হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্কে ভিড় বাড়ছে সৌন্দর্য পিপাসু মানুষের
উমার ফারুক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২০ ১৩ ০১ ৫৮ আপডেট: ১৩ মার্চ ২০২০ ১৩ ০১ ৫৮
মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লক প্রশাসনিক ভবন সংলগ্ন ডিয়ার পার্ক এর একটি পুরনো ঐতিহ্য রয়েছে।ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই পার্ক কে আকর্ষনীয় করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।নতুন করে ঢেলে সাজানো এই ডিয়ার পার্কে শুধু হরিশ্চন্দ্রপুর নয় আশপাশের ব্লক থেকেও সৌন্দর্য পিপাসু মানুষ ভিড় করতে শুরু করেছেন।বিভিন্ন সরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় এই পার্কে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ডিয়ার পার্কের পরিকাঠামো গত উন্নতি সাধন করা হয়েছে সম্প্রতি। ব্লক প্রশাসন সূত্রে জানা যায় সূত্রে জানা যায় ডিয়ার পার্কের পরিকাঠামো গত উন্নতি ও সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য মোট ৯০ লক্ষ টাকা বাজেট বরাদ্দ হয়েছিল।এর মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দ হয়েছে ৪৫ লক্ষ টাকা এবং এমজিএনআরজিএস প্রকল্প থেকে ৪৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
জানা যায়, ডিয়ার পার্কের হরিণদের থাকার স্থান টা আরও উন্নত করা হয়েছে। দিনের বেলাতে তারা যাতে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে তার জন্য স্থানকে আরো প্রশস্ত করা হয়েছে। হরিণদের বিশ্রামের জায়গা ও পূর্বের থেকে অনেক উন্নত করা হয়েছে ।পার্কের নানা স্থানে বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণ করা হয়েছে। পার্ক পরিদর্শনের জন্য ছোট ছোট রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে। সেই সঙ্গে পর্যটকরা যাতে বসে বসে পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারেন তার জন্য বসার আরামদায়ক আসনের ব্যবস্থা করা হয়েছে। পার্কের মধ্যে একটি বৃহৎ পুকুর রয়েছে সেই পুকুর সংস্কার করা হয়েছে। পুকুর পাড়ে সান বাধানো হচ্ছে পুকুরের চারিধারে নানা প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে ।পুকুরে নৌকা ও বোটের ব্যবস্থা থাকবে যাতে করে পর্যটকরা নৌকা বিহারের আনন্দ উপভোগ করতে পারেন। সব মিলিয়ে হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্কের সৌন্দর্যায়ন বৃদ্ধি পাওয়ায় ভিড় বাড়ছে ছোট বড় সব শ্রেণির মানুষের। উত্তর মালদহের হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্ক পর্যটকদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে।
ব্লক প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর -২ ব্লকের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্ক আমাদের কাছে একটি আকর্ষণের কেন্দ্র । ব্লক প্রশাসনের তৎপরতায় পার্ক নতুন করে সেজে ওঠায় আমরা খুবই আনন্দিত।
হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি বলেন, হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য ও পরিকাঠামোগত সংস্কারের জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্লক প্রশাসনকে জানানো হয়েছিল। ব্লক প্রশাসন আমাদের আবেদনে সাড়া দিয়ে পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করেন।উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও এম জি এন আর জি এস প্রকল্পের মাধ্যমে অর্থ বরাদ্দ হয়। পার্কটি নতুন সাজে সজ্জিত করা হয়েছে। তা যেকোনো পর্যটকদের আকর্ষণ করবে।
হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ভিডিও প্রীতম সাহা বলেন হরিশ্চন্দ্রপুর-২ ব্লক প্রশাসনিক ভবন সংলগ্ন ডিয়ার পার্ক একটি ঐতিহ্যবাহী পার্ক।পার্কের ঐতিহ্য ধরে রাখার উদ্দেশ্যে পার্কের সৌন্দর্য বৃদ্ধির কাজ করা হয়েছে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চাঁচল কলেজে বসন্ত উৎসব
- অনাথ দুই শিশুর মুখে ভাত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
- শিশুদের মধ্যে ঈশ্বর বিরাজমান।
- ইন্টারনেটে ভাইরাল শুভশ্রীর ছবি
- বিশ্বের দীর্ঘতম মানুষ জিন্নাত বিএসএমএমইউতে
- নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রামবাসীদের।
- চড়ক পূজা কে কেন্দ্র করে বেরিয়ে পড়েছে গাজন সন্ন্যাসীরা
- ২৬ জানুয়ারী কি জানে না গোটা গ্রাম
- মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী
- টোটো যানজট রুখতে জেলা প্রশাসনের কড়া দাওয়াই
- চাঁচলের মহানন্দা নদীতে তলিয়ে গেল নৌকা, উদ্ধার সাত,নিখোজ পঞ্চাশ
- হরিশ্চন্দ্রপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার।
- ভারত এই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম জল সংকটের মুখোমুখি
- কাঠমিস্ত্রির সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা
- পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের স্বার্থে উন্নয়নমুখী এক গুচ্ছ
