ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

হরিশচন্দ্রপুরে টাকা চুরি করতে গিয়ে ধরা পরে গণধোলাইয়ের শিকার যুবক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ৫৯   আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ৫৯

মালদা: মালদা জেলার হরিশচন্দ্রপুর পাওয়ার হাউসের সামনে বারোডাঙ্গা  এলাকার এক বাড়ি থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়লো এক যুবক।সেই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে এক পুড়িয়া ড্রাগস।অনুমান করা হচ্ছে মাদকাসক্ত এই যুবক নেশা করার জন্যই টাকা চুরি করতে এসেছিল। মালদা হরিশ্চন্দ্রপুর থানার হাতে  তাকে তুলে দেওয়া হয়েছে।জানা গেছে অভিযুক্ত ওই যুবকের নাম সাগর মন্ডল( ২২)।বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার গড়গড়ি এলাকায়।
হরিশ্চন্দ্রপুরবারোডাঙ্গা এলাকার বাসিন্দা বেবি চক্রবর্তী।ব্যাংকের কিস্তি দেওয়ার জন্য তিনি তার ঘরে ফ্রিজের উপর ১০,০০০ টাকা রেখেছিলেন।ঘরের দরজা খোলা ছিল।অভিযোগ সেই সময় ঘরে ঢুকে ওই টাকা চুরি করে যুবকটি।সেখান থেকে বেরোনোর সময় তাকে দেখে ফেলেন ওই মহিলা।ওই মহিলার চেঁচামেচি শুনে  এলাকার লোকজন এসে অভিযুক্তকে ধরে ফেলে।অভিযুক্ত যুবক সাগর মন্ডলের পকেট থেকে ড্রাগস নেওয়ার বিভিন্ন সরঞ্জাম এবং এক পুড়িয়া ড্রাগস্ উদ্ধার হয়।সেই ড্রাগস্ সে কোথা থেকে এনেছে বারবার জানতে চাওয়া হলে কোনো রকম উত্তর দেয় না সঠিকভাবে।ক্রুদ্ধ এলাকাবাসীর হাতে প্রহৃত হয় ওই যুবক।তারপর তাকে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।তবে এলাকাবাসীদের অভিযোগ এরকম বহু যুবক নেশাসক্ত হয়ে লোকের জিনিস চুরি করে বা নিজের বাড়ির  জিনিস বিক্রি করে নেশা করছে।এক্ষেত্রে যারা এই ড্রাগস বিক্রি করছে প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর