এখন সমস্ত প্ল্যানের অনুমতি পঞ্চায়েত দেয়,নবগ্রামে যত ফ্ল্যাট হচ্ছে পঞ্চায়েত প্রধানের হাত ধরেই হচ্ছে।এই বিষয়ে বলতে গিয়ে দীপ্তি ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন নবগ্রাম তৃণমূলের অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার,তিনি বলেন সমিতির সভাপতি আসলে কিছুই জানেনা।হয়তো টাকা নিয়ে লেনদেন করে দলের বিরুদ্ধে এসব বলছে।আর সমিতির সভাপতি আদতে নিজে গিয়ে দেখেছেন না তার কোনো দালাল মারফত খবর পেয়েছেন জানা নেই।এরপর সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্যের বিরুদ্ধে আরো বিস্ফোরক অভিযোগ করে বলেন দীপ্তি ভট্টাচার্য নিশ্চই বিজেপি দলের সাথে যোগসাজেশ করে তৃণমূল দলকে বদনাম করতে এসমস্ত বলছে।পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি বিজেপি দলের সাথে যোগসাজসের কথা জানিয়ে অঞ্চল সভাপতি আরো বলেন দলের মধ্যে থেকে দলের বিরুদ্ধে কথা বলা বরদাস্ত করা হবে না চাইলে দীপ্তি ভট্টাচার্য দল থেকে বেরিয়ে গিয়ে এসব মিথ্যা কথা বলতে পারেন।তবে পুকুর ভরাটের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়ে অপূর্ব মজুমদার জানিয়ে দেন তিনি বিষয়টি জানতে পেরে নিজে গিয়ে বিষয়টি দেখেন সেখানে কোনো পুকুর ভরাট হচ্ছেনা।আর পঞ্চায়েত বা তৃণমূল দল কোনো বেআইনি কাজকে সমর্থন করেনা।
```

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর