অর্ধ নগ্ন অবস্থায় ভুট্টার ক্ষেত থেকে এক গৃহবধুর দেহ উদ্ধার
১০:১১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
বাড়ির পাশের বাঁশবাগানে বন্দুক হাতে এক কিশোর ও এক তরুনের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়,চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে
০৯:০৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক যুবকের গুলিবিদ্ধ মৃত উদ্ধার
০৮:৫৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
কংগ্রেস তৃণমূলের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচক
০৮:৪৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
সামসেরগঞ্জে পালিত হলো অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নাট্য উৎসব
সামসেরগঞ্জে পালিত হলো অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নাট্য উৎসব
মুর্শিদাবাদ, ২১শে ফেব্রুয়ারি, ২০২৪: প্রত্যেক বছরের ন্যায় এবারও ভারতের মুর্শিদাবাদ জেলার সমশেরগঞ্জ ব্লকের কাঁকুরিয়ার সাহেবনগর হাই স্কুল প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধুলিয়ান নাট্যসৃজন এবং দৈনিক জয় বাংলা পত্রিকার যৌথ প্রয়াসে পালিত হলো অমর একুশে ফেব্রুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলা ব্যাপী নাট্য উৎসব। এই মঞ্চে কবিতা পাঠ ও নাটক মঞ্চস্থ হওয়ার সাথে সাথে একুশে ফেব্রুয়ারির শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সমাজসেবী, সংবাদিক, টলিউডের অভিনেতা- অভিনেত্রী ও রাজনৈতিক পদস্থ ব্যক্তিরা। সম্মানীত হন দ্বিভাষিক কবি মোঃ ইজাজ আহামেদ, কবি মোহঃ হাসানুজ্জামান (লিটন), কবি আবদুস সালাম, গোলাম কাদের, রফিকুজ্জামান খান ও দ্বিভাষিক কবি ইমদাদুল ইসলাম, কবি জালালউদ্দিন রেজা, রুবিনা আকতার সহ অনেকেই। উপস্থিত ছিলেন টলিউডের চিত্র পরিচালক দাইদ হোসেন, চিত্র অভিনেতা দেবা ব্যানার্জী, অভিনেতা ও প্রযোজক মেরাজ শরীফ, অভিনেতা চিন্টু, হাউস নগর প্রতিবন্ধী মঞ্চের সভাপতি তৌসিক আহমেদ ও সম্পাদক সাবির হোসেন প্রমুখ।
মঞ্চে নতুনভাবে সংযোজিত হয়েছিল একটি নতুন সিনেমার প্রোমো লঞ্চ। ওই অনুষ্ঠানে ফুলকি এন্টারটেইনমেন্ট প্রযোজিত বাসার শেখ- এর কাহিনী অবলম্বনে এবং তরুণ প্রতিভাবান পরিচালক দাউদ হোসেনের চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় 'তুই কে আমার' ছবির ট্রেলার দেখানো হয়। ছবিটি মূলত দুজন ছোট ছেলে মেয়ের ঘাত প্রতিঘাতের জীবন কাহিনী অবলম্বনে গড়ে উঠেছে। গ্রাম বাংলা থেকে উঠে আসা এক গ্রাম্য কাহিনী অবলম্বনে নতুন ছেলে মেয়েদের নিয়ে ছবিটি তুলে ধরেছে নানাবিধ ঘটনা প্রবাহ। দুই কিশোর কিশোরীর গল্প অবলম্বনে 'তুই কে আমার' ছবিটি দর্শক মহলে সাড়া ফেলবে বলে আশা করছেন পরিচালক, প্রযোজক, অভিনেতা ও অভিনেত্রীরা।
০৮:৩৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
কোচবিহার থেকে কাকদ্বীপ টার্গেট পয়েন্ট স্কুলের ভর্তি পরীক্ষা জুড়ল
১২:৪৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
মুর্শিদাবাদ জেলার নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১০:১৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতাই
০৬:৫১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
কবিতা - বাংলার জন্য
বাংলার জন্য
দুলাল প্রামানিক
মায়ের কোল থেকে নেমে
তাকাই মায়ের মুখের দিকে,
যতই তাকাই যতই দেখি
দেখাটা হয় না ফিকে।
ঘুমের থেকে উঠি যখন --
প্রথম কথাটা বলি উচ্চরবে ,
ভুলে যাই সে মুখের ছবি ,
ম্লান হাসি দেখেছি কবে?
আমার ভাষা, তোমার ভাষা
ভাষা সবার জন্য,
সবার চেয়ে মিস্টি আমার
মাতৃভাষা অগ্রগন্য ।
সালাম, রফিক, জাব্বার, বরকত
সফিক আমার ভাই ,
একুশ এসেছে আমার দুয়ারে
তাই আজ একুশের গান গাই ।
ভাইয়ের সাথে ভাইয়ের মিলনে
বাংলা মায়ের উঠান,
বাংলা আমার হৃদয় জুড়ে
বাংলাই ধ্যান জ্ঞান।
০৫:১৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
কবিতা - ফাল্গুন মানে অমর একুশে
ফাল্গুন মানে অমর একুশে
মহুয়া মিত্র
ফাল্গুন মানে কৃষ্ণচূড়া অশোক পলাশ,
ফাল্গুন মানে মনের গহীনে একুশের বসবাস।
ফাল্গুন মানে রঙের খেলা,
ফাল্গুন মানে বর্ণমালা।
ফাল্গুন মানে ভালোবাসা,
ফাল্গুন মানে বাংলা ভাষা।
ফাল্গুন মানে দখিনা বাতাস,
ফাল্গুন মানে সালাম জব্বার বরকতের লাশ।
ফাল্গুন মানে প্রেমের ভেলা,
ফাল্গুন মানে রক্ত খেলা।
বাংলা, মোরা বাঙালি,
মোরা ভাষার তরে শ্রেষ্ঠ।
দুনিয়ার আর কোনো জাতি,
হয় নি তো ক্ষতি,
লড়ে নি তো কেউ,
ভাষার জন্য এমন মহান যুদ্ধ।
সেলাম তোমাকে বীর ভাষাসৈনিক,
তোমার জন্য পেয়েছি মোরা
এই ভাষা নির্ভিক।
ধন্য তুমি একুশের ভোর,
খুলি সকলে বন্ধ মনের দোর,
ভাষার প্রতি দিই অঞ্জলী,
মুক্ত কন্ঠে বলি আমি বাঙালি,
ভাষা বাংলা,
ভাষা বাংলা,
ভাষা বাংলা।।।
০৪:৪২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
কবিতা - ২১শে ফেব্রুয়ারি
২১শে ফেব্রুয়ারি
মজিবুর রহমান
(প্রধানশিক্ষক, কাবিলপুর হাইস্কুল)
একুশ মানে মাতৃভাষাকে মন থেকে ভালোবাসা
স্বীকার করা শুধু ধর্মে মেটে না আশা।
একুশ মানে মাতৃভাষার মর্যাদায় ছাত্র যুব আন্দোলন
এক ভাষার সব মানুষের ঐক্য মিলন।
একুশ মানে মাতৃভাষার বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
সন্ত্রস্ত শাসক দেখে সম্মুখে সমূহ বিপদ।
একুশ মানে মাতৃভাষার আত্মপ্রতিষ্ঠার লড়াই
আছে কেবল অসীম সাহস, ভয় ডর নাই।
একুশ মানে মাতৃভাষার সম্মানে রক্তস্নাত শবদেহ
দৃঢ় প্রত্যয় পিঠটান দেবে না কেহ।
একুশ মানে মাতৃভাষার আন্দোলনে স্বাধীনতার সংগ্রাম
অকুতোভয় বাঙালির ঐতিহাসিক বিক্রম।
একুশ মানে মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি
রাষ্ট্রের থাকা চাই উদার একটি ভাষা নীতি।
০৪:৩৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
২১শে ফেব্রুয়ারী /১
২১শে ফেব্রুয়ারী /১
অরিন্দম চট্টোপাধ্যায়
কায়েদ- ই -আজম এর মুখের ওপর
যে কথা ধীরেন দত্তরা ভাসিয়েছিলেন
তা যে পদ্মা যমুনা মেঘনা উদ্বেলিত করে তুলবে
কে ভেবেছিল, তবুও করেছিল
যা এখনও ইতিহাস হয়ে আছে
অনুরণিত হয়েছিল আকাশে বাতাসে
সেই অনুরণন কোন স্থিতধী পাহাড় হয়ে যায় নি
ছড়িয়েছিল সমুদ্রগর্জন আবেগ
মাঠ থেকে মাঠে প্রান্তর থেকে দিগন্তে
সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিয়ুররা
দু হাত ওপর তুলে বুক উন্মুক্ত করেছিল
রাষ্ট্র এঁকেছিল কয়েকটা চিহ্ন...
চুঁইয়ে চুঁইয়ে গড়িয়েছিল ফোঁটা ফোঁটা রক্তবিন্দু
সেই রক্তু বিন্দু গুলো যে একটা
নিজস্ব ভূমিখণ্ড, নিজস্ব নদী নিজস্ব আকাশের
একটা মানচিত্র আঁকবে তা প্রত্যয়ে ছিল না/
# অবশেষে হয়ে গেল একটা নতুন ভূখণ্ড
ও নিজের বলার মতো একটা ভাষা.....
বাংলা ভাষা বাংলা ভাষা...
০৪:০৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
কবিতা - অমর একুশ
অমর একুশ
-আশিকুল আলম বিশ্বাস
একুশে ফেব্রুয়ারি,বাহান্ন সাল,
তাক করা পাক সেনার বন্দুক নল,
প্রাণ দিল বরকত,রফিক,শফি,সালাম,জব্বার,
অমর একুশ পালন তারই ফল।
বেঁচে গেল বাংলা,সাথে তার ভাষা,
শহিদের লাল রক্তে রঞ্জিত মাটি,
ওদের স্মরণে মোদের ভালবাসা,
একুশে ফেব্রুয়ারি মিছিলে মোরা হাঁটি।
বিশ্ব মাতৃভাষা দিবস পালন,
এপার ওপার দু বাংলা জুড়ে,
সবকাজে বাংলার হোক প্রচলন,
নইলে ভাষার ভিত যাবে নড়ে।
বাংলায় কথা বলি,
বাংলাতে হাসি,
গান গাই বাংলাতে,
মুগ্ধ বিশ্ববাসী।
**********************
০১:৫৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
একুশে ফেব্রুয়ারির ওপর একগুচ্ছ কবিতা
পৃথিবীর বারান্দা মুখরিত হয়
আবদুস সালাম
উদ্বেগে উথলে ওঠে বাহু
অন্তহীন অভিসারে চুমু খায় প্রেমের পাখি
কড়া নির্দেশে মূহুর্মূহু গর্জে উঠে বুলেট
নীরব স্রোতে মেশে রক্তের ফুলকি
লুটোপুটি করে ফাগুনের রক্ত মাখা ভাষা শহিদের অঙ্গিকার
মৃতময় ধূসর আল্পনা আঁকে মাতৃভূমির উঠোনে
সালাম বরকত জাব্বারেরা দেখছে বেহেশত থেকে
মাতৃভাষার ফেরেস্তারা খোঁজ করছে তাদের
স্মরণে লক্ষ পাখির কলতানে মুখর আজ পৃথিবীর বারান্দা
অ আ ক খ- র বিজয় গান
আবদুস সালাম
গাছের পাতার নিচে ঘুঘুটা ঘুঘু করছে বাতাসেরা পাল তুলে গুনছে প্রহর
একটা উত্তরের আসা শুধু---
ফি বছর আগুন ঝরা বসন্ত এলে পাড়ায় পাড়ায় ওরা আসে,
ক্রোধান্বিত মুখ আর পুঞ্জিভূত ঘৃণার দীর্ঘশ্বাস ছাড়ে
এভাবেই পান্ডুর দিনগুলো অতৃপ্ত আত্মার কাছে ধরা খায়
জান্নাতের প্রাচীর ভেঙে পায়রা ওড়ানো ভোরে সুগন্ধী বিছানায় দুঃস্বপ্ন দেখে মাতৃভাষার অপমৃত্যুর
চিৎকার করে
ঘৃণা ভরে জিজ্ঞাসা করে, মায়ের নাড়ি ছেঁড়া ফুল নিয়ে কেন এতো অভদ্রতা?
বেওয়ারিশ ফুলগুলো ভেসে যায় তাজা রক্তের নদীতে
শহীদ বেদীতে স্বপ্নেরা মরে মাথা ঠুকে
আকাশের বিষন্ন চোখ লজ্জায় মুখ গুঁজে
কে শোনে কার কথা --
শকুনীরা পাহারা দেয় আমাদের আত্মা অভাগিনী অ আ ক খ মায়ের ভেসে যায় বুক
বন্ধ খামের নীল চিঠি গুমরে মরে
অদম্য বাতাসেরা "৮ই ফাল্গুন" অবাঞ্ছিত
দিনের হিসেবে নিতে দলবদ্ধ হই
তুলি শ্লোগান
মিছিলে মিছিলে এঁকে দিই সব রাস্তা
হাহাকার আর আক্রোশের মুখোমুখি হয়ে
বজ্র মুষ্টি তুলি আকাশের দিকে
রক্তাক্ত লাশ নিয়ে শপথ করি
ঘাতকদের উল্লাস উপেক্ষা করে ছুটে চলেছি মুক্তির মাঠে
ঘাতকের বন্দিশালা ভেঙে চিৎকার করি
মায়ের ভাষা প্রাণের ভাষা কেড়ে নিতে দিবো না!
আদিগন্ত আর্তনাদ মেখেছি চোখে মুখে
আমরা বসে নেই --
দ্যাখো তোমারা জান্নাতের জানলা থেকে,
দ্যাখো নক্ষত্রের মতো উজ্জ্বল পতাকা আজ সব হাতে
স্বপ্নময় চৈতন্য আছড়ে পড়ছে পৃথিবীর কোনে কোনে--
যতই ধেয়ে আসুক নোংরা হাতের হিংস্রতা
বিংলিস ভাবনার লজ্জা মাখানো ফাগুন,
ভয়ানক কৃষ্ঞপক্ষ সেঁটে দিয়েছিল সব নরখাদকের দল
নেকড়ের চেয়েও শক্তিশালী ওদের ধৃষ্টতা
জান্নাতের দুয়ারে এসে বর্ষণ করো তোমাদের অভিশাপ
পলাশ ফোটা ভোরে
শিশিরে জমাট বাঁধা রক্তে কেটেছি তিলক
নিয়েছি আমৃত্যু বিজয়ী- পণ
আরও লাগলে দিবো রক্ত!
শপথের পাত্র ভরে উঠেছিল সেদিন কানায় কানায়
সাইবেরিয়ার হাঁসেরা ডানায় বেঁধেছে পৃথিবী বিজয়ের পতাকা
গাইছে অ আ ক খ -র গান।।
নবপ্রভাতে প্রকাশিত
(অ আ ক খ- র বিজয় গান)
আবদুস সালাম
গাছের পাতার নিচে ঘুঘুটা ঘুঘু করছে বাতাসেরা পাল তুলে গুনছে প্রহর
একটা উত্তরের আসা শুধু --
ফি বছর আগুন ঝরা বসন্ত এলে পাড়ায় পাড়ায় ওরা আসে,
ক্রোধান্বিত মুখ আর পুঞ্জিভূত ঘৃণার দীর্ঘশ্বাস ছাড়ে
এভাবেই পান্ডুর দিনগুলো অতৃপ্ত আত্মার কাছে ধরা খায়
জান্নাতের প্রাচীর ভেঙে পায়রা ওড়ানো ভোরে
জান্নাতের সুগন্ধী বিছানায় দুঃস্বপ্ন দেখে রোজ
চিৎকার করে
ঘৃণা ভরে জিজ্ঞাসা করে, মায়ের নাড়ি ছেঁড়া ফুল নিয়ে কেন এতো অভদ্রতা?
বেওয়ারিশ ফুলগুলো ভেসে যায় তাজা রক্তে
শহীদ বেদীতে স্বপ্নেরা মরে মাথা ঠুকে
আকাশের বিষন্ন চোখ লজ্জায় মুখ গুঁজে
কে শোনে কার কথা --
শকুনীরা পাহারা দেয় আমাদের আত্মা বন্ধ খামের নীল চিঠি গুমরে মরে অভাগিনী অ আ ক খ মায়ের ভেসে যায় বুক
অদম্য বাতাসেরা "৮ই ফাল্গুন" অবাঞ্ছিত
দিনের হিসেবে নিতে দলবদ্ধ হই
তুলি শ্লোগান
মিছিলে মিছিলে এঁকে দিই সব রাস্তা
হাহাকার আর আক্রোশের মুখোমুখি হয়ে
বজ্র মুষ্টি তুলি আকাশের দিকে
রক্তাক্ত লাশ নিয়ে শপথ করি
ঘাতকদের উল্লাস উপেক্ষা করে ছুটে চলেছি মুক্তির মাঠে
ঘাতকের বন্দিশালা ভেঙে চিৎকার করি
মায়ের ভাষা প্রাণের ভাষা কেড়ে নিতে দিবো না!
আদিগন্ত আর্তনাদ মেখেছি চোখে মুখে
আমরা বসে নেই --
দ্যাখো তোমারা জান্নাতের জানলা থেকে,
দ্যাখো নক্ষত্রের মতো উজ্জ্বল পতাকা আজ সব হাতে
স্বপ্নময় চৈতন্য আছড়ে পড়ছে পৃথিবীর কোনে কোনে --
যতই ধেয়ে আসুক নোংরা হাতের হিংস্রতা
বিংলিস ভাবনার লজ্জা মাখানো ফাগুন,
ভয়ানক কৃষ্ণপক্ষ সেঁটে দিয়েছিল সব নরখাদকের দল
নেকড়ের চেয়েও শক্তিশালী ওদের ধৃষ্টতা
জান্নাতের দুয়ারে এসে বর্ষণ করো তোমাদের অভিশাপ
পলাশ ফোটা ভোরে
শিশিরে জমাট বাঁধা রক্তে কেটেছি তিলক
নিয়েছি আমৃত্যু বিজয়ী-পণ
আরও লাগলে দিবো রক্ত!
শপথের পাত্র ভরে উঠেছিল সেদিন কানায় কানায়
সাইবেরিয়ার হাঁসেরা ডানায় বেঁধেছে পৃথিবী বিজয়ের পতাকা
গাইছে অ আ ক খ -র গান।।)
###
কলরব
আবদুস সালাম
দেশের মানচিত্রে লেপ্টে দিও কালশিটে রক্ত
রক্তাক্ত পথে হেঁটে চলেছি পৃথিবীর পথে
গর্বে ভরে ওঠে বুক
মুখে আমার
মায়ের ভাষা,
আমার দৃপ্ত অহংকার
ঐদেখ ---
সব দেশের পতাকায় আঁকা ভাষা পাখির কলরব
১২:২৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
কবিতা - অমর একুশে ফেব্রুয়ারি
অমর একুশে ফেব্রুয়ারি
মোঃ ইজাজ আহামেদ
একুশে ফেব্রুয়ারি মানে
শহীদের রক্তে রাঙানো বসন্তের এক দিবস।
একুশে ফেব্রুয়ারি মানে
মাতৃভাষার জন্য সংগ্রামের ফসল
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস;
বরকত, জব্বর, সালামের রক্তের জোয়ার;
সেই জোয়ারে ডুব দেওয়া বাঙালিদের হৃদয়।
একুশে ফেব্রুয়ারি মানে
তাঁদের বিদ্রোহের আগুনে দগ্ধ হওয়া ফাগুন।
একুশে ফেব্রুয়ারি মানে
দুচোখ ভরা স্বপ্ন
ডি এন এতে থাকা ভাষার জন্য।
একুশে ফেব্রুয়ারি মানে
বাঙালিদের স্মৃতিপটে সুরক্ষিত অমর স্মৃতি
অমর একুশে ফেব্রুয়ারি।
১১:০৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
কবিতা - একুশে ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি
(স্পেন্সারিয়্যান চতুর্দশপদী)
ইমদাদুল ইসলাম
(মুর্শিদাবাদ , ভারত)
সকল ভাষা শহীদ বীর ওগো মানি,
এমন বীরের কথা কভু নাহি ভুলি।
মাতৃ ভাষার সম্মান তরে তাঁরা ধ্যানী,
ভাষার সম্মানে প্রাণ হস্তে নেয় তুলি।
রক্ষার্থে মায়ের ভাষা বক্ষে খায় গুলি,
রফিক জব্বার সহ হলো বলি কত!
মোরা বাঙালি সকল কেমনেতে ভুলি
রক্তে কিনে বুলি তাঁরা নাহি রহে নত।
বাংলার বীর দানিল প্রাণ শত শত,
বদলে পেলাম মোরা সম্মান ভাষার।
স্বীকৃত সুমিষ্ট ভাষা বিশ্বে বাংলা কত
আজিকে তাহা রহিল মোদের সবার!
একুশে ফেব্রুয়ারির রক্তে রাঙা পথ,
ভুলিবনা কভু মোরা নাও গো শপথ।
১১:০৪ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
রাজ্য সরকার নির্দেশ অনুসারে চলছে দুয়ার রেশনের। সেই রেশন চালে মিলছে ইঁদুরের মল ও পোকা
০৯:০১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রোববার
ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের।মৃতের নাম তুফানু মহলদার
০৮:৫৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রোববার
অনুষ্ঠিত হলো স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার সাহিত্য সভা
অরঙ্গাবাদ, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: আজকে অরঙ্গাবাদের একান্ত আপন লজে অনুষ্টিত হলো স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার চতুর্থ সংখ্যার উন্মোচন, সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এই সংখ্যায় ২২টি দেশের বাংলা ও ইংরেজি ভাষার ২০০ জন কবি - লেখক কলম ধরেছেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন কবি - সাহিত্যিক। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ দিল বাদশা, মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সহ সভাধিপতি নিজামউদ্দিন আহমেদ, সহিত্যিক এস এম নিজামউদ্দিন, সহিত্যিক আনওয়ার হোসেন সিদ্দিকী, কবি ও লেখক মোহাঃ হাসানুজ্জামান, শিক্ষাবিদ গুলজার হোসেন, কবি স্বপন কুমার, কবি ও লেখক আসিকুল আলম বিশ্বাস, কবি ও পত্রিকার সহ সম্পাদক ইমদাদুল ইসলাম, কবি মোঃ মুরসালীন হক, কবি রাফিকুজ্জামান খান, কবি মোহাঃ আলিউল হক, কবি গোলাম কাদের, কবি মাহতাব হোসেন, কবি মেহেজাবিন আফরোজা, কবি উমার সিদ্দিক রিন্টু, শিক্ষিকা সায়েদা মুসফেকা ইসলাম, শিশু শিল্পী মাহমুদ হোসেন, প্রচ্ছদ শিল্পী হুমায়ূন কবীর, কবি উমার ফারুক, কবি উমার সিদ্দিক রিনটু, কবি খালিদা খাতুন, কবি সব্যসাচী দাস, কবি জালালউদ্দিন রেজা, কবি পারভীন খাতুন, কবি সামসুদ্দিন বিশ্বাস, কবি বিশ্বজিৎ সাঠিয়ার, কবি ইমতিয়াজ কবি, কবি অসিত প্রামাণিক, কবি গৌড় চন্দ্র পাল, কবি জালালউদ্দিন রেজা, কবি এম আব্দুল করিম,সাংবাদিক মইদুল ইসলাম, সাংবাদিক রাজু আনসারি, সংবাদিক মেহেদি হাসান, সাংবাদিক রাজু সেখ,
সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক ও কবি নাজমুস সাহাদাত প্রমুখ। উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক মোঃ ইজাজ আহামেদ, সভাপতি আবদুস সালাম, সহ সম্পাদক আব্দুল মালেক, সারিফুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন সব্যসাচী দাস। কবি কণ্ঠে কবিতা পাঠ, বক্তব্য ও সঙ্গীতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান। এদিন পত্রিকার কবি লেখকদের পাশাপাশি উপস্থিত কবি - লেখক ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
০৮:০৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রোববার
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
























