ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু ছাত্রের। বীরভূমের ঘিদহ গ্রামে।

খান আরশাদ, বীরভূম

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৯ ১৩ ০১ ৫৬   আপডেট: ৪ নভেম্বর ২০১৯ ১৩ ০১ ৫৬

 

 

বীরভুমের বোলপুর থানার ঘিদহ গ্রামের অজয় নদীর ঘাটে স্নান করতে গিয়ে মৃত্যু হল অষ্টম শ্রেণীর এক ছাত্রের। মৃত ছাত্রের নাম জিৎ মল্লিক(১৪)।  বোলপুরের শিঙ্গি অঞ্চলের  ঘিদহ গ্রামের অজয় নদীঘাটে দুপুর নাগাদ জিৎ মল্লিক তার এক বন্ধুর সাথে স্নান করতে যায়। সে সময়ই ঘটে দুর্ঘটনাটি। স্নান করার সময় হঠাৎই জলে তলিয়ে যেতে থাকে জিৎ। তা দেখে জিতের বন্ধুটি চিৎকার করতে করতে নদী থেকে উঠে আসে। সে সময় ওই নদীঘাটে ছিলেন এক নৌকার মাঝি শেখ শাহজামাল। তিনি  ঘটনাটি লক্ষ্য করেন। তিনি সঙ্গে সঙ্গে শেখ বকুল ও শেখ মুহিউল নামে  স্থানীয় দুই যুবককে নিয়ে ওই দুই কিশোরকে উদ্ধার করতে নদী মাঝে উপস্থিত হন। শেখ বকুল জিৎকে বাঁচাতে নৌকা থেকে ঝাঁপও দেন। কিন্তু তার মধ্যেই জিৎ নদীগর্ভে তলিয়ে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় প্রশাসনকে। পৌঁছায় বোলপুর তথানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় শুরু হয় তল্লাশি। কিন্তু জিতের কোন খোঁজ পাওয়া যায়নি। সারারাত তল্লাশি চালানোর পর সোমবার ফের তল্লাশি চালানো হয় এবং সকাল সাড়ে নটা নাগাদ জিতের দেহ উদ্ধার হয় নদীর জল থেকে। মৃতদেহ উদ্ধারের পর  ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বোলপুর থানার পুলিশ। স্থানীয় শিক্ষক হাফিজুল করিম আকবরী জানান জিত মল্লিক সিঙ্গি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। ঘিদহ গ্রামের বাসিন্দা জহির মল্লিকের এক ছেলে ও এক মেয়ের মধ্যে জীৎ তার প্রথম সন্তান ছিল। ছোট মেয়েটির বয়স ছয়।  জিতের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

 

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর