ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

যানবাহন চলাচলে জোড়-বেজোড় পদ্ধতি তুলে নিল কাছাড় জেলা প্রশাসন

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ৬ জুলাই ২০২০ ১১ ১১ ০৫   আপডেট: ৬ জুলাই ২০২০ ১১ ১১ ০৫

করোনা সংক্রমণ রুখতে কাছাড়ের জেলা প্রশাসন বিগত ৬ মে এক আদেশবলে জেলায় যানবাহন চলাচলের ক্ষেত্রে জোড়-বেজোড় নীতি প্রণয়ন করেছিল। অবশেষে এই নির্দেশ প্রত্যাহার করা হলো। শনিবার এবং রবিবার লক ডাউন থাকায় আগামী সোমবার থেকে যানবাহন চলাচলের ক্ষেত্রে কাছাড় জেলায় জোড় বেজোড়ের বিধি নিষেধ তুলে নেওয়া হল।
শুক্রবার জেলা সড়ক সুরক্ষা কমিটির সভায় এই নিয়ম প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় । অটো মালিক সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য এই খবরে সন্তোষ ব্যক্ত করেছেন ।উল্লেখ্য, আনলক পর্যায়ে ও জোর বেজোড় নীতি চালু রাখায় ক্ষোভ প্রকাশ করেছিল অটো মালিক সংস্থা এবং অন্যান্য সংগঠন।।কাছাড় অটো ওনার্স’ এসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য এবং অটো মালিক সংস্থার রণজিৎ সাহা দিন তিনেক আগে পরিবহন নিগমের কার্যালয়ের সামনে ভিক্ষার ঝুলি নিয়ে ধর্নায় বসার হুমকি দিয়েছিলেন। তাছাড়া ই-রিক্সা অ্যাসোসিয়েশনের তরফ থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়েছিল।
এই বিধি-নিষেধ প্রত্যাহারের ফলে শহরের যানজট আবার আগের মতো জটিল রূপ ধারণ করবে, তা বলাই বাহুল্য। করোণা আবহে যানজট এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে তা দেখার বিষয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর