ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মালদা: চার দিন ধরে নিখোঁজ ১১ বছরের মেয়ে

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০ ০৫ ০৫ ২৬   আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ০৫ ০৫ ২৬

মালদা: চার দিন ধরে নিখোঁজ ১১ বছরের মেয়ে। বাবা-মায়ের সন্দেহ নারী পাচার চক্রের পাল্লায় পড়েছে সে। হয়তো তার ঠাঁই হয়েছে কোন অন্ধকার ঘরে। অপহরণকারী কে সেটাও তাদের জানা। মেয়েকে ফিরে পেতে বাবা-মা পুলিশের দরজায় ঘুরেছেন বারবার বলে অভিযোগ। কিন্তু দুর্ভাগ্য যখন নির্ভায়া থেকে হাথরাস কাণ্ডে মহিলা নিরাপত্তা নিয়ে সরব গোটা দেশ তখন মালদ জেলায় পুলিশের ভূমিকা নারী নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলেছে। সেই প্রশ্ন তুলেছেন নিখোঁজ নাবালিকার অভিভাবকেরা। ঘটনা মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত  ঘেরা ভগবানপুর এলাকার। জানা গেছে নিখোঁজ ওই নাবালিকার নাম সারমিন খাতুন। বয়স ১১। কালিয়াচকের একটি বেসরকারী আবাসিক মিশন এর ছাত্রী সে। গত শুক্রবার টিউশন পড়তে যাবে বলে বাড়ি থেকে বের হয় ওই নাবালিকা ছাত্রী। এরপর আর বাড়ি ফিরেনি সে। সেইদিন রাতেই একটি নিখোঁজ ডায়েরি করা হয় বৈষ্ণবনগর থানায়। কিন্তু ঘটনার দুইদিন পরও ওই ছাত্রীর কোন খোঁজ না মেলায় আবারো পুলিশের দ্বারস্থ হন পরিবার। এরই মধ্যে ওই ছাত্রীর পরিবার খোজ খবর নিয়ে জানতে পারেন ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্থানীয় বাসিন্দা রাজীব সেক অপহরণ করেছে। এরপর পরিবারের লোকেরা রাজিব সেখের নামে বৈষ্ণবনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার চার দিন হয়ে গেলেও এখনো কোনো খোঁজ মিলেনি ওই ছাত্রীর। তাই আশঙ্কায় দিন গুনছেন নাবালিকা ছাত্রীর বাবা বকুল শেখ সহ পরিবারের সদস্যরা। এই মর্মে সোমবার তারা আবারও বৈষ্ণবনগর থানার পুলিশের দ্বারস্থ হয়। মেয়েকে ফিরে পেতে হন্য হয়ে ঘুরেছেন তারা। ওই নাবালিকা মেয়ের পরিবারের অভিযোগ হয়তো তাদের মেয়েকে প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে পাচার করে দিয়েছে অভিযুক্ত রাজিব শেখ। 
 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর