ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬   কার্তিক ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কবিতা - বাংলার জন্য

বাংলার জন্য 

দুলাল প্রামানিক

 

মায়ের কোল থেকে নেমে 

তাকাই মায়ের মুখের দিকে, 

যতই তাকাই যতই দেখি 

দেখাটা হয় না ফিকে। 

ঘুমের থেকে উঠি যখন --

প্রথম কথাটা বলি উচ্চরবে , 

ভুলে যাই সে মুখের ছবি , 

ম্লান হাসি দেখেছি কবে? 

আমার ভাষা, তোমার ভাষা 

ভাষা সবার জন্য, 

সবার চেয়ে মিস্টি আমার 

মাতৃভাষা অগ্রগন্য । 

সালাম, রফিক, জাব্বার, বরকত 

সফিক আমার ভাই , 

একুশ এসেছে আমার দুয়ারে 

তাই আজ একুশের গান গাই । 

ভাইয়ের সাথে ভাইয়ের মিলনে

বাংলা মায়ের উঠান, 

বাংলা আমার হৃদয় জুড়ে 

বাংলাই ধ্যান জ্ঞান। 

০৫:১৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

কবিতা - ফাল্গুন মানে অমর একুশে

 ফাল্গুন মানে অমর একুশে

মহুয়া মিত্র

 

ফাল্গুন মানে কৃষ্ণচূড়া অশোক পলাশ,

ফাল্গুন মানে মনের গহীনে একুশের বসবাস।

ফাল্গুন মানে রঙের খেলা,

ফাল্গুন মানে বর্ণমালা।

ফাল্গুন মানে ভালোবাসা,

ফাল্গুন মানে বাংলা ভাষা।

ফাল্গুন মানে দখিনা বাতাস,

ফাল্গুন মানে সালাম জব্বার বরকতের লাশ।

ফাল্গুন মানে প্রেমের ভেলা,

ফাল্গুন মানে রক্ত খেলা।

বাংলা, মোরা বাঙালি,

মোরা ভাষার তরে শ্রেষ্ঠ।

দুনিয়ার আর কোনো জাতি,

হয় নি তো ক্ষতি,

লড়ে নি তো কেউ,

ভাষার জন্য এমন মহান যুদ্ধ।

সেলাম তোমাকে বীর ভাষাসৈনিক,

তোমার জন্য পেয়েছি মোরা

এই ভাষা নির্ভিক।

ধন্য তুমি একুশের ভোর,

খুলি সকলে বন্ধ মনের দোর,

ভাষার প্রতি দিই অঞ্জলী,

মুক্ত কন্ঠে বলি আমি বাঙালি,

ভাষা বাংলা,

ভাষা বাংলা,

ভাষা বাংলা।।।

০৪:৪২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

কবিতা - ২১শে ফেব্রুয়ারি

২১শে ফেব্রুয়ারি

মজিবুর রহমান

(প্রধানশিক্ষক, কাবিলপুর হাইস্কুল)

 

একুশ মানে মাতৃভাষাকে মন থেকে ভালোবাসা

স্বীকার করা শুধু ধর্মে মেটে না আশা।

একুশ মানে মাতৃভাষার মর্যাদায় ছাত্র যুব আন্দোলন

এক ভাষার সব মানুষের ঐক্য মিলন।

একুশ মানে মাতৃভাষার বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

সন্ত্রস্ত শাসক দেখে সম্মুখে সমূহ বিপদ।

একুশ মানে মাতৃভাষার আত্মপ্রতিষ্ঠার লড়াই

আছে কেবল অসীম সাহস, ভয় ডর নাই।

একুশ মানে মাতৃভাষার সম্মানে রক্তস্নাত শবদেহ

দৃঢ় প্রত্যয় পিঠটান দেবে না কেহ।

একুশ মানে মাতৃভাষার আন্দোলনে স্বাধীনতার সংগ্রাম

অকুতোভয় বাঙালির ঐতিহাসিক বিক্রম।

একুশ মানে মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি 

রাষ্ট্রের থাকা চাই উদার একটি ভাষা নীতি।

০৪:৩৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

২১শে ফেব্রুয়ারী /১

২১শে ফেব্রুয়ারী /১

অরিন্দম চট্টোপাধ্যায় 

 

 

কায়েদ- ই -আজম এর মুখের ওপর

যে কথা ধীরেন দত্তরা ভাসিয়েছিলেন

তা যে পদ্মা যমুনা মেঘনা উদ্বেলিত করে তুলবে

কে ভেবেছিল, তবুও করেছিল

যা এখনও ইতিহাস হয়ে আছে

অনুরণিত হয়েছিল আকাশে বাতাসে

সেই অনুরণন কোন স্থিতধী পাহাড় হয়ে যায় নি

ছড়িয়েছিল সমুদ্রগর্জন আবেগ

মাঠ থেকে মাঠে প্রান্তর থেকে দিগন্তে

সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিয়ুররা

দু হাত ওপর তুলে বুক উন্মুক্ত করেছিল

রাষ্ট্র এঁকেছিল কয়েকটা চিহ্ন...

চুঁইয়ে চুঁইয়ে গড়িয়েছিল ফোঁটা ফোঁটা রক্তবিন্দু

সেই রক্তু বিন্দু গুলো যে একটা

 নিজস্ব ভূমিখণ্ড, নিজস্ব নদী নিজস্ব আকাশের

একটা মানচিত্র আঁকবে তা প্রত্যয়ে ছিল না/

 

# অবশেষে হয়ে গেল একটা নতুন ভূখণ্ড 

ও নিজের বলার মতো একটা ভাষা.....

  বাংলা ভাষা বাংলা ভাষা...

 

 

০৪:০৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

কবিতা - অমর একুশ

অমর একুশ

-আশিকুল আলম বিশ্বাস

 

 

একুশে ফেব্রুয়ারি,বাহান্ন সাল,

তাক করা পাক সেনার বন্দুক নল,

প্রাণ দিল বরকত,রফিক,শফি,সালাম,জব্বার,

অমর একুশ পালন তারই ফল।

 

বেঁচে গেল বাংলা,সাথে তার ভাষা,

শহিদের লাল রক্তে রঞ্জিত মাটি,

ওদের স্মরণে মোদের ভালবাসা,

একুশে ফেব্রুয়ারি মিছিলে মোরা হাঁটি।

 

বিশ্ব মাতৃভাষা দিবস পালন,

এপার ওপার দু বাংলা জুড়ে,

সবকাজে বাংলার হোক প্রচলন,

নইলে ভাষার ভিত যাবে নড়ে।

 

বাংলায় কথা বলি,

বাংলাতে হাসি,

গান গাই বাংলাতে,

মুগ্ধ বিশ্ববাসী।

**********************

০১:৫৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

একুশে ফেব্রুয়ারির ওপর একগুচ্ছ কবিতা

পৃথিবীর বারান্দা মুখরিত হয়

আবদুস সালাম

 

উদ্বেগে উথলে ওঠে বাহু

অন্তহীন অভিসারে চুমু খায় প্রেমের পাখি

 

কড়া নির্দেশে মূহুর্মূহু গর্জে উঠে বুলেট

নীরব স্রোতে মেশে রক্তের ফুলকি

লুটোপুটি করে ফাগুনের রক্ত মাখা ভাষা শহিদের অঙ্গিকার

 মৃতময় ধূসর আল্পনা আঁকে মাতৃভূমির উঠোনে

 

 সালাম বরকত জাব্বারেরা দেখছে বেহেশত থেকে

 মাতৃভাষার ফেরেস্তারা খোঁজ করছে তাদের  

স্মরণে লক্ষ পাখির কলতানে মুখর আজ পৃথিবীর বারান্দা

 

 

অ আ ক খ- র বিজয় গান 

আবদুস সালাম

 

গাছের পাতার নিচে ঘুঘুটা ঘুঘু করছে বাতাসেরা পাল তুলে গুনছে প্রহর

 একটা উত্তরের আসা শুধু---

 ফি বছর আগুন ঝরা বসন্ত এলে পাড়ায় পাড়ায় ওরা আসে,

 ক্রোধান্বিত মুখ আর পুঞ্জিভূত ঘৃণার দীর্ঘশ্বাস ছাড়ে 

এভাবেই পান্ডুর দিনগুলো অতৃপ্ত আত্মার কাছে ধরা খায়

 

 

জান্নাতের প্রাচীর ভেঙে পায়রা ওড়ানো ভোরে সুগন্ধী বিছানায় দুঃস্বপ্ন দেখে মাতৃভাষার অপমৃত্যুর 

 চিৎকার করে

ঘৃণা ভরে জিজ্ঞাসা করে, মায়ের নাড়ি ছেঁড়া ফুল নিয়ে কেন এতো অভদ্রতা?

বেওয়ারিশ ফুলগুলো ভেসে যায় তাজা রক্তের নদীতে 

শহীদ বেদীতে স্বপ্নেরা মরে মাথা ঠুকে

আকাশের বিষন্ন চোখ লজ্জায় মুখ গুঁজে

 

 

 কে শোনে কার কথা --

শকুনীরা পাহারা দেয় আমাদের আত্মা অভাগিনী অ আ ক খ মায়ের ভেসে যায় বুক

 

 বন্ধ খামের নীল চিঠি গুমরে মরে

 

অদম্য বাতাসেরা "৮ই ফাল্গুন" অবাঞ্ছিত

 দিনের হিসেবে নিতে দলবদ্ধ হই

 তুলি শ্লোগান

মিছিলে মিছিলে এঁকে দিই সব রাস্তা 

হাহাকার আর আক্রোশের মুখোমুখি হয়ে

বজ্র মুষ্টি তুলি আকাশের দিকে

রক্তাক্ত লাশ নিয়ে শপথ করি 

ঘাতকদের উল্লাস উপেক্ষা করে ছুটে চলেছি মুক্তির মাঠে

ঘাতকের বন্দিশালা ভেঙে চিৎকার করি

মায়ের ভাষা প্রাণের ভাষা কেড়ে নিতে দিবো না!

আদিগন্ত আর্তনাদ মেখেছি চোখে মুখে

আমরা বসে নেই --

 

দ্যাখো তোমারা জান্নাতের জানলা থেকে,

দ্যাখো নক্ষত্রের মতো উজ্জ্বল পতাকা আজ সব হাতে

স্বপ্নময় চৈতন্য আছড়ে পড়ছে পৃথিবীর কোনে কোনে--

 

   যতই ধেয়ে আসুক নোংরা হাতের হিংস্রতা

বিংলিস ভাবনার লজ্জা মাখানো ফাগুন,

ভয়ানক কৃষ্ঞপক্ষ সেঁটে দিয়েছিল সব নরখাদকের দল

নেকড়ের চেয়েও শক্তিশালী ওদের ধৃষ্টতা

জান্নাতের দুয়ারে এসে বর্ষণ করো তোমাদের অভিশাপ

 

পলাশ ফোটা ভোরে

 শিশিরে জমাট বাঁধা রক্তে কেটেছি তিলক 

  নিয়েছি আমৃত্যু বিজয়ী- পণ

আরও লাগলে দিবো রক্ত!

শপথের পাত্র ভরে উঠেছিল সেদিন কানায় কানায়

সাইবেরিয়ার হাঁসেরা ডানায় বেঁধেছে পৃথিবী বিজয়ের পতাকা

গাইছে অ আ ক খ -র গান।।

 

 

 

নবপ্রভাতে প্রকাশিত 

(অ আ ক খ- র বিজয় গান)

আবদুস সালাম

 

গাছের পাতার নিচে ঘুঘুটা ঘুঘু করছে বাতাসেরা পাল তুলে গুনছে প্রহর

একটা উত্তরের আসা শুধু --

ফি বছর আগুন ঝরা বসন্ত এলে পাড়ায় পাড়ায় ওরা আসে,

ক্রোধান্বিত মুখ আর পুঞ্জিভূত ঘৃণার দীর্ঘশ্বাস ছাড়ে

এভাবেই পান্ডুর দিনগুলো অতৃপ্ত আত্মার কাছে ধরা খায়

 

জান্নাতের প্রাচীর ভেঙে পায়রা ওড়ানো ভোরে

জান্নাতের সুগন্ধী বিছানায় দুঃস্বপ্ন দেখে রোজ

চিৎকার করে

ঘৃণা ভরে জিজ্ঞাসা করে, মায়ের নাড়ি ছেঁড়া ফুল নিয়ে কেন এতো অভদ্রতা?

বেওয়ারিশ ফুলগুলো ভেসে যায় তাজা রক্তে

শহীদ বেদীতে স্বপ্নেরা মরে মাথা ঠুকে

আকাশের বিষন্ন চোখ লজ্জায় মুখ গুঁজে

 

কে শোনে কার কথা --

শকুনীরা পাহারা দেয় আমাদের আত্মা বন্ধ খামের নীল চিঠি গুমরে মরে অভাগিনী অ আ ক খ মায়ের ভেসে যায় বুক

 

অদম্য বাতাসেরা "৮ই ফাল্গুন" অবাঞ্ছিত

দিনের হিসেবে নিতে দলবদ্ধ হই

তুলি শ্লোগান

মিছিলে মিছিলে এঁকে দিই সব রাস্তা

হাহাকার আর আক্রোশের মুখোমুখি হয়ে

বজ্র মুষ্টি তুলি আকাশের দিকে

রক্তাক্ত লাশ নিয়ে শপথ করি

ঘাতকদের উল্লাস উপেক্ষা করে ছুটে চলেছি মুক্তির মাঠে

ঘাতকের বন্দিশালা ভেঙে চিৎকার করি

মায়ের ভাষা প্রাণের ভাষা কেড়ে নিতে দিবো না!

আদিগন্ত আর্তনাদ মেখেছি চোখে মুখে

আমরা বসে নেই --

 

দ্যাখো তোমারা জান্নাতের জানলা থেকে,

দ্যাখো নক্ষত্রের মতো উজ্জ্বল পতাকা আজ সব হাতে

স্বপ্নময় চৈতন্য আছড়ে পড়ছে পৃথিবীর কোনে কোনে --

 

যতই ধেয়ে আসুক নোংরা হাতের হিংস্রতা

বিংলিস ভাবনার লজ্জা মাখানো ফাগুন,

ভয়ানক কৃষ্ণপক্ষ সেঁটে দিয়েছিল সব নরখাদকের দল

নেকড়ের চেয়েও শক্তিশালী ওদের ধৃষ্টতা

জান্নাতের দুয়ারে এসে বর্ষণ করো তোমাদের অভিশাপ

 

 

পলাশ ফোটা ভোরে

শিশিরে জমাট বাঁধা রক্তে কেটেছি তিলক 

নিয়েছি আমৃত্যু বিজয়ী-পণ

আরও লাগলে দিবো রক্ত!

শপথের পাত্র ভরে উঠেছিল সেদিন কানায় কানায়

সাইবেরিয়ার হাঁসেরা ডানায় বেঁধেছে পৃথিবী বিজয়ের পতাকা

গাইছে অ আ ক খ -র গান।।)

###

 

 

কলরব

আবদুস সালাম

 

দেশের মানচিত্রে লেপ্টে দিও কালশিটে রক্ত

 

রক্তাক্ত পথে হেঁটে চলেছি পৃথিবীর পথে

গর্বে ভরে ওঠে বুক

মুখে আমার

মায়ের ভাষা,

 আমার দৃপ্ত অহংকার

 

ঐদেখ ---

 

সব দেশের পতাকায় আঁকা ভাষা পাখির কলরব

 

 

১২:২৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

কবিতা - অমর একুশে ফেব্রুয়ারি

অমর একুশে ফেব্রুয়ারি

মোঃ ইজাজ আহামেদ 

 

একুশে ফেব্রুয়ারি মানে 

শহীদের রক্তে রাঙানো বসন্তের এক দিবস।

একুশে ফেব্রুয়ারি মানে 

মাতৃভাষার জন্য সংগ্রামের ফসল 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস;

বরকত, জব্বর, সালামের রক্তের জোয়ার; 

 সেই জোয়ারে ডুব দেওয়া বাঙালিদের হৃদয়।

একুশে ফেব্রুয়ারি মানে 

তাঁদের বিদ্রোহের আগুনে দগ্ধ হওয়া ফাগুন।

একুশে ফেব্রুয়ারি মানে 

দুচোখ ভরা স্বপ্ন

ডি এন এতে থাকা ভাষার জন্য।

একুশে ফেব্রুয়ারি মানে 

বাঙালিদের স্মৃতিপটে সুরক্ষিত অমর স্মৃতি

অমর একুশে ফেব্রুয়ারি।

১১:০৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

কবিতা - একুশে ফেব্রুয়ারি

একুশে ফেব্রুয়ারি

(স্পেন্সারিয়্যান চতুর্দশপদী)

ইমদাদুল ইসলাম 

(মুর্শিদাবাদ , ভারত)

 

সকল ভাষা শহীদ বীর ওগো মানি,

এমন বীরের কথা কভু নাহি ভুলি।

মাতৃ ভাষার সম্মান তরে তাঁরা ধ্যানী,

ভাষার সম্মানে প্রাণ হস্তে নেয় তুলি।

রক্ষার্থে মায়ের ভাষা বক্ষে খায় গুলি, 

রফিক জব্বার সহ হলো বলি কত! 

মোরা বাঙালি সকল কেমনেতে ভুলি

রক্তে কিনে বুলি তাঁরা নাহি রহে নত।

 

বাংলার বীর দানিল প্রাণ শত শত,

বদলে পেলাম মোরা সম্মান ভাষার।

স্বীকৃত সুমিষ্ট ভাষা বিশ্বে বাংলা কত

আজিকে তাহা রহিল মোদের সবার!

একুশে ফেব্রুয়ারির রক্তে রাঙা পথ,

ভুলিবনা কভু মোরা নাও গো শপথ।

১১:০৪ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

অনুষ্ঠিত হলো স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার সাহিত্য সভা

 

অরঙ্গাবাদ, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: আজকে অরঙ্গাবাদের একান্ত আপন লজে অনুষ্টিত হলো স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার চতুর্থ সংখ্যার উন্মোচন, সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এই সংখ্যায় ২২টি দেশের বাংলা ও ইংরেজি ভাষার ২০০ জন কবি - লেখক কলম ধরেছেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন কবি - সাহিত্যিক। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ দিল বাদশা, মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সহ সভাধিপতি নিজামউদ্দিন আহমেদ, সহিত্যিক এস এম নিজামউদ্দিন, সহিত্যিক আনওয়ার হোসেন সিদ্দিকী, কবি ও লেখক মোহাঃ হাসানুজ্জামান, শিক্ষাবিদ গুলজার হোসেন, কবি স্বপন কুমার, কবি ও লেখক আসিকুল আলম বিশ্বাস, কবি ও পত্রিকার সহ সম্পাদক ইমদাদুল ইসলাম, কবি মোঃ মুরসালীন হক, কবি রাফিকুজ্জামান খান, কবি মোহাঃ আলিউল হক, কবি গোলাম কাদের, কবি মাহতাব হোসেন, কবি মেহেজাবিন আফরোজা, কবি উমার সিদ্দিক রিন্টু, শিক্ষিকা সায়েদা মুসফেকা ইসলাম, শিশু শিল্পী মাহমুদ হোসেন, প্রচ্ছদ শিল্পী হুমায়ূন কবীর, কবি উমার ফারুক, কবি উমার সিদ্দিক রিনটু, কবি খালিদা খাতুন, কবি সব্যসাচী দাস, কবি জালালউদ্দিন রেজা, কবি পারভীন খাতুন, কবি সামসুদ্দিন বিশ্বাস, কবি বিশ্বজিৎ সাঠিয়ার, কবি ইমতিয়াজ কবি, কবি অসিত প্রামাণিক, কবি গৌড় চন্দ্র পাল, কবি জালালউদ্দিন রেজা, কবি এম আব্দুল করিম,সাংবাদিক মইদুল ইসলাম, সাংবাদিক রাজু আনসারি, সংবাদিক মেহেদি হাসান, সাংবাদিক রাজু সেখ,

সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক ও কবি নাজমুস সাহাদাত প্রমুখ। উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক মোঃ ইজাজ আহামেদ, সভাপতি আবদুস সালাম, সহ সম্পাদক আব্দুল মালেক, সারিফুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন সব্যসাচী দাস। কবি কণ্ঠে কবিতা পাঠ, বক্তব্য ও সঙ্গীতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান। এদিন পত্রিকার কবি লেখকদের পাশাপাশি উপস্থিত কবি - লেখক ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।

 

 

০৮:০৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রোববার

বৈষ্ণবনগর হ্যাপি ক্লাবের সরস্বতী পূজা

১২:৩৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার

ভারত - বাংলাদেশের একাধিক কবি ও সাহিত্যিকের ডক্টরেট সম্মাননা

 

 দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া থেকে সাম্মানিক ডক্টরেট সম্মাননায় সম্মানিত হলেন ভারত ও বাংলাদেশের একঝাঁক কবি ও সাহিত্যিক। আজ রিপাবলিক অফ কলম্বিয়ার Confederacion Mundial De Arte Y Literatura Casa Poetica Magia Y Plumas শিরোনামে তাদের দেশের একটি আন্তর্জাতিক সাহিত্য সংস্থা থেকে ইংরেজি ও নিজের মাতৃ ভাষায় কবিতা ও অন্যান্য সাহিত্য কর্ম রচনায় বিশেষ পারদর্শিতা দেখানোয়, ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট দ্বিভাষিক কবি ও সাহিত্যিক ইমদাদুল ইসলাম ও মোঃ ইজাজ আহামেদ সহ ওই দেশেরই বিভিন্ন রাজ্য থেকে কবি ও সাহিত্যিক কালীপদ ঘোষ, সুরেশ চন্দ্র সারাঙ্গী, নবীন কুমার উপাধ্যায়, সাধুরাম ও লক্ষীকান্ত দাসকে সংস্থাটির পক্ষ থেকে সাম্মানিক ডক্টরেট সম্মাননায় সম্মানীত করা হয়।

ভারত ছাড়াও ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের তিনজন কবি ও সাহিত্যিক কে এই বিশেষ ডক্টরেট সম্মাননায় সম্মানিত করা হয়, যাঁরা হলেন কবি ও সাহিত্যিক জাহাঙ্গীর আলম রুস্তম, জিনাত রেহেনা মুন্নী ও আব্দুল বারী। সাহিত্য সংস্থাটি ভারত বাংলাদেশ ছাড়াও নিজের দেশ কলম্বিয়া এবং মেক্সিকো, কানাডা ও আর্জেন্টিনা সহ দেশ বিদেশের একাধিক বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের এই বিশেষ ডক্টরেট সম্মাননায় সম্মানিত করে। প্রসঙ্গত উল্লেখ্য যে সংস্থাটি থেকে সম্মানিত প্রায় সমস্ত কবিই এর পূর্বেও বিশ্বের বিভিন্ন ভার্চুয়াল ও অনলাইন ইউনিভার্সিটি, শান্তি, সাহিত্য ও মানবাধিকার সংস্থা থেকে একাধিক বার এই বিশেষ সম্মাননায় সম্মানিত হয়েছেন।

সংস্থাটির ফেসবুক পেজেও এই সকল কবি ও সাহিত্যিকদের ট্যাগ করে তাদের সাম্মানিক ডক্টরেট সার্টিফিকেট সমূহ পোস্ট করা হয়।

০৭:১৫ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার

অনুষ্ঠিত হলো আলোর সন্ধানে পত্রিকার সাহিত্য সম্মেলন

 

মোঃ ইজাজ আহামেদ 

বারাসাত, ২৮শে জানুইয়ারি ২০২৪: উত্তর ২৪ পরগনা জেলার 'আলোর সন্ধানে পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ ও কবি সম্মেলন অনুষ্ঠিত হলো বারাসাতের জেলা পরিষদ ভবনের তিতুমীর সভাকক্ষে। উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক আনারুল হক, সহ-সম্পাদক সরবত আলি মণ্ডল ও শামীম সরদার, সভাপতি জয়দেব বিশ্বাস ও সহ-সভাপতি মাকফুর রহমান । এদিন সকাল ১১টা নাগাদ অনুষ্ঠান শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত চলে। প্রকাশিত হয় একগুচ্ছ বই। অনুষ্ঠানটির সভাপতি হন চিকিৎসক, কবি ও সাহিত্যিক সাইদুর রহমান। উদ্বোধনী সংগীত ও সভাপতি বরণ করেন তুহিনা হক। বরণ করে নেওয়া হয় বিশেষ অতিথি শিক্ষক স্বপনকুমার গাইনকে। প্রধান অতিথি হন বিশিষ্ট কবি ও সাহিত্যিক ড. ভারতী বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন কবি অরূপ পান্তী ,  গুণীজনদের সুন্দর বক্তব্য ও উপস্থিত কবিদের কবিতা পাঠ অনুষ্ঠানটিকে সৌন্দর্যমন্ডিত করে। উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল কাইয়ুম, সুধীন বিশ্বাস, পার্থ বন্দোপাধ্যায়, অরূপ পান্তী, ভারতী বন্দ্যোপাধ্যায়, দ্বিভাষিক কবি ও শিক্ষক ইমদাদুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক মহঃ মফিজুল ইসলাম, কবি ও সাংবাদিক আসাদ আলী, ইখতিয়ার হোসেন, মহাদেব পাত্র, সোহরাব হোসেন, বরুণ হালদার , ইন্দিরা সরকার, সিকিন্দার আলী, সেলভিনা সেন, স্বপন পাইক, জাহাঙ্গীর মিদ্দে, গোপাল শর্মা, পূবের কলম পত্রিকার সাংবাদিক এনামুল হক, বাংলার রেনেসাঁ পত্রিকার সম্পাদক আজিজুল হক, আজাদ বার্তা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর দেওয়ান ও আবু আব্দুল্লাহ প্রমুখ।সঞ্চালনা করেন কবি মাকফুর রহমান ও সহযোগিতায় ইভানা মণ্ডল । অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদক আনারুল হক, সহ-সম্পাদক সরবত আলি মণ্ডল ও মো রেজাউল মণ্ডল, সুকুমার চৌধুরী, নুরুল হক মণ্ডল, কুন্তল সরকার প্রমুখ।

০৮:০৬ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

`ভারত জোড়ো ন্যায় যাত্রা`র অংশ হিসেবে সুতিতে রাহুল গান্ধী

মোঃ ইজাজ আহামেদ 

অরঙ্গাবাদ, ০১.০২.২০২৪: 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র অংশ হিসেবে সুতিতে রাহুল গান্ধীর আগমন ঘটল আজ। এদিন সুতির সাজুরমোড় বাসস্ট্যান্ড থেকে ধলারামচন্দ্রপুর হয়ে চাঁদের মোড় পর্যন্ত বাসযাত্রা হয়। এই যাত্রায় শরিক ছিলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, সুতির মতিউর রহমান ও কংগ্রেস নেতৃবৃন্দগণ সহ সদস্যগণ তাঁকে স্বাগত জানানোর জন্য জমায়েত হন। তাঁকে এক পলক দেখার জন্য জনসাধারণেরও উপচে পড়া ভিড় দেখা যায়। 'ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব শুরু হয় নতুন বছরের ১৪ জানুয়ারি মণিপুর থেকে এবং চলবে ২০ মার্চ মুম্বই পর্যন্ত। ১৪টি রাজ্যের ৮৫টি জেলায় এই পদযাত্রা ও বাসযাত্রা অনুষ্টিত হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য 'ভারত জোড়ো যাত্রা'র প্রথম পর্ব শুরু হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২২ সালে কন্যাকুমারী থেকে এবং শেষ হয় ৩০ জানুয়ারী ২০২৩ সালে। 

 

০৭:০৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

Puspaprovat Patrika