ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

দেশের মানুষের কাছে মাশরাফির অনুরোধ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ৫৬   আপডেট: ৮ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ৫৬

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৩৬তম জন্মদিন ছিল শুক্রবার। জন্মদিনে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত ছিলেন ম্যাশ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র মাশরাফিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অগণিত ক্রিকেটপ্রেমিরা। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের মহিষখোলায় জন্মগ্রহণ করেন মাশরাফি।

রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাশরাফি। এক ভিডিও বার্তায় মাশরাফি বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। কারণ আজকে সোস্যাল মিডিয়া থেকে শুরু করে বাইরে যখনই গিয়েছি, অনেক শুভেচ্ছা পেয়েছি, অনেক ম্যাসেজ পেয়েছি। সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। অবশ্যই আজকের দিনটা আমাদের ফ্যামিলির জন্য স্পেশাল। কেননা আমি শুধু না আমার ছেলেরও জন্ম হয়েছিল আজকের দিনে। এ কারণেই আমাদের ফ্যামিলির জন্য আজকের দিনটা খুবই স্পেশাল। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শুধু আমার জন্য না, পুরো টিমকে আপনারা এভাবে সাপোর্ট দেবেন। কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমরা এ পর্যন্ত আসতে পেরেছি এবং আপনাদের দোয়া ও সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ আমরা সামনে আরও এগিয়ে যেতে পারবো।’

তিনি আরও বলেন, ‘আর শেষ কথা বলতে চাই, আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন, সে যেন বড় হয়ে ভালো মানুষ হতে পারে। ভালোভাবে চলতে পারে সে। আজকের দিনে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই, সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ। আমাদের চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এই দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের দেশকে আমরাই পারি সুন্দরভাবে গড়ে তুলতে। আপনারা সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করবেন। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাাহ, ধন্যবাদ।’

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর