ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

জলঢাকা নদীতে ভেসে যাওয়া শিশু দু`টির ৪৮ ঘন্টার মধ্যেও খোঁজ মেলেনি

প্রকাশিত: ২৬ জুলাই ২০২০ ১৫ ০৩ ৪৯   আপডেট: ২৬ জুলাই ২০২০ ১৫ ০৩ ৪৯

গত বুধবার বিকাল ৩টা নাগাদ  কালিম্পং জেলার গরুবাথান ব্লকের জলঢাকা হাইড্রেল প্রজেক্টের কাছে এক পাহাড়ি ঝোড়ায় ভেসে যায় দুই শিশু। পাহাড়ি ঝোড়ায় ভেসে গিয়ে জলঢাকা নদীতে পড়ে। গত ৪৮ ঘন্টা ধরে নদীর পার বরাবর খোঁজ করেও ওই দুইকে উদ্ধার করা সম্ভব হয়নি। এন ডি আর এফের কর্মীরা জলঢাকা হাইড্রেল প্রজেক্ট এলাকা থেকে নদীতে র‍্যাফটিং করে নাগরাকাটা পর্যন্ত খোঁজ করেও দুই শিশুর খোঁজ পায় নি। নদীতে যারা মাছ ধরে তাদেরও বলা হয়েছে। 
ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী সম্পদ অগ্রয়াল জানান, বিষয়টি দুর্ভাগ্যজনক। খোঁজ এখনও চলছে। 
প্রসংগত উল্লেখ্য, গত বুধবার বিকালে জলঢাকা এলাকার স্থানীয় বাসিন্দা জিতেন্দর শা একটি স্কুটিতে নিজের শিশু সন্তান ও প্রতিবেশীর দুই শিশুকে নিয়ে পাহাড়ি ঝোড়া পেরিয়ে হাইড্রেল প্রজেক্ট অভিমুখে যাচ্ছিলেন। পাহাড়ি ঝোড়ায় পড়ে গিয়ে দুই শিশু ভেসে গিয়ে নিচে জলঢাকা নদীতে পড়ে। তারপর তাদের খোঁজ পাওয়া যায়নি। 
গরুবাথান ব্লকের বিডিও বিশ্বরঞ্জন চক্রবর্তী বলেন, ভেসে যাওয়া নিখোঁজ শিশুদের তাল্লাসি চলছে। সব রকম প্রয়াস নেওয়া হয়েছে। 
এদিকে শিশুদের ভেসে যাওয়া জন্য ঝালং ও বিন্দু এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।                                            

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর