শৌচাগারেই সন্তানের জন্ম, পুলিশ নাম দিলো সংযোগ
জাগরণ ডেস্ক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ১১ ১১ ২৪ আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১১ ১১ ২৪
সোমবার বিকাল সোয়া পাঁচটা। বাজেকদমতলা ঘাটে কাপড়ে মুড়ে সদ্য ভূমিষ্ঠ হওয়া পুত্রসন্তানকে নিয়ে বসে ছিলেন বিহারের বাসিন্দা এক মহিলা। সাহায্য চাইছিলেন পথচলা লোকজনের। কলকাতা পুরসভার গণশৌচাগারে নিজেই সন্তান প্রসব করেছেন শুনে আঁতকে উঠেছিলেন অনেকেই। তাদেরই মধ্যে এক জন ফোন করেন পুলিশে। তারপর সেই নারীকে চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় উত্তর বন্দর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, বিহারের নাহাটির আকবরপুরের বাসিন্দা ওই নারীর নাম পুঁটি দেবী। স্বামী লখিন্দর মাঝি ইটভাটার কর্মী। ছাব্বিশ বছরের পুঁটি স্বামীর সঙ্গে দেখা করতে প্রথম বার কলকাতায় এসেছিলেন। এ দিনই তার বিহারে ফিরে যাওয়ার কথা ছিল। বাজেকদমতলার সামনে থেকেই বিহারের বাস ছাড়ে। লখিন্দর স্ত্রীকে টিকিট কেটে বাসে বসিয়ে দিয়ে চলে যান।
পুলিশ জানায়, প্রাথমিক ভাবে জানা গেছে, ওই নারী বাস থেকে নেমে শৌচাগারে যান। সেখানেই তার প্রসব হয়ে যায়। প্রসবের সময়ে তিনি কারও সাহায্য চাননি। প্রসবের পরে নিজেই সন্তানকে কাপড়ে মুড়ে বাজেকদমতলা ঘাটে বসে লোকজনের কাছে সাহায্য চান। তার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। পথচারীরা বাজেকদমতলার পাশে রিভার ট্রাফিকের দফতরে ফোন করেন। পরে সেখান থেকে উত্তর বন্দর থানায় খবর দেওয়া হয়। উত্তর বন্দর থানা থেকে পুলিশ গিয়ে পুঁটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সঙ্গে ছিলেন মহিলা পুলিশকর্মীরাও।
সোমবার রাতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পুঁটিকে ভর্তি করার পরে সেখানেই শিশুটির নাড়ি কাটা হয়। হাসপাতাল সূত্রের খবর, মা ও শিশুর শারীরিক অবস্থার উপরে নজর রাখছেন চিকিৎসকেরা। পুলিশ চেষ্টা করছে মহিলার সঙ্গে কথা বলে তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করতে।
পুলিশ কর্মকর্তা জানান, ওই মহিলা প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। এখানকার ভাষা বোঝেন না। প্রথম বার কলকাতায় এসেছেন। কোনওক্রমে নিজের ঠিকানা নাহাটি এবং আকবরপুরটুকু বলতে পেরেছেন। স্বামীর ফোন নম্বরও জানেন না। যে কারণে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করতে সমস্যা হচ্ছে।
তবে ওই নারীর সদ্যোজাত সন্তানটির যাতে কোনও সমস্যা না হয়, সে দিকে নজর রেখেছেন উত্তর বন্দর থানার নারী পুলিশকর্মীরা। হাসপাতালে শিশুটিকে মায়ের থেকে নিয়ে থানার নারী পুলিশকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ইতিমধ্যে কয়েক জন পুলিশকর্মী মিলে শিশুটির নামকরণও করে দিয়েছেন। কলকাতা পুলিশের একটি অ্যাপের নামের সঙ্গে মিলিয়ে তার নাম রাখা হয়েছে ‘সংযোগ’।
এক পুলিশকর্মীর কথায়, নারী এখানকার ভাষা বোঝেন না। তার ভাষাও বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। তা সত্ত্বেও পথচারীরা কেউ তাঁকে এড়িয়ে যাননি। আমরাও খবর পাওয়া মাত্র ছুটে গিয়েছি তাঁকে হাসপাতালে ভর্তি করতে। অনেকের ক্ষেত্রেই সব সময়ে পরিস্থিতি এতটা অনুকূল হয় না। বাচ্চাটির ক্ষেত্রে সব ক’টি যোগাযোগই সময় মতো কাজ করেছে। ওর নাম তো সংযোগ হওয়াই উচিত।- সূত্র : আনন্দবাজার
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- Contractual Worker Dies in Tragic Incident at Farakka NTPC
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
