ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

২১ জুলাই শহীদ স্মরণে সাগরদিঘিতে প্রস্তুতি সভা, অধীরকে তীব্র কটাক্ষ মসিউরের

প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ১৪ ০২ ৫০   আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৪ ০২ ৫০

সাগরদিঘি : মুর্শিদাবাদ : শনিবার বিকেলে সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেসের তরফে ২১ জুলাই শহীদ স্মরণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো বিশেষ প্রস্তুতি সভা। সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানের উদ্যোগে সরস্বতী ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে জমায়েত ছিল চোখে পড়ার মতো।সভায় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন পঞ্চায়েতের কর্মী ও সমর্থকরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা ইতিমধ্যেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই প্রেক্ষিতে স্থানীয় স্তরে কর্মী সমন্বয় ও সাংগঠনিক প্রস্তুতির বার্তা দেন তৃণমূল নেতৃত্ব।সভায় মসিউর রহমান বলেন, "২১ জুলাই শুধু শহীদ দিবস নয়, এটা আমাদের আন্দোলনের দিন। ২০২৬-এর বিধানসভা ভোটে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি হবে। এখন থেকেই সবাইকে প্রস্তুত থাকতে হবে।"সভা শেষে তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে একটি বিশাল মিছিল বার করা হয়। মিছিলে মহিলাদেরও সক্রিয় অংশগ্রহণ দেখা যায়।এদিন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর সাম্প্রতিক মন্তব্যেরও কড়া সমালোচনা করেন মসিউর রহমান সহ অন্যান্য তৃণমূল নেতারা। অধীরবাবু সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচন প্রসঙ্গে তৃণমূলের একাংশকে ‘চোর’ বলে কটাক্ষ করেছিলেন। সভা মঞ্চ থেকে তার বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান বক্তারা।সভায় আরও উপস্থিত ছিলেন মীর সাদরুল ইসলাম (ট্রেড ইউনিয়ন সভাপতি), জেলা সাধারণ সম্পাদক আরব আলী, রেজাউল্লা সেখ, শিক্ষা কর্মদক্ষ সফিকুল রহমান, সাবির আলী, পঞ্চায়েতের বিভিন্ন স্তরের নেতৃত্ব।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর