ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৮ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ইন্টারপোল প্রধান মেং হংওয়েইয়ের পদত্যাগ

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ১০   আপডেট: ৮ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ১০

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই পদত্যাগ করেছেন। তার নিখোঁজ হওয়ার সংবাদ প্রচারের পর জানা যায় জিজ্ঞাসাবাদের জন্য চীন কর্তৃপক্ষ তাকে আটক করেছে।

এর আগে প্রায় এক সপ্তাহ ধরে পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ পাচ্ছেন না বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

ইন্টারপোলের সদরদপ্তর থেকে রবিবার এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, মেং হংওয়েই’র কাছ থেকে সংস্থা প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর পত্র হাতে পেয়েছে কর্তৃপক্ষ। এই পত্র গ্রহণও করা হয়েছে এবং অবিলম্বেই তা কার্যকর হয়েছে। ইন্টারপোলের শীর্ষ কর্মকর্তা কিম জং ইয়ংকে এই সংস্থার ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।

ইন্টারপোলের কর্মকর্তারা বলছেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। গত সপ্তাহে তিনি চীনে গেলে বিমানবন্দর থেকেই তাকে আটক করে চীনা কর্তৃপক্ষ। ৬৪ বছর বয়সী মেং হোয়াওয়ে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী এই সংস্থাটির প্রথম চীনা বংশোদ্ভূত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে ইন্টারপোলের দায়িত্ব নেওয়ার আগে মেং হোয়াওয়ে চীনের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে ২০২০ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর