প্রতিটা নির্বাচনে পুলিশ গুন্ডা দিয়ে হিংসার পরিবেশ তৈরি
হক নাসরিন বানু
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০ ২২ ১০ ৩১ আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ২২ ১০ ৩১
প্রতিটা নির্বাচনে পুলিশ গুন্ডা দিয়ে হিংসার পরিবেশ তৈরি করা হয়েছে, কটাক্ষ দিলীপ ঘোষের।এই রাজ্যে প্রতিটা নির্বাচনে পুলিশ গুন্ডা দিয়ে হিংসার পরিবেশ তৈরি করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া করতে দেয়নি তৃণমূল কংগ্রেস। তাও আমরা ভালো ফল করেছি। জিএসটি চালু হওয়ার সময়ও দিদিমণি (মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি) বলেছিলেন এত লোক মারা গিয়েছে। দিদির এরকম ঔ কুশাসনের জন্য মানুষের মৃত্যু হচ্ছে। আর তার দোষ এড়াতে এরকম কথা বলছেন।
সোমবার মালদায় এসে চায়'পে চর্চায় আড্ডা দেওয়ার মুহূর্তেই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাতসকালেই কুয়াশা ঘেরা ঠান্ডার মধ্যে পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকায় চায়'পে চর্চায় সামিল হন দিলীপ ঘোষ। তার সঙ্গে ছিলেন বিজেপি রাজ্যের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। ছিলেন বিজিবি জেলা সভাপতি গোবিন্দ মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব। পুরাতন মালদা পুরসভা এলাকার বুলবুলি মোড়ের একটি চায়ের দোকানে বেশ খানিকক্ষণ আড্ডা দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। অভিনন্দন যাত্রা এবং জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে ওই এলাকার বেশ কিছু দোকানে সাত সকালে দলীয় প্রচারপত্র বিলি করা হয়। এরপর হঠাৎই জনৈক এক সাধারণ ব্যক্তির বাড়িতে গিয়ে মিষ্টি মুখের জন্য হাজির হন বিজেপির জেলা সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে দেখে হতবাক হয়ে পড়েন অঞ্চলপাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণ আগারওয়ালা। তিনি দীলিপবাবু সহ অন্যান্য নেতাকর্মীদের মিষ্টিমুখ করান। এদিন চায়ের আড্ডায় সাংবাদিকদের খোলামেলা আলোচনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে হিংসা অত্যাচার করেছে শাসক দল তৃণমূল। পুলিশ গুন্ডা দিয়ে ভোট হয়েছে। তার মধ্যেও বিজেপির বিপুল জয় এসেছে । সামনে পুরসভা ভোট। তাই এবারও মানুষ বিজেপিকে দুহাত তুলে সমর্থন করবে। আমরা বলেছিলাম লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮টি'র মধ্যে ৮টি আসন আমরা পাবো। যদিও সেখানে ৭ টি আসন পেয়েছি । মাত্র সাড়ে ৬ হাজার ভোটে দক্ষিণ মালদা লোকসভা আসন টি বিজেপির হাতছাড়া হয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরো বলেন, বিভিন্ন জনসমাবেশের ক্ষেত্রে অনুমতি দেওয়া হচ্ছে না। আইন ভাঙতে বাধ্য করা হচ্ছে। তৃণমূল বুঝে গিয়েছে যে এবারে তাদের হার নিশ্চিত। তাই এরকম ভাবেই বিজেপিকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। আসন্ন পুরসভা ভোটে বিজেপি বিপুলভাবে জয়লাভ করবে।
দিলীপবাবু বলেন, আমরা চাই এরাজ্যে স্বচ্ছ প্রশাসন দুর্নীতিমুক্ত প্রশাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক । তার জন্যই মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। শুধু চায়ের আড্ডায় নয়, জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে জেলা নেতৃত্ব মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। গ্রামীণ এলাকায় বুথ ভিত্তিক বৈঠক করা হচ্ছে। মানুষের সমস্যার কথা শোনা হচ্ছে। সাংগঠনিক স্তরে দলীয় নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে সমাধানের চেষ্টা করছেন।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন এনআরসি প্রসঙ্গে বলেন, বউয়ের সঙ্গে কেউ ঝগড়া করে যদি সুসাইড করছেন তাতেও দোষ দেওয়া হচ্ছে আধার কার্ডের। এনআরসি নিয়ে দিদির কুশাসনের জন্য পশ্চিমবঙ্গের মানুষের মৃত্যু হচ্ছে। আর নিজেদের দায় এড়াতেই অদ্ভুতভাবে এনআরসি নিয়ে বিভ্রান্তিকর কথা বলা হচ্ছে। আমরা মানুষের দুয়ারে যাচ্ছি। এনআরসির সমর্থনের প্রসঙ্গে জনসাধারণকে বোঝানো হচ্ছে। এদিন মালদায় অভিনন্দন যাত্রায় অংশ নিতে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। দুপুর একটায় শুরু হবে বিজেপির বিশাল অভিনন্দন যাত্রা। বিজেপি'র জেলা পার্টি অফিস পুরাটুলি বাধরোড এলাকা থেকে বেরিয়ে মালদা শহর পরিক্রমা করবে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির অভিনন্দন যাত্রা।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ
- বউকে পাশে রাখতে কোহলির ‘বিরাট’ আবদার
- গল টেস্ট এখন ইংলিশদের হাতে
- ফারাক্কায় NTPC-র ER-1 আন্তঃআঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা
- ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ?
- ক্লাব ফুটবল: জেনে নিন পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা
- ফুটবলে বদলে যাচ্ছে পেনাল্টিসহ ৩ আইন
- মাশরাফি যুগের ১৭ বছর পূর্তি আজ
- ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
- কালিয়াগঞ্জে ব্যাডমিন্ট টুর্নামেন্ট
- পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অন
- কালিয়াগঞ্জ পৌরসভা ক্রীড়া সামগ্রী প্রদান ফুটবল একাডেমিকে
- বীরভূমের লাভপুর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
- মাতৃভাষা দিবসে বামদের মিছিল
- বর্ষন ও নদী ভাঙনে ভাঙল ব্রিজ পিক আপ পড়ে মৃত ২ ঝুলছে রেল সেতু
