ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মাদ্রাসায় ৭তম পাওয়া সিমলা আক্তারকে মোস্তাক হোসেনের শুভেচ্ছা  

প্রকাশিত: ১৭ জুলাই ২০২০ ১৯ ০৭ ৫৭   আপডেট: ১৭ জুলাই ২০২০ ১৯ ০৭ ৫৭

পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার একদম সীমান্তবর্তী এলাকায় অবস্থিত আল আলাম মিশন। যার চেয়ারম্যান বাংলার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোস্তাক হোসেন। প্রতি বছরের মতো এই বছরেও মাদ্রাসা মাধ্যমিক বোর্ড পরীক্ষায় রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে আল আলাম মিশনের ছাত্রী নিলুফা আকতার নিলু। প্রাপ্ত ৭৫৮ নম্বর নিয়ে মেধাতালিকায় জায়গায় করে নিল নিলুফা আকতার নিলু। সে খুব গরীব ঘরের মেয়ে হয়েও পড়াশোনা চমকপ্রদ ফল করে সবাইকে তাক লাগিয়ে দিল। পিতা আব্দুল মাবুদ মন্ডল কৃষিকাজ করে সংসার যাপন করেন। বৃহস্পতিবার মাদ্রাসা মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই আল আলাম মিশনের কৃতি ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার গর্ব বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাজ্ব মোস্তাক হোসেন। পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলায় শিক্ষার আলো জ্বালছে এই মিশন। এ বছর মাদ্রাসা মাধ্যমিক পরিক্ষায় রাজ্যে সপ্তম এবং মিশনে প্রথম হয়েছে নিলুফা আকতার নিলু। এই সাফল্যে খুশি আল আলাম মিশনের ডিরেক্টর মাহবুব মুর্শিদ, সহ সম্পাদক আব্দুল বারী সহ সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা। মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষায় আল আলাম মিশনের প্রথম দশজন কৃতি হলেন  - সিমলা আকতার নিলু, আনজিরুল হাসান, সেখ ইত্তেফাক আলম, গোলাম মোস্তফা, সাজিয়া ওয়াসিম, আইরিন নাজমিন, রাসেল আরনাল, মাসিকুল আলম, ইরফান হাবিব, মেহেবুব আলম। এবছর আল আলাম মিশন থেকে মাধ্যমিক পরীক্ষার্থী ছিলো ৩৪ জন। তাদের মধ্যে ছয় জন ৯০ এর ঘরে, চৌদ্দ জন ৮০ এর ঘরে, সাত জন ৭০ এর ঘরে, সাত জন ৬০ এর ঘরে থেকে উত্তীর্ণ হয়েছে৷ মোট ২৫ জন স্টার মার্কস এবং বাকী সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। মিশনের ডিরেক্টর  মাহবুব মুর্শিদ জানিয়েছেন, প্রতি বছরই আমাদের ছাত্র ছাত্রীরা ভালো রেজাল্ট করে। এর আগের বছর গুলিতে মাদ্রাসা মাধ্যমিকে আমাদের মিশন রাজ্যে প্রথম, তৃতীয় , চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকার করেছে বহুবার। এই বছর মাদ্রাসা মাধ্যমিকে আমাদের যা সাফল্য এসেছে তাতে আমরা খুশি এবং আনন্দিত। মিশনের সম্পাদক জেলার বিশিষ্ট শিক্ষাবিদ  প্রাক্তন প্রিন্সিপাল ড. মুজিবর রহমান এবং মিশনের সভাপতি প্রাক্তন পুলিশ অফিসার মসিউর রহমান সকল উত্তীর্ণদের অনেক অনেক শুভেচ্ছা এবং কুর্ণিশ জানিয়েছেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর