গভীর রাতে আগুনে পুড়ে ছাই ঘর গৃহস্থ, প্রতিবাদে রাস্তা অবরোধ
প্রকাশিত: ১৯ মার্চ ২০২০ ১৭ ০৫ ৪৩ আপডেট: ১৯ মার্চ ২০২০ ১৭ ০৫ ৪৩
মালদা:
গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল এক দিনমজুরের ঘর গৃহস্থ। ঘটনায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার গড়গড়ি গ্রামে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ ওই বাড়ির এক ছেলে দাদনে শ্রমিকের কাজ করতে যেতে অস্বীকার করায় ঠিকাদারের লোকজনই নাকি রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় ঘরে। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে তিন ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে ওই পরিবারের লোক এলাকাবাসীরা। এর ফলে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন যাওয়ার প্রধান শক্তি অবরুদ্ধ হয়ে যায় তিন ঘন্টা ধরে। তিন ঘন্টা পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে আলোচনায় বসে তারপরই পথ অবরোধ তুলনা নেওয়া হয়।
আগুন লাগার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর এর তুলসিহাটা থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহবধূ শান্তি ওরাও জানান গতকাল রাত বারোটা নাগাদ আমি আমার বউ মার চিৎকার শুনতে পেয়ে ঘরের বারান্দায় ছুটে আছি সেখানে দেখতে পাই বাইরে থেকে আমাদের দরজা লাগিয়ে দেওয়া হয়েছে ঘরেরচালে আগুন লাগানো হয়েছে। মাটির দেওয়ালে পেট্রোলের গন্ধ আমি পাই। কার সাথে মাটির দেওয়ালে আগুনের ফুলকি লক্ষ্য করি। আমরা এই বাড়িতে ছেলে বৌমা স্বামী স্ত্রী সহ বাচ্চাকাচ্চা নিয়ে সাতজন থাকি।আমি চিত্কার করে বাড়ির অন্য লোকের ডেকে তুলি কোনরকমে দরজা ভেঙে আমার ছেলেরা ঘর থেকে বার হয়ে দৌড়ায়। মেয়েদের ঘরের বাইরে করা হয়। এরই মধ্যে সারা বাড়িতে আগুন ছড়িয়ে যায়। পুরো বাড়ি ঘর বাড়ির ভেতরে রাখা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আমরা সন্দেহ করছি স্থানীয় এক লেবার সাপ্লাই কারী প্রতিহিংসাপরায়ণ বস ত আমাদের বাড়িতে আগুন লাগিয়েছে। আমার ছেলে বিজয় ওরাও ওই লেবার সাপ্লাই এর কাছ থেকে ৬০০০ টাকা নিয়েছিল আগাম দাদন হিসাবে অন্য রাজ্যে কাজ করতে যাওয়ার জন্য। কিন্তু পরে যেতে সে অস্বীকার করে এবং লেবার সাপ্লাই কারী কে টাকা ফেরত দিতে চাইলে সেই সাপ্লাই কারী জোরপূর্বক আমার ছেলেকে দাদন খাটতে যাওয়ার জন্য চাপ দেয়।আমরা টাকা ফেরত দিয়ে চাইলে উল্টে হুমকি দেয় প্রাণে মেরে ফেলার। গতকালও সকালে এবং সন্ধ্যায় দুই বার আসে এবং টাকা দেওয়ার জন্য জোর দেয়। আমরা টাকা দিতে রাজি ছিলাম। কিন্তু বলেছিলাম ব্যাংক খুললেই আজকেই টাকা দিয়ে দেব। সে ওই কথা না শুনে আমাদেরকে হুমকি দিয়ে চলে যায়। আমাদের বিশ্বাস লেবার সাপ্লাই কারী আজকে আমাদের প্রাণে মেরে ফেলার জন্য গভীর রাত্রে আমাদের বাড়িতে আগুন লাগিয়েছে। এই নিয়ে আমরা থানায় অভিযোগ করেছি।
শান্তি ওরাও এর ছেলে বিজয় ওরাও জানায় আমি প্রথমে ওই লেবার সাপ্লাই কারীর অধীনে দাদন যাওয়ার জন্য রাজি ছিলাম। তার জন্য ছয় হাজার টাকা অগ্রিম নিয়েছিলাম। আমার সঙ্গে আরও ১০-১২ জনকে বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষে দেখা যায় কেউ যেতে রাজি হয়নি। আমিও যেতে অস্বীকার করি। এবং টাকা ফেরত দিয়ে চাই। কিন্তু ওই সাপ্লাই কারী আমার বাড়িতে এসে টাকা নেয় নি উপরন্ত সেখানে দাঁড়িয়ে আমার আমাকে আমার পরিবারকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয়। আমরা সন্দেহ করছি গভীর রাত্রে ও কিংবা ওর কোন লোকজন আমাদের বাড়িতে আগুন দিয়ে আমাদের প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছে। এ বিষয়ে আমরা অবিলম্বে পুলিশি হস্তক্ষেপে দাবি করছি।
এদিকে অভিযোগকারীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন রাস্তা অবরোধ করে সকাল থেকেই। এর জেরে ঘন্টা তিনেক দুই দিক থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
স্থানীয় বাসিন্দা পার্বতী ওরাও জানায় আমার ভাগনা দাদন এ টাকা নিয়ে পরে কাজে যেতে না চাইলে এবং টাকা ফিরিয়ে দিতে চাইলে এনিয়ে লেবার সাপ্লাইয়ারের সঙ্গে গন্ডগোল শুরু হয়। এজন্যই আমরা মনে করছি ওই লেবার সাপ্লাই কারী আগুন লাগিয়ে এদেরকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছিল। আমরা এর প্রতিবাদ করে অবিলম্বে ওই সাপ্লাই কারী গ্রেপ্তারের দাবিতে আজ পথ অবরোধ করেছিলাম। আগামীতে পুলিশ কোন ব্যবস্থা না নিলে আমার আমরা এরকম প্রতিবাদে শামিল হবো।
এদিকে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান জেলা তৃণমূলের যুব সহ-সভাপতি বুলবুল খান। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সাহায্য তুলে দেন এবং জানান আমরা পরিবারটির পাশে রয়েছি। আজকে আমি কিছু সাহায্য দেখা তুলে দিলাম। আগামীতে যাতে ওই পরিবারটি সরকার থেকে সমস্ত সুযোগ-সুবিধা পায় সেই বিষয়টি আমি খতিয়ে দেখব। তাড়াতাড়ি ওদের একটা ঘরের ব্যবস্থা করে দেয়া হবে।
এদিকে অভিযোগ পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- চাঁচল কলেজে বসন্ত উৎসব
- অনাথ দুই শিশুর মুখে ভাত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
- শিশুদের মধ্যে ঈশ্বর বিরাজমান।
- ইন্টারনেটে ভাইরাল শুভশ্রীর ছবি
- বিশ্বের দীর্ঘতম মানুষ জিন্নাত বিএসএমএমইউতে
- নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রামবাসীদের।
- চড়ক পূজা কে কেন্দ্র করে বেরিয়ে পড়েছে গাজন সন্ন্যাসীরা
- ২৬ জানুয়ারী কি জানে না গোটা গ্রাম
- মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী
- টোটো যানজট রুখতে জেলা প্রশাসনের কড়া দাওয়াই
- হরিশ্চন্দ্রপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার।
- চাঁচলের মহানন্দা নদীতে তলিয়ে গেল নৌকা, উদ্ধার সাত,নিখোজ পঞ্চাশ
- ভারত এই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম জল সংকটের মুখোমুখি
- কাঠমিস্ত্রির সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা
- পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের স্বার্থে উন্নয়নমুখী এক গুচ্ছ
