আবার বন্ধ মালদা ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস।
হক নাসরিন বানু
প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯ ২০ ০৮ ৫৭ আপডেট: ৮ নভেম্বর ২০১৯ ২০ ০৮ ৫৭
আবার বন্ধ মালদা ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস।
মালদা: আবার বন্ধ হয়ে গেল মালদা ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস। বৃহস্পতিবার থেকে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বাইপাসে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তাঁদের দাবি, জাতীয় সড়কের অসমাপ্ত লেন সংস্কারের কাজ করা হবে। এদিকে, বাইপাস দিয়ে যান চলাচল বন্ধ হতেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে মালদা ইংরেজবাজার শহরের রথবাড়িতে ৩৪ নম্বর জাতীয় সড়কে। সেই জট কাটাতে হিমশীম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশদের। একই সঙ্গে ফের বাইপাস বন্ধ হয়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে মালদহের বণিক মহলও।
৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারনের কাজ শুরু হয় ২০০৫ সালে। জাতীয় সড়ক সম্প্রসারনের পাশাপাশি মালদহে একটি বাইপাস তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছিল। ইংরেজবাজারের যদুপুর থেকে পুরাতন মালদার নারায়ণপুর পর্যন্ত প্রায় ১০ু কিলোমিটার এলাকা জুড়ে বাইপাসের তৈরির কাজ শুরু হয়। ওই বছরই শহরের মাধবনগরে মহানন্দা নদীর উপরে তৃতীয় সেতুরও কাজ শুরু হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাজ শুরুর ১০ বছরের মধ্যে বাইপাস তৈরির কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে কাজ শুরুর ১৪ বছর হয়ে গেলেও এখনও সম্পন্ন হল না বাইপাস তৈরির কাজ। এখনও কিছু কাজ বাকি রয়েছে। এমন অবস্থায় অসমাপ্ত বাইপাসের একাংশ দিয়েই যান চলাচল শুরু হয়। তবে মানিকচকের ভুতনি সেতু উদ্বোধন নিয়ে বিতর্ক হতেই বন্ধ হয়ে যায় বাইপাস দিয়ে যান চলাচল। পুজোর মুখে বাইপাস বন্ধ নিয়ে আন্দোলনে নামে মালদহের বণিক মহল। তারপরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ফের পুজোর মরশুমে বাইপাস খুলে দেয়। ফলে পুজোর মুখে যানজট থেকে রেহাই পান মালদহবাসী। এদিন ফের বাইপাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। আর বন্ধের প্রথম দিনেই যানজটে জেরবার হয়ে ওঠে ৩৪ নম্বর জাতীয় সড়ক। সকাল থেকেই গাড়ির লম্বা লাইন পড়ে যায়। ধীর গতিতে চলতে শুরু করে যানবাহন।
মালদা এক্সপোটার্স অ্যাসোসিয়েনের রাজ্য সম্পাদক তথা মালদা জেলার বিশিষ্ট ব্যবসায়ী নেতা উজ্জল সাহা বলেন “বাইপাসের কাজ শেষ করতে পারছে না কর্তৃপক্ষ। আর বারবার করে বাইপাস বন্ধ করে দেওয়া হচ্ছে। তাতে সাধরন মানুষের ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। গাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে। আর গাড়ি ভাড়া বাড়লেই জিনিস পত্রের দামও বাড়বে।” মালদহের ৩৪ নম্বর জাতীয় সড়কের প্রোজেক্টর ডিরেক্টর দীনেশ হানসারিয়া বলেন, “বাইপাসের কিছু কাজ বাকি রয়েছে। সেই কাজ করার জন্য আপাতত বাইপাস বন্ধ করা হয়েছে।”
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
