ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

করোনা ভাইরাসে অক্রান্ত আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর

প্রকাশিত: ২৮ জুলাই ২০২০ ১৯ ০৭ ৩৮   আপডেট: ২৮ জুলাই ২০২০ ১৯ ০৭ ৩৮

 শিলচর,

করােনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আসাম রাজ্যের বিধানসভার উপাধ্যক্ষ তথা সােনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। বিজেপির জেলা কমিটি সূত্রে খবর অনুযায়ী, কয়েকদিন ধরে হালকা জ্বরে ভুগছিলেন তিনি। ফলে সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেননি। সচেতন নাগরিক হিসেবে সােয়াব স্যাম্পল পরীক্ষা করিয়েছিলেন এবং এতে তার পজিটিভ পাওয়া গেছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে। জানানাে হয়েছে, উপাধ্যক্ষের যেহেতু জ্বর ইত্যাদি উপসর্গ রয়েছে তাই তাকে হয়তাে মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রাখা হবে। তবে চিন্তার কোনও কারণ নেই তার স্বাস্থ্যের অবস্থা ভালাে।

সাংসদ রাজদীপ রায় জানিয়েছেন, উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের কিছুটা ইনফ্লুয়েঞ্জা জাতীয় উপসর্গ রয়েছে। পাশাপাশি তার খানিকটা ডায়াবেটিস রয়েছে। তবে তিনি একজন সচেতন ব্যক্তি, তার স্বাস্থ্যের অবস্থা স্বাভাবিক। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি নিজে থেকেই বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অংশ নেননি। বাড়িতেই নিজেকে আলাদা করে রেখেছিলেন এবং সময়মতাে টেস্ট করিয়েছেন। এখন পরিস্থিতি এমন, যেখানে অনেক বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে সুস্থ হওয়ার সংখ্যাও প্রায় একই রকম। প্রত্যেক বয়সের মানুষ করােনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তিনিও একইভাবে চিকিৎসাধীন থেকে সময়মতাে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। উপাধ্যক্ষের সঙ্গে তার গাড়ির চালকও পজেটিভ হয়েছেন বলে শােনা গেছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর