ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

তেলিয়ামুড়া প্রেস ক্লাবের সভাপতি পবন পোদ্দার আর নেই

দিদারুল ইসলাম, আসাম

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ১৭   আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ১৭

 না ফেরার দেশে চলে গেলেন খোয়াই জেলার বরিষ্ঠ সাংবাদিক এবং তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সভাপতি তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের খোয়াই জেলার সম্পাদক পবন পোদ্দার। শুক্রবার সকাল আনুমানিক ৯:২০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান সহ বহু গুণমুগ্ধ আত্মীয় পরিজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে তেলিয়ামুড়া মহকুমা এবং খোয়াই জেলার সংবাদ জগতের কর্মীরা গভীরভাবে শোকাহত।

 

পরবর্তী সময়ে উনার মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাবের সামনে আনা হলে প্রেসক্লাবের সম্পাদক, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের খোয়াই জেলার অন্যান্য সদস্য ও ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রয়াত সাংবাদিক পোদ্দার বাবুকে।

 

পরে তাঁর মৃত্যুর খবর পেয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা নীতিন কুমার সাহা, প্রেসক্লাবের সম্পাদক পার্থসারথি রায়, সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সম্পাদক সুবীর সেন সহ এক প্রতিনিধিদল প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পৃথক পৃথক ভাবে দুঃখ প্রকাশ করেন।

 

এদিন তেলিয়ামুড়া মহকুমা প্লেস ক্লাবে প্রয়াত বরিষ্ঠ সাংবাদিক পবন পোদ্দারকে পুষ্পস্তবক দিয়ে সাংবাদিকরা শেষ শ্রদ্ধা জানান। এদিন মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য্য, তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মা পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এছাড়াও যুব কংগ্রেসের পক্ষ থেকে যুব কংগ্রেসের খোয়াই জেলা কমিটির সভাপতি অনির্বাণ সরকার সহ এক প্রতিনিধি দল পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান। তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে পৌর পিতা নিতিন সাহা সহ পৌর পরিষদের সকল সদস্যরা ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

 

জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন নতুন কমিটির সম্পাদক ব্রতীন ভট্টচার্য সভাপতি গয়া চন্দ্র সূত্রধর উপদেষ্টা কমিটির সদস্য পার্থ রায় এবং প্রেসক্লাবের পক্ষ থেকে সম্পাদক পার্থসারথি রায় সহ সভাপতি সজল দেব একটি বাইক রেলির মাধ্যমে তেলিয়ামুড়া শ্মশানে উপস্থিত হয়ে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করেন।

 

 

 

উল্লেখ্য, দৈনিক সংবাদের প্রয়াত সাংবাদিক দীর্ঘ প্রায় ৪২ বছর ধরে সংবাদ জগতের সাথে জড়িত ছিলেন। খোয়াই জেলার বিভিন্ন সংবাদকর্মীদের অভিভাবক হিসেবেও কাজ করতেন সংবাদের স্বার্থে। তাঁর মৃত্যুর ফলে আজ যেন সবকিছুই এলোমেলো হয়ে গেল, বললেন শোকাহত সাংবাদিকগণ। তাঁর মৃত্যুতে শোকাহত তেলিয়ামুড়া খোয়াই জেলার সাংবাদিক মহল। শোকাহত সমগ্র তেলিয়ামুড়া বাসী।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর