ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কম খরচে ফসল উৎপাদন বৃদ্ধি করতে কৃষি দপ্তরের উদ্যোগে যান্ত্রিক

শঙ্কর গুপ্ত, রায়গঞ্জ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১০ ১০ ১২   আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১০ ১০ ১২

উত্তর দিনাজপুর  

কম খরচে ফসল উৎপাদন বৃদ্ধি করতে কৃষি দপ্তরের উদ্যোগে যান্ত্রিক উপায়ে ধান চাষ শুরু হেমতাবাদে। ইতিমধ্যে বাঙ্গালবাড়ি গ্রামপঞ্চায়েতের দধিকোটবাড়ি গ্রামের কৃষকদের ১০০ বিঘা জমিতে শুরু হল প্যাডি প্ল্যানটেশন মেশিনের মাধ্যমে ধানের চারা রোপন। পঞ্চাশ শতাংশ ছাড় দিয়ে এই প্যাডি প্ল্যানটেশন মেশিন তুলে দেওয়া হচ্ছে ধানচাষীদের। সাথে দেওয়া হচ্ছে বিনামূল্যের ধানের বীজ ও অন্যান্য সরঞ্জাম।জেলার হেমতাবাদ ব্লকের কৃষকেরা এখন এই প্যাডি প্ল্যানটেশন মেশিনের সাহায্যেই তাদের জমিতে ধানের চারা রোপন এবং বীজ থেকে ধান গাছের চারা তৈরি করছেন। এরফলে একদিকে যেমন সময় কম লাগছে তার পাশাপাশি চাষের খরচও অনেকটাই কমে যাচ্ছে।  শুধু তাই নয় ধানের ফলনও ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পাবে বলে ব্লক কৃষি প্রযুক্তি সহায়ক শুভজিৎ দাসের দাবি।কৃষি প্রধান উত্তর দিনাজপুর জেলায় ধান চাষীরা প্রথমে বীজতলা করে সেই ধানের চারা তুলে নিয়ে গিয়ে একটি একটি করে ধানের চারা রোপন করেন। এতে শ্রমিক ও সময় যেমন বেশি লাগে তেমনি চাষের খরচও বেড়ে যায়। প্রাচীন এই ধান চাষের পরিবর্তন করে  বিপ্লব এনেছে  কৃষি দপ্তর।হেমতাবাদ ব্লকের কৃষক সোলেমান আলি, গিয়াসউদ্দিন আহমদেরা জানিয়েছেন, চাষের কাজে শ্রমিক সমস্যা দিনে দিনে প্রকট আকার নিচ্ছে। বেশি মজুরি দিয়ে শ্রমিক নিয়োগ করে দীর্ঘকাল পরে ঘরে ফসল তুলতে হয়। এরফলে চাষের খরচ বেশি পড়ে যায়। সেভাবে লাভ হয়না কৃষকদের। কিন্তু রাজ্য সরকারের সহায়তায় প্যাডি প্ল্যানটেশন মেশিনের মাধ্যমে জমিতে ধানের চারা রোপন করে কম খরচে  কম সময়ে বেশি ফলন পাবেন তারা। ফলে আগের চাইতে অনেক বেশি লাভের মুখ দেখতে পাবেন তারা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর