ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

হরিশ্চন্দ্রপুর থেকে নিখোঁজ বালক, দুশ্চিন্তায় পরিবার।

মহঃ নাজিম আক্তার

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯ ২৩ ১১ ৫৩   আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ২৩ ১১ ৫৩

হরিশ্চন্দ্রপুর,১০ সেপ্টেম্বরঃ

মায়ের  সঙ্গে সামান্য বচসার জেরে শনিবার থেকে নিখোঁজ এক বালক।নাম সোয়েল আলি।তার বয়স ১৭ বছর। তার গায়ের রং ফর্সা। উচ্চতা ৫ ফুট।হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল  হলুদ রঙের হাফ টি শার্ট ও ধূসর  রঙের মিলিটারি হাফ প্যান্ট ।

তার বাড়ি মালদা জেলার  হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর  গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে ।বাবার নাম নাজিমুদ্দিন ও মায়ের নাম শ্রীনা বিবি।

পরিবার সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার বিকেল ২ টার সময় মায়ের সঙ্গে মনমালিন্য করে শনিবার ৭ সেপ্টেম্বর রেগে বাড়ি থেকে বেরিয়ে যায় সোয়েল আলি ।বাড়ি ফেরার অপেক্ষায় অনেকটা সময় কেটে গেলে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
সোয়েলের বাবা নিজামুদ্দিন  বলেন, “ আমার ছেলে বলে বলছি না ও খুব ভালো ছেলে।সে বোবা ও  শারীরিক দিক থেকে দুর্বল এবং  হাত-পা পঙ্গু।ঠিক ভাবে হাটতে পারে না।এটা কি করে করল সেটা বুঝতে পারছি না।তবে কেউ কিডন্যাপ করে নি তো?"

অনেকেই নাকি সেদিন তাকে  সন্ধ্যা পর্যন্ত গ্রামের রাস্তায় ঘোরাফেরা করতে দেখেছে।আবার কেউ তাকে ভালুকা গামি রাস্তার দিকে যেতে দেখেছে। 
পরিবারের লোকজন হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছে।পুলিশ তার খোঁজ চালাছে।

পরিবারের পক্ষ থেকে বিশেষ আবেদন যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে হরিশ্চন্দ্রপুর থানায় অথবা  ৯৬৪১৮৬৭০৩৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর