অটো এবং মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০ ১৮ ০৬ ২৯ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ১৮ ০৬ ২৯
হক জাফর ইমাম, মালদা:
অটো এবং মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের। মৃতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে চাচোল মহাকুমার রতুয়া থানার সামসি গ্রাম পঞ্চায়েতের মিলনপল্লী এলাকার ৮১ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পর মোটরবাইক এবং অটোর সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে গিয়েছে । মোটর বাইক থেকে ছিটকে চালক রাস্তার ধারে গিয়ে পড়ে , সেখানেই তার মৃত্যু হয়। অটোর মধ্যে থাকা চালকসহ যাত্রীরাও গুরুতর জখম হলে, আশেপাশের লোকজন ছুটে আসেন। সকলকে উদ্ধার করে সামসি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে যাওয়ার পর মোটরবাইকের চালকসহ অটোর তিন জন যাত্রী, মোট চারজনের মৃত্যুর কথা জানিয়ে দেন চিকিৎসকেরা।এদিকে ঘটনার পর তদন্তে আসে রতুয়া থানার পুলিশ। মৃতদের উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক চালকের নাম মোজাম্মেল হক (২২)। অপরদিকে অটোচালকের ছেলে আসলাম শেখ (১২), শ্যালিকা তসলিমা বিবি (৩৫) এবং বৌদি সুকরি বিবি (৪০) এই পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। গুরুতর জখম অটোচালক ইসলাম শেখ সংশ্লিষ্ট এলাকার হাসপাতাল থেকে স্থানান্তরিত করে মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে গাজোল এলাকার পান্ডুয়ার মেলায় অটো করে সপরিবারে যাচ্ছিলেন ইসলাম শেখের পরিবার । মিলনপল্লী এলাকার ৮১ নম্বর জাতীয় সড়কের কাছে একটি মোটর বাইক দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে অটোর সামনাসামনি ধাক্কা মারে। জোর গতিতে থাকা অটোটিও বেসামাল হয়ে দুর্ঘটনার পর রাস্তার ধারে ছিটকে পড়ে। সেখানেই এই চারজনের মৃত্যুর ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশকে জানিয়েছেন, অন্ধকার রাস্তায় দুটো গাড়ি দ্রুতগতিতে থাকার ফলে নিয়ন্ত্রণহীন হয়েই সামনাসামনি সজোরে ধাক্কা লাগে। সেখানেই মৃত্যু হয় চারজনের । অটোচালকের পরিবারের তিনজন রয়েছে।
রাতেই এই দুর্ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের লোকেরা সামসি গ্রামীণ হাসপাতালের সামনে এসে ভিড় করেন। অটোচালকের পরিবারের মৃতের এক আত্মীয় বিনা বিবি বলেন, চারজন মিলে অটো করেই পান্ডুয়ার মেলায় যাচ্ছিল। রাতে এই দুর্ঘটনার খবর জানতে জানতে পারি। ভাবতেই পারছি না , কিছুক্ষণ হবে আগে যাদের সাথে কথা বললাম তারা আমাদের ছেড়ে চলে গেল।চাচোলের এসডিপিও সজল কান্তি বিশ্বাস জানিয়েছেন , পথ দুর্ঘটনার পর মোটরবাইক এবং অটোটি উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে গেছে পুলিশ। পাশাপাশি মৃতদেহগুলি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- শাওমির তারবিহীন হেডফোন
- ছাত্র ছাত্রীদের নতুন দিশা দেখাচ্ছে উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড স্কুল
- কালিয়াচক পুলিশের সাফল্য, ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৩
- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল সভা
- অনলাইন পরিবেশ সচেতনতায় খোঁজ ও মুক্তপবন
- মালদা জুড়ে নাকা চেকিং পয়েন্টে বসছে সিসিটিভি ক্যামেরা
- চুরির কথা তো অনেক শুনেছেন। কখনো কি নদী চুরির কথা শুনেছেন
- বিশ্ব শৌচাগার দিবস পালন বীরভূম জেলায়
- রঘুনাথগঞ্জঃভর সন্ধ্যায় চায়ের দোকানে প্রকাশ্যে এক যুবককে ছুরি
- রাজ্যে সম্ভাব্য প্রথম মালদার সুমাইতা সিবিএসই দশম পরীক্ষায়
- চাঁচোলে চুরি জোড়া সাব মার্শাল
- পিএইচর পাইপ লাইন ফেটে বিপত্তি, ২দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ
- রাজ্যে সম্ভাব্য প্রথম মালদার সুমাইতা সিবিএসই দশম পরীক্ষায়
- ঘটা করে দারিদ্র দিবস পালন করলেও স্বাধীনতার এত বছর পরেও আমরা দারি
- পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জাতীয় সড়ক ৮০-র বেহাল দশা
