ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

শিলচরে মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে কথা ইসলামিক নেতাদের

আবুল সাহিদ শিলচর

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০ ২১ ০৯ ৫৭   আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ২১ ০৯ ৫৭

আপাতত সরকারি মাদ্রাসা শিক্ষা বন্ধ হচ্ছে না, শিলচরে এসে মুসলিমদের ধর্মীয় সংগঠনগুলোর প্রধানদের সাথে বৈঠকে এমনটাই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি অসমের শিক্ষামন্ত্রী ড৹ হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছিলেন সরকারি মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করা হবে। এর পর থেকে এ নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার শিলচর সার্কিট হাউসে মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেন নদওয়াতুত-তামীর, আহলে সুন্নত, জমিয়ত ও জামায়াতে ইসলামী হিন্দের শীর্ষ পদাধিকারীগণ। তারা মন্ত্রীকে বুঝিয়ে বলেন মাদ্রাসায় শুধু আরবী শিক্ষা দেওয়া হয় না ৷ এখানে আরবী শিক্ষার পাশাপাশি  সাধারণ শিক্ষা , নৈতিক শিক্ষা, আদব আখলাক শিক্ষা দেওয়া হয় ! তাই শিক্ষামন্ত্রীকে তাঁর সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার আবেদন জানান তাঁরা।
উত্তর পূর্ব ভারত এমারতে শরয়ীয়া ও নদওয়াতুত তামীরের আমীরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী সাহেব বলেন, দেশের অন্যান্য রাজ্যে সরকার পরিচালিত অনেক মাদ্রাসা বোর্ড রয়েছে। সেই সব রাজ্য সরকার বাজেটে অসম থেকে অনেক বেশি অনুদান মাদ্রাসার জন্য বরাদ্দ করে। ইতিমধ্যেই সমস্ত ইসলামিক ধর্মীয় সংগঠনের অসমের সরকারি মাদ্রাসাগুলিকে উন্নত করতে খালি পদ পূরণ এবং ৩০৬টি অপ্রাদেশিকৃত মাদ্রাসা কে প্রাদেশিকরণের দাবি জানানো হলেও সরকার কোন উত্তর দেয়নি। উপরন্তু কিছুদিন আগে এমটেট বাতিল করার সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সব মাদ্রাসা ও টোল থেকে পাস করা হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। অথচ এই সব মাদ্রাসা ও টোল থেকে পাস করা অনেক খ্যাতিমান ছাত্র দেশ ও জাতির সেবা করে গেছেন। ভারতের প্রথম শিক্ষা মন্ত্রীও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছিলেন। আর অসমের বেশির ভাগ মাদ্রাসাই বর্তমান শিক্ষামন্ত্রীর হাত দিয়েই প্রাদেশিকরণ হয়েছে। তারা বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে জানান, মন্ত্রী তাদের আবেদনে সাড়া দিয়েছেন। এ বিষয় এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না, আরেক দফা আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তাঁরা। প্রতিনিধি দলে ছিলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা মওলানা ছারিমূল হক লস্কর , জামায়াতে ইসলামী হিন্দের দক্ষিণ অসম জোনের সভাপতি জনাব নুরুল ইসলাম মাঝারভূইয়া, নদওয়াতুত তানভীরের পক্ষে আমিরে শরিয়ত মওলানা ইউছুফ আলি , জমিয়ত উলেমায় হিন্দের পক্ষে মওলানা মাহমদুল হাসান !

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর