ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হরিশ্চন্দ্রপুরের নির্মাণ কর্মীর

মহঃ নাজিম আক্তার

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯ ০৪ ০৪ ২৪   আপডেট: ৭ সেপ্টেম্বর ২০১৯ ০৪ ০৪ ২৪

হরিশ্চন্দ্রপুরঃমালদা

সারা গ্রাম জুড়ে কান্নার শব্দ।চারিদিকে শোকের ছায়া।কারণ ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পাঁচ তলা বিল্ডিং থেকে পরে মৃত্যু হয়েছে এক নির্মাণ কর্মীর।নাম মানার আলি(৩৮) ।বাড়ি হরিশ্চন্দ্রপুর - ১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর গ্রামে।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল প্রায় এগারোটা নাগাদ।

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর  থানার ভবানীপুর গ্রামের বাসিন্দা মানার আলি।এই যুবক পেশায় একজন রাজ মিস্ত্রি।কর্মসূত্রে বছরের বেশির ভাগ সময়  ভিন রাজ্যে গিয়ে কাজ করতেন । শুক্রবার বেঙ্গালুরু থেকে তাদের বাড়িতে ফোন করে জানানো হয় যে মানার আলি কাজ করতে গিয়ে পাঁচ তলা বিল্ডিং থেকে পরে মারা গেছে।
তার পর থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পরে ।

বিশেষ সূত্রে জানা যায়, পাঁচ তলা বিল্ডিং-এর উপর কাজ করার সময়  অসাবধান বশত ভারা থেকে পা হড়কে পরে যান।ঘটনা স্থলে মৃত্যু হয়েছে তাঁর।

মৃত মানারের স্ত্রী আনজুরা বিবি  জানান,'প্রায় একুশ দিন আগে গ্রামেরই কয়েক জন রাজ মিস্ত্রির সঙ্গে বেঙ্গালুরুতে কাজ করতে যান।ডিসেম্বর মাসে গ্রামের মেলাতে আসার কথা ছিল ।তার আগেই যে আমাদের ছেড়ে চীরবিদায় নিয়ে চলে যাবেন তা কে জানতো।"
তিনি আরও জানান, " তার এক ছেলে ও চার মেয়ে নিয়ে মোট সাত জনের অভাবের পরিবার।তাদের নুন আনতে পান্তা ফুরোনোর দশা। পরিবারের সাতটি পেট চলত একজনের উপার্জনের উপর নির্ভর করে।ছেলে থাকলে কি হবে,সে আবার ভারসাম্যহীন।তার উপার্জন সামান্য,যা দিয়ে পরিবার চালানো মুশকিল।ধারদেনা করে কোনো রকম পরিবারটি চলত।জরাজীর্ণ একটিমাত্র কাঁচা ঘরেই তাদের বসবাস।নাবালিকা মেয়েদের নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবার থেকে সকল আত্মীয়-স্বজনদের।

 খবর পাওয়া মাত্রই ইতিমধ্যে পরিবারের লোকজন বেঙ্গালুরুতে যাত্রা করেছে।ময়নাতদন্তের পর মৃত দেহটিকে গ্রামের আনা হবে ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর