বাংলা চতুর্দশপদী কবিতায় একাধিক নতুনত্ব আনলেন কবি ইমদাদুল ইসলাম
ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকের মহাকবি মাইকেল মধুসূদন দত্তকেই (২৯/০১/১৮২৪ - ২৯/০৬/১৮৭৩ খ্রী:) আমরা বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতার জনক বলে জানি। ১৮৬৫ খ্রিষ্টাব্দে ফ্রান্সের ভার্সাই শহরে থাকাকালীন অবস্থাতেই তিনি ইউরোপ মহাদেশের বিশিষ্ট ইতালীয় কবি পেত্রারকের দ্বারা প্রভাবিত হয়ে প্রথম বাংলা সনেট লেখা শুরু করেন। বঙ্গভাষা তাঁর লেখা প্রথম চতুর্দশপদী কবিতা এবং তিনিই প্রথম অক্ষরবৃত্ত ছন্দ রীতির মাধ্যমে সাজান তাঁর বাংলা চতুর্দশপদী কবিতা গুলো। অক্ষরবৃত্ত ছন্দে আট যুক্ত ছয় মাত্রায় প্রায় একশোটি মতো তাঁর লেখা সনেট আমরা দেখি। বাংলায় অমিত্রাক্ষর ছন্দেরও প্রবর্তক কবি মাইকেল মধুসূদন দত্ত।
কবির এই রীতি আজকের দিনেও কিন্তু সমান জনপ্রিয়। অনেকেই তাঁকে অনুসরণ করে এখনও লিখেন বাংলা চতুর্দশপদী কবিতা। অনেকেই আবার কবিতার অন্তমিল বা রাইম স্কিম কিছুটা পরিবর্তন করে এনেছেন বাংলা চতুর্দশপদী কবিতায় নতুনত্ব। তেমনই একজন কবি হলেন ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার দ্বিভাষিক কবি ও সাহিত্যিক ইমদাদুল ইসলাম।
তিনি বাংলা সনেটের মূল ছন্দ ও মাত্রা ঠিক রেখে বিভিন্ন শ্রুতিমধুর অন্তমিল সহযোগে পরিবর্তন করেছেন বাংলা সনেটকে।
এই বাঙালি কবি প্রথম পর্বান্তিক অন্তমিল ও ইংরেজি মনোরাইম অন্তমিলকে দক্ষভাবে কাজে লাগিয়ে ইতিপূর্বেই সৃষ্টি করেছেন দু'টি নতুন রীতির বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতা।
এছাড়াও কবি কখখক, খগগখ, গঘঘগ, ঙঙ অন্তমিল সহযোগে এক ধরনের নতুন বাংলা সনেটের অন্তমিলের উদ্ধাবন করেছেন যা পাঠক মহলে বেশ সাড়া ফেলেছে। বর্তমানে দু'শোটিরও বেশি বাংলা সনেটের রচয়িতা কবি ইমদাদুল ইসলাম, আর তাঁর নাম অনুসারেই তিনি এই নতুন ধরনের সনেটের নামকরণ করেছেন ইমদাদীয় সনেট বা চতুর্দশপদী। আসুন এবার আমরা উপভোগ করি একাধিক আন্তর্জাতিক অনারারি ডক্টরেট সম্মাননায় সম্মানিত এই ইংরেজি ও বাংলা দ্বিভাষিক কবির লেখা একটি বাংলা ইমদাদীয় সনেট। __
খুঁজে দ্যুতি
ইমদাদুল ইসলাম
চলে পথচলা খণ্ড খণ্ড স্বপ্ন নিয়ে,
জানিনা স্বপ্ন দেখার সমাপ্তি কোথায়।
অচেনা পথে স্বপ্নেরা গন্তব্য হারায়,
আলো আঁধারে তবুও চলে আশ নিয়ে।
পথ মাঝে খুঁজে দ্যুতি স্বস্তির আশায়,
পায় অজ্ঞাত আলোক রশ্মির আশ্বাস,
তবু ভীত, যদি পথে খোয়ায় নিশ্বাস,
গন্তব্যে বাধা অনেক তবু চলে যায়!
স্বপ্নদের আজ যেন অন্তরে বিশ্বাস
গন্তব্য স্থলে পৌঁছাবে খুব খুব শীঘ্র।
আলোরা ডাকে, তারাও বেশ যেন ব্যগ্র,
দেয় দুষ্টের দমনে তাদের আশ্বাস।
তাই স্বপ্নেরা চলুক, চলুক দুর্বার,
পুড়িয়ে গুঁড়িয়ে যত অশুভ বর্বর।
০২:১৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার
ঘর থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়ল মালদার পুখুরিয়া থানার অন্তর্গত সম্বলপুর অঞ্চলের কদমতলী গ্রামে
০৮:৫৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
কবিতা - নষ্ট মেয়ে
নষ্ট মেয়ে
ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
বাংলাদেশ
বন্ধু মানে তোর কাছে খোলা আকাশ,
বুঝিস না তোকে চেয়ে দেয় ওরা বাতাস,
অনলাইনে চ্যাট আর অফলাইনে রুমডেট
এসব করে হয়নি কভু লজ্জায় মাথা হেট।
জীবনে কতো শত বাইক,
দামী গাড়ী আর
অটোরিকশাতে উঠলি,
হাত ভাঙ্গলি, পা ভাঙ্গলি,
বুকের এক সাইড কাটলি,
তবুও তুই অন্ধকারেই থাকলি।
জীবনের কতো সিড়ি উঠতে
গিয়ে কতো বার নামলি।
কতো জনের সাথে হাটতে
গিয়ে কতো বার থামলি।।
ফুর্তি করাই আসল কাজ,
হাটে, মাঠে নেইকো লাজ,
লোকে যখন দিচ্ছে তোকে ধিক,
এতে তুই আরও হচ্ছিস আধুনিক।
অনেক হয়েছে এবার তবে থাম,
তওবা করে মুখে নে, আল্লাহর নাম।
বয়স হয়েছে দুই কুড়ি তিন বছর পার,
এখন এসব ধান্দাবাজি এক্কেবারে ছাড়।
১১:২৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
পরিচিতি ও কবিতা - শরণার্থী
পরিচিতি: মোঃ ইজাজ আহামেদ একজন কবি, লেখক, সম্পাদক ও সাংবাদিক। তিনি মুর্শিদাবাদ জেলার অরঙ্গাবাদের মহেন্দ্রপুর নামক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৯০ সালের ২৬শে ফেব্রুয়ারি। তিনি পরিবারের ছয় ভাই বোনের মধ্যে বড়ো। পিতা-মোঃ সামসুদ্দিন বিশ্বাস, মাতা-মতি
য়ারা বিবি। শিক্ষাগত যোগ্যতা- ইংরেজি অনার্স, ট্রিপল এম.এ, বি.এড, ডি. এল.এড। তিনি বেশ কয়েকটি বেসরকারি স্কুলে ১২ বছরের বেশি সময় ধরে ইংরেজির শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। তিনি ২০২৪ সালে পশ্চিমবঙ্গ সরকারের অধীন সেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন । ছোট থেকেই তিনি মেধাবী ছিলেন। স্কুলে পড়াকালীন ক্লাসে প্রায় প্রথম হতেন, অবশ্য দুইবার তৃতীয় হয়েছিলেন। মাধ্যমিকে সুতি থানা এলাকায় তিনি প্রথম হয়েছিলেন। ছোট থেকেই পারিবারিক আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে পড়ার পাশাপাশি লেখালেখি চালিয়ে যান। ডি এন সি কলেজে পড়াকালীন কলেজের 'অয়ন' পত্রিকায় প্রত্যেক বছর তাঁর বাংলা-ইংরেজি কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হত। তাঁর বাংলা-ইংরেজি কবিতা, প্রবন্ধ বিভিন্ন দেশের বিভিন্ন পত্রিকা, জার্নাল ও যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে। তাঁর কবিতা আরবী ও চীনা ভাষায় অনুবাদ হয়েছে। তিনি নিজস্ব রীতির বিজ্ঞান কবিতা ও ইজাজীয় (ইজাজ্যান) কবিতা তৈরি করেছেন। ইজাজীয় কবিতা (ইজাজ্যান কবিতা - Ejajan poem) হলো পনেরো পংক্তির কবিতা। পাঁচ পংক্তির তিনটি স্তবক। মিলবিন্যাস-রীতি হল - ক খ ক খ ক, ক খ ক খ ক, ক খ ক খ ক। একটি আন্তর্জাতিক জার্নালে Discovery and the Golden peak of Improvement এবং একটি আন্তর্জাতিক মানের বইয়ে Exploring New Trends and Innovations in English Language and Literature নামক দুটি রিসার্চ পেপার প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থ 'স্বপ্ন তরী', 'বাংলা সাহিত্য ও সিনেমায় গোয়েন্দা চরিত্র', 'মনের পাণ্ডুলিপি', 'হৃদ-ক্যানভাস', 'অন্তরের কাব্যকথা', নির্বাচিত কবিতা মানবতা ও শান্তিরজন্য' ও 'পড়ন্ত সন্ধ্যা'। তিনি 'স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা'র সম্পাদক, 'আন্তর্জাতিক সাহিত্য সুবর্ণ' পত্রিকার সম্পাদক মন্ডলীর একজন সদস্য ছিলেন, বর্তমানে উপদেষ্টা মন্ডলী হিসেবে আছেন এবং কাদেরী টাইমস পত্রিকার উত্তরবঙ্গ সম্পাদক। তিনি ভারত ও বাংলাদেশের কবিদের কবিতার সংকলন 'কবিতার আকাশ', 'কবিতার অরণ্য' ও 'কবিতার সাগর' সম্পাদনা করেছেন। এছাড়া তিনি বিভিন্ন খবরের কাগজে সাংবাদিকতা করেন। তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন প্রদত্ত রাজা রামমোহন রায় স্মৃতি স্মারক সম্মান, সানন্দ সাহিত্য সম্মাননা ২০১৯-২০২০, নব পরিচয় সাহিত্য সম্মাননা ১৪২৬, বিদ্যাসাগর স্মৃতি সম্মাননা, নূর মহম্মদ স্মৃতি সম্মাননা, সাহিত্যিকরত্ন, কবিরত্ন, সমুন্নত সৌহার্দ্যিক সম্মাননা, মহাকবি কায়কোবাদ সাহিত্য পদক-২০২২, ইকরা ফাউন্ডেশন থেকে আইকন অফ পিস অ্যায়ার্ড, ইকরা ফাউন্ডেশন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক কবিতা সম্মেলন ২০২২- এ বাংলাদেশ বেস্ট অ্যায়ার্ড ২০২২, 'এশিয়ান প্রেস সাহিত্য সম্মান ২০২২'(Asian Press Books), ১৮ বছর পূর্তি কবি মিলনমেলা ও কবি জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা- ২০২২, নবকণ্ঠ সম্মাননা স্মারক, প্রতিভার উন্মেষ কবি সম্মাননা-২০২১ এবং বেশ কয়েকটি দেশের কয়েকটি সংস্থা থেকে সাম্মানিক ডক্টরেট ইত্যাদি বিভিন্ন সম্মাননায় সম্মানিত হয়েছেন।
তিনি যেসকল সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের পদ লাভ করেছেন (পদবীসহ) : সম্পাদক- স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা, উত্তরবঙ্গ সম্পাদক - কাদেরী টাইমস, উপদেষ্টা - 'আন্তর্জাতিক সাহিত্য সুবর্ণ' পত্রিকা, অর্থ বিষয়ক সম্পাদক- জয় বাংলা সাহিত্য পরিষদ (বাংলাদেশ)।
মডারেটর-লন্ডন পোয়েটস্ ক্লাব( ইংল্যান্ড), মডারেটর ও অ্যাম্বাসেডর - ইন্টারন্যাশনাল লিটারেসি স্টাডি( বাংলাদেশ), অ্যাম্বাসেডর- জেনিসিস ওয়ার্ল্ড রাইটার্স কমিউনিটি (নাইজেরিয়া), অ্যাম্বাসেডর- 'অ্যাসোসিয়েজিওন কালচারাল পার লা পেস এল উমানিতা' ( রোমানিয়া), অ্যাম্বাসেডর- 'ইন্টারন্যাশনাল পিস অ্যাম্বাসেডরস একাডেমি' র সদস্য(মিশর)। অ্যাম্বাসেডর- 'ইকরা ফাউন্ডেশন' (জেরুজালেম), 'গ্লোবাল অ্যাম্বাসেডরস অফ সাসটেইনেবিলিটি'র সদস্য(দুবাই), পিস অফ মেম্বার অফ 'ইন্টারন্যাশনাল একাডেমি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস' (মিশর), সদস্য- 'ফেদার অ্যান্ড এক্সটেন্ডার হিউম্যানিটি একাডেমি' ইউরোপ এবং তুরস্ক শাখা, সদস্য- গ্লোবাল ফ্রেন্ডস ক্লাব, অ্যাম্বাসেডর ফর ওয়ার্ল্ড পিস- ফাউন্ডেশন মারিয়া গ্লাডেজ।
কবিতা - শরণার্থী
মোঃ ইজাজ আহামেদ
মাথায় স্বপ্নের বোঝা নিয়ে
শরণার্থীরা এগিয়ে যাচ্ছে,
ইতিহাস পিছনে দেখছে
আর তার স্মৃতিপটে ভেসে উঠছে
তাদের অসংখ্য অসহায় জীবনচিত্র,
তারা স্বপ্ন দেখেছিল নিজ দেশে
সুখের নীড় তৈরি করতে,
শান্তিতেও ছিল, ঝড়ের মতো হটাৎ করে যুদ্ধ এলো
আর অনেকের জীবন কেড়ে নিল,
অনেককে নিঃস্ব করে দিল,
অনেককে পথের ভিখারি বানিয়ে দিল,
তাদের ভবিষ্যতকে চোরের মতো পেটানো হল;
তাদের ইচ্ছা, আশা, স্বপ্ন কাঁচের মতো চুরমার হয়ে গেল
তবু একটু বাঁচার জন্য পিঁপড়ের মতো লাইন ধরে
কাঁটাতারের বেড়ার দিকে এগিয়ে চলেছে
আর মাটির বুকে দূর্বিষহ জীবন-ইতিহাস লিখে যাচ্ছে;
হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেলে, দাঁড়াতে হয় উঠে;
রক্তাক্ত জীবন নিয়ে তারা সেটাই করার চেষ্টা করছে;
কাঁটাতারে, জলসীমায় মার খেতে হচ্ছে
যেন এই নীল গ্রহে তাদের কোনো ঠাঁই নেই,
যেন তাদের কোনো দেশ নেই।
১০:৪৯ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
কবিতা - ঘাসফুল
ঘাসফুল
মোঃ রহমত আলী
(খালিশপুর, খুলনা, বাংলাদেশ)
আমি এক ঘাসফুল,
দুঃখ কে জয় করেছি
কষ্টকে সর্বদাই বন্ধু ভেবেছি,
চোখের জলকে সারাব
বানিয়ে পান করেছি।
প্রিয়তমার ছলনাকে সত্য
ভালোবাসা ভাবি তাই।
আমি আশার প্রদীপ নিভায়ে
দিয়ে,নিরাশার অন্ধকারে
বসত করি-আমি জীবনের
শতক হতাশা কে আশাবাদী
চিরাগ বানায়ে রেখেছি।
আমি ভালোবাসার হাজারো
হাজার বেদনা কে হৃদয়
কোনে দাফনায়ে দিয়াছি।
আমি এক ঘাসফুল,
আমার জন্ম হওয়াটাই ভুল
সবারই পদতলে আমায়
সুস্বাগতম মিলে,হাজারো
সু'সুন্দর ফুলের মাঝে,
কি আর মূল্য আমার বলো।
পদ্ম ফুলের মূল্য আছে,
গদ্য লিখে কবি রাখে।
আমি এক ঘাসফুল আমার
তবে কি কোনো মূল্যায়ন আছে।
আমি সারা-কাল'ই অবহেলিত
পদতলেই সহি মর্যাদা পাই,
তবু আমি ঘাসফুল হয়েই ধন্য
আমা প্রিয়ার ছলনা প্রয়াসেই মগ্ন।
১০:৪৫ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
মালদায় মুকুলের দেখা মিলেছে আমবাগান গুলিতে
মালদা জেলা জগৎ বিখ্যাত আমের জন্য। ইতিমধ্যেই মুকুলের দেখা মিলেছে আমবাগান গুলিতে। শুরু হয়েছে আম গাছ স্পে থেকে পরিচর্যা
১০:৪৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ রোববার
তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগদান সিউড়ির বৈঠকে
আগামী ২০২৪ এর লোকসভা ভোটকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দলগুলো নিজেদের রণকৌশল ঠিক করে মাঠে ময়দানে অবতীর্ণ।সেইসাথে শুরু হয়েছে ঘর ভাঙা গড়ার খেলা।
১০:২৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ রোববার
স্কুলের মধ্যে শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
১০:৫৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
তৃনমূল সাংসদ মৌসুম বেনজীর নুরের সামনেই বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ ও ধস্তাধস্তি
১০:৫৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
পাট ব্যবসায়ীর বাড়িতে ৫ লক্ষাধিক টাকার অলংকার নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতি
১০:১৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
রোহিত শর্মা কো গুসসা কিউঁ আতা হ্যায়, রাঁচিতে রেগে আগুন ভারত অধিনায়ক
১০:০০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
মুশির খানের অপরাজিত ২০৩ রানের ইনিংসের সৌজন্যে মুম্বই রঞ্জি ট্রফিতে লড়াইয়ে রয়েছে।
০৮:৪৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
মহান সূফী সাধক হজরত আলা হুজুরের ১৬০তম ঊরুষ খানকাহ শরীফ মেদিনীপুরে
মহান সূফী সাধক হজরত আলা হুজুরের ১৬০তম ঊরুষ খানকাহ শরীফ মেদিনীপুরে
মেদিনীপুর, ২৪ফেব্রুয়ারি,২০২৪: মহান তাপস সৈয়েদো হবনা হযরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদেরির ১৬০ তম বাৎসরিক উরস শরীফ তাঁরই প্রপৌত্র মেদিনীপুর খানকাহ শরীফের সাজ্জাদানশীন পীরসাহেব হযরত মওলানা সৈয়দ শাহ জেলাল মুরশেদ আল কাদেরির তত্ত্বাবধানে ৬ ফাল্গুন ( 19 ফেব্রুয়ারি), সোমবার মেদিনীপুর খানকাহ
শরীফে মহা সাড়ম্বরে উদযাপিত হয়। অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত ও শিষ্যের সমাগম ঘটে। এই মহান তাপস 'আলা হুজুর' নামে সমধিক প্রসিদ্ধ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, অন্যান্য বিশিষ্ট মাননীয় ব্যাক্তি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ও বিধায়ক কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মহঃ আব্দুল গনি।
কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মীর দারাশেকো, লোকসভার সাংসদ খলিলুর রহমান, মেদিনীপুরের স্থানীয়
বিধায়ক জুন মালিয়া, বিধায়ক ও রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন, পশ্চিম মেদিনীপুর জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, জেলা তৃনমূল সংখ্যালঘু সেলের সম্পাদক মেরাজ আহমেদ,
স্থানীয় পৌর প্রতিনিধি অর্পিতা নায়েক, সমাজসেবী বিশ্বেশ্বর নায়েক, কাদেরী টাইমস এর সম্পাদক সৈয়দ মিনহাজ হুসেন আল হুসেনী, কলম পত্রিকার কাজী আলি আকবর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই উরস শরীফে কাদেরী টাইমস পত্রিকার বার্ষিক ঊরুষ সংখ্যা উদ্ভোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশীষ চক্রবর্তী।
আলা হুজুরের ১৬০তম বাৎসরিক উরস উৎসব উপলক্ষে সাম্প্রদায়ীক সম্প্রীতি শান্তি ও জাতীয় ঐক্য শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সমস্ত অতিথিবর্গ তাদের বক্তব্যে আলা হুজুরের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
পবিত্র এই অনুষ্ঠানের সুচনা করেন দরবার শরীফ কলকাতা ও মেদিনীপুর খানকাহ শরীফের নায়েব সাজ্জাদানশীন পীরজাদা মওলানা অধ্যাপক ড. সৈয়দ মুস্তাফা মুরশেদ জামাল শাহ আল কাদেরী বিভাগীয় প্রধান আরবি বিভাগ মওলানা আজাদ কলেজ কলকাতা। তিনি তাঁর বক্তব্যে আলা হুজুরের
সুমহান জীবনাদর্শের উপর আলোকপাত করেন।
অনুষ্ঠান শেষে পীরসাহেব মানব কল্যান ও বিশ্ব শান্তির জন্য ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন।
১০:১৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
অর্ধ নগ্ন অবস্থায় ভুট্টার ক্ষেত থেকে এক গৃহবধুর দেহ উদ্ধার
১০:১১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
বাড়ির পাশের বাঁশবাগানে বন্দুক হাতে এক কিশোর ও এক তরুনের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়,চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে
০৯:০৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক যুবকের গুলিবিদ্ধ মৃত উদ্ধার
০৮:৫৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
কংগ্রেস তৃণমূলের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচক
০৮:৪৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
সামসেরগঞ্জে পালিত হলো অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নাট্য উৎসব
সামসেরগঞ্জে পালিত হলো অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নাট্য উৎসব
মুর্শিদাবাদ, ২১শে ফেব্রুয়ারি, ২০২৪: প্রত্যেক বছরের ন্যায় এবারও ভারতের মুর্শিদাবাদ জেলার সমশেরগঞ্জ ব্লকের কাঁকুরিয়ার সাহেবনগর হাই স্কুল প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধুলিয়ান নাট্যসৃজন এবং দৈনিক জয় বাংলা পত্রিকার যৌথ প্রয়াসে পালিত হলো অমর একুশে ফেব্রুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলা ব্যাপী নাট্য উৎসব। এই মঞ্চে কবিতা পাঠ ও নাটক মঞ্চস্থ হওয়ার সাথে সাথে একুশে ফেব্রুয়ারির শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সমাজসেবী, সংবাদিক, টলিউডের অভিনেতা- অভিনেত্রী ও রাজনৈতিক পদস্থ ব্যক্তিরা। সম্মানীত হন দ্বিভাষিক কবি মোঃ ইজাজ আহামেদ, কবি মোহঃ হাসানুজ্জামান (লিটন), কবি আবদুস সালাম, গোলাম কাদের, রফিকুজ্জামান খান ও দ্বিভাষিক কবি ইমদাদুল ইসলাম, কবি জালালউদ্দিন রেজা, রুবিনা আকতার সহ অনেকেই। উপস্থিত ছিলেন টলিউডের চিত্র পরিচালক দাইদ হোসেন, চিত্র অভিনেতা দেবা ব্যানার্জী, অভিনেতা ও প্রযোজক মেরাজ শরীফ, অভিনেতা চিন্টু, হাউস নগর প্রতিবন্ধী মঞ্চের সভাপতি তৌসিক আহমেদ ও সম্পাদক সাবির হোসেন প্রমুখ।
মঞ্চে নতুনভাবে সংযোজিত হয়েছিল একটি নতুন সিনেমার প্রোমো লঞ্চ। ওই অনুষ্ঠানে ফুলকি এন্টারটেইনমেন্ট প্রযোজিত বাসার শেখ- এর কাহিনী অবলম্বনে এবং তরুণ প্রতিভাবান পরিচালক দাউদ হোসেনের চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় 'তুই কে আমার' ছবির ট্রেলার দেখানো হয়। ছবিটি মূলত দুজন ছোট ছেলে মেয়ের ঘাত প্রতিঘাতের জীবন কাহিনী অবলম্বনে গড়ে উঠেছে। গ্রাম বাংলা থেকে উঠে আসা এক গ্রাম্য কাহিনী অবলম্বনে নতুন ছেলে মেয়েদের নিয়ে ছবিটি তুলে ধরেছে নানাবিধ ঘটনা প্রবাহ। দুই কিশোর কিশোরীর গল্প অবলম্বনে 'তুই কে আমার' ছবিটি দর্শক মহলে সাড়া ফেলবে বলে আশা করছেন পরিচালক, প্রযোজক, অভিনেতা ও অভিনেত্রীরা।
০৮:৩৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
কোচবিহার থেকে কাকদ্বীপ টার্গেট পয়েন্ট স্কুলের ভর্তি পরীক্ষা জুড়ল
১২:৪৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
মুর্শিদাবাদ জেলার নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১০:১৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- কবিতা - লড়াই
- কবিতা - একটি অবাস্তব সত্য























