ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

- লকডাউনের মাঝে বকেয়া মজুরির দাবিতে কুমলাই চাবাগানে বিক্ষোভ

সংবাদদাতা মালবাজার

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০ ১৯ ০৭ ৪৩   আপডেট: ১০ এপ্রিল ২০২০ ১৯ ০৭ ৪৩

 লকডাউনের মাঝে বকেয়া মজুরির দাবিতে কুমলাই চাবাগানে বিক্ষোভ। 
সংবাদদাতা,মালবাজার,১০এপ্রিল।করোনা ভাইরাসের আতঙ্কে লক ডাউন চলছে সর্বত্র। এর বাইরে নেই চাবাগানও।  ডুয়ার্সের সমস্ত চাবাগানই লক ডাউনের জন্য বন্ধ। যার ফলে কাজ নেই শ্রমিকদের।
কিন্তু লক ডাউনে আগে কাজ করেও  সেই মজুরি না পেয়ে শুক্রবার দির্ঘক্ষন বাগানে ম্যানেজার কে ঘেরাও করে বিক্ষোভ দেখাল ডুয়ার্সের মাল ব্লকের কুমলাই চাবাগানের শ্রমিকরা।       
শ্রমিকদের দাবি লকডাউনের আগে মার্চের ৯ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত বাগানে কাজ করেও, সেই মজুরি পাচ্ছি না। বর্তমানে লক ডাউন চলছে কাজ কর্ম নেই। নেই হাতে টাকা পয়শাও। তাই বার বার কুমলাই চাবাগান কতৃপক্ষ কে বলেও মার্চ মাসের মজুরি পাচ্ছিনা৷ খালি তালবাহানা করছে বাগান কতৃপক্ষ। । তাই আজ বাধ্য হয়ে বাগানের সমস্ত শ্রমিকেরা ম্যানেজার কে ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
বাগানের শ্রমিক নেতা অমরদন বাকলা বলেন, আমাদের আগের  বহু কিছু ডিউ রয়েছে কিন্তু বর্তমানে আমাদের কাজের মজুরিটা কর্তৃপক্ষ দিক।   এব্যাপারে আমরা মাল এস ডি ও, ডি এম কে চিঠি করেছি।  এই ভাবে কি করে শ্রমিকেরা বাচবে? বাগানে বর্তমানে প্রায় ১১১২ জন শ্রমিক আছে। তাদের সকলের মজুরি আটকে রয়েছে ।  কুমলাই বাগান কতৃপক্ষ আমাদের মৌখিক জানিয়েছে আগামি মঙ্গলবার শ্রমিকদের পুরনো মজুরি দেওয়া হবে। সে দিন শ্রমিকেরা মজুরি না পেলে বৃহত্তর আন্দলনে সামিল হবে বাগানের সব শ্রমিকেরা।
উল্লেখ্য, কয়েকবছর আগে বোনাস নিয়ে চাপান উতরের মাঝে চাবাগান কর্তৃপক্ষ চাবাগান ছেড়ে চলে যায়। নানান সমস্যার মধ্যে দিয়ে শ্রমিকরা চলছিলো। ২০১৮ নতুন এক মালিকানা এই চা বাগান পরিচালনার দায়িত্ব নেয়। তারপর পর থেকে শ্রমিকরা মজুরি র‍্যাশান ঠিক মতো পেয়ে আসছিলেন। আচমকা লকডাউন ঘোষণার পর মালিক পক্ষ খানিক সমস্যায় পড়ে। তবে চাবাগান কর্তৃপক্ষের একজন জানান  খানিকটা সমস্যা হয়েছে তবে আগামী মঙ্গলবারের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়া চেষ্টা হচ্ছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর