ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

পুকুর বিবাদ কে কেন্দ্র করে বৃদ্ধকে খুনের অভিযোগ।

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২০ ০৮ ৩৯   আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২০ ০৮ ৩৯

 মালদা:

পুকুর বিবাদ কে কেন্দ্র করে এক বৃদ্ধকে খুন করে চোখ উপড়ে নেওয়ার চেষ্টা অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোমবার গভীররাতে ইংরেজবাজার থানার মহদিপুর গ্রাম পঞ্চায়েতের গোপালন কলোনিতে। মৃতের পরিবারের অভিযোগ, পুকুরের দখল নিয়ে বিবাদের জেরে ইট দিয়ে মাথা থেঁতলে ও শ্বাসরোধ করে খুন করা হতে পারে বৃদ্ধকে। পাশাপাশি বাঁ চোখ উপরে নেওয়ারও চেষ্টা হয়। ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে মালদা ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সুরেশ ঘোষ (৬০)। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে।
মহদিপুর গ্রাম পঞ্চায়েতের গোপালন কলোনিতে বাড়ি পেশায় গোয়ালা ছিলেন মৃত সুরেশ ঘোষ। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রাত নটায় খাওয়া-দাওয়ার পর প্রতিদিনের মত রাতে বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন সুরেশ ঘোষ। এদিন সকালে বাড়ির পেছনদিকে তার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। ঘটনার খবর পেয়ে মহদিপুর ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তার ছেলে বাপি ঘোষ বলেন,গত কাল অর্থাৎ সোমবার রাত নটার দিকে আমরা একসঙ্গে খাওয়া-দাওয়া করি। বাবা বারান্দায় ঘুমিয়ে ছিল। সকালে উঠে বাবাকে দেখতে পাইনি ভেবেছিলাম দুধ দোয়াতে হয়তো কোথাও গিয়েছে। কিন্তু পরে প্রতিবেশীদের চিৎকারে জানতে পারি বাবার মৃতদেহ বাড়ির পেছনে পড়ে রয়েছে। তার অভিযোগ, মাস তিনেক আগে গ্রামের ডাকু ঘোষের ছেলেদের সঙ্গে একটি পুকুরের দখল নিয়ে ঝামেলা হয়েছিল। ওই ছেলেরা এসে বাবা ও আমাদের মারধর করে। বাবাকে খুনের ঘটনায়  ওই ডাকু ঘোষের ছেলেদেরই যোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর