ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

দেবীর পায়ের তলায় অসুরের কাটা মুণ্ড

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০ ০৮ ০৮ ২৯   আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ০৮ ০৮ ২৯

মালদাঃ—১৯৩০ সাল দেশে ইংরেজদের রাজত্ব৷ সারা দেশের সঙ্গে মালদাতেও সাধারণ মানুষের ওপর চরম অত্যাচার চালাচ্ছে ব্রিটিশ শাসক৷ বিদেশি শাসকদের সেই অত্যাচার সহ্য করতে পারছিলেন না শহরবাসীও৷ সেই সময় শহরের পুড়াটুলি এলাকার কিছু যুবক ব্রিটিশ শাসকের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নেন৷ কিন্তু নানাবিধ অস্ত্রে সজ্জিত বিদেশিদের বিরুদ্ধে লড়াই করতে গেলে লাগবে শক্তি আর সাহস৷ নিজেদের শারীরিকভাবে সুদৃঢ় করে তুলতে কমল কমলকৃষ্ণ চৌধুরী একটি ব্যায়ামাগার নির্মাণ করেন৷ একই সঙ্গে নিজেদের মনকে শক্ত করতে শুরু করেন কালীর আরাধনা৷ শক্তির আরাধনায় তাঁদের আরাধ্যা ছিলেন দশ মাথার মহাকালী৷ সেই পুজো আজও হয়ে আসছে৷ তবে পুড়াটুলি থেকে পুজোর স্থান পরিবর্তিত হয়ে এসেছে শহরের গঙ্গাবাগে৷ সারা জেলায় সেই পুজো দশ মাথার কালীপুজো হিসেবেই খ্যাত৷ এবার সেই পুজো ৯১ বছরে পা দিল৷ তবে করোনার জন্য এবার এই পুজোয় কিছু কাটছাঁট করা হয়েছে৷
পুজোর উদ্যোক্তা, ইংরেজবাজার ব্যায়াম সমিতির সম্পাদক পাপান চৌধুরী জানান, মহাকালীর মূর্তিতেও এখানে কিছুটা বিশেষত্ব রয়েছে৷ দেবীর দশ মাথা, দশ হাত ও দশ পা৷ প্রতিমায় শিবের কোনও অস্তিত্ব নেই৷ দেবীর পায়ের তলায় অসুরের কাটা মুণ্ড৷ প্রতি হাতে বিভিন্ন অস্ত্রশস্ত্র৷ গঙ্গাবাগ এলাকায় মায়ের মন্দিরটি নির্মিত হয়েছে ১৯৮৫ সালে৷হিন্দুদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষও এই পূজোয় অংশ গ্রহন করে থাকে।প্রতিমা আনা থেকে পুস্পাঞ্জলিতেও অংশ নেয় এলাকার মুসলিমরা। 
 প্রথম থেকে এই পুজো অমাবস্যার পরিবর্তে চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়ে আসছে৷ পাঁঠা বলি দিয়ে তার রক্ত দেবীকে উৎসর্গের মধ্যে দিয়ে পুজো শুরু হয়৷ পঞ্চমুণ্ডির আসনে সাধনা করা তান্ত্রিকরাই এই পুজো করে থাকেন৷ তবে করোনার জন্য এবার দেবীর প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো বিষয়গুলি বন্ধ রাখা হয়েছে৷

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর