ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

জলপাইগুড়িতে শ্রেণীকক্ষের মধ্যেই  আত্মহত্যা করলেন শিক্ষক

প্রকাশিত: ৫ মার্চ ২০২০ ১৭ ০৫ ৫৪   আপডেট: ৫ মার্চ ২০২০ ১৭ ০৫ ৫৪

জলপাইগুড়ি আইটিআই এর ভোকেশনাল বিভাগের কম্পিউটার বিষয়ের চুক্তিভিত্তিক অস্থায়ী শিক্ষক অভ্রজ্যোতি বিশ্বাস শ্রেণীকক্ষের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। তার বাড়ি শিলিগুড়িতে। তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সহকর্মীদের অভিযোগ প্রিন্সিপাল বেতনের টাকা ঠিকঠাক দিতেন না। ফলে সংসার চালাতে তাকে হিমশিম খেতে হয় এবং তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের ওই শিক্ষক। যদিও উদ্ধার হওয়া সুইসাইড নোটে সেরকম কিছু দেখা যায়নি। জানা গেছে অভ্রজ্যোতি বিশ্বাসশের বাবা নির্মল বিশ্বাস একবছর আগে মারা যান । বাড়িতে তিনি তার মা ও ছোট ভাইকে নিয়ে থাকতেন। চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন জলপাইগুড়ি আইটিআই এ । খুব অনটনের মধ্যে দিয়েই তিনি সংসার চালাতেন। তিনি নিজে অবিবাহিত ছিলেন। নিজেই সংসারের হাল ধরেছিলেন। বেতনের প্রাপ্ত অর্থ থেকেই সংসারের সমস্ত খরচ চালাতে হতো তাকে। দিনদিন অভাবগ্রস্ত হয়ে পড়ায় তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে মনে করছেন তার সহকর্মীরা। এদিকে ভোকেশনাল বাঁচাও কমিটির রাজ্য কনভেনার দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন এটি একটি মর্মান্তিক ঘটনা। ঘটনার সঠিক তদন্ত হোক। অভ্র জ্যোতিবিশ্বাস অভাবেই জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তারা মনে করছেন। ভোকেশনাল বাঁচাও কমিটি তার পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং ভবিষ্যতে পাশে থাকার অঙ্গীকার করেছে বলে জানান সংগঠনের  কনভেনার হাফিজুল করিম আকবরী, তাপস কুমার রায় সহ অন্যান্যরা। 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর