ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

হরিশ্চন্দ্রপুরে ভয়াবহ আগুন পাট বোঝাই লরিতে

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৮ ০৬ ৪৭   আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৮ ০৬ ৪৭

মালদা:
পাট ভর্তি লরিতে ভয়াবহ আগুন। অল্পের জন্য নিস্তার পেল লরি চালক বিজয় দাস সহ বাংরুয়া গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৯ টা নাগাদ হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, এদিন পাট ভর্তি লরিটি বাংরুয়া গ্রামের এক ব্যবসায়ী বিপদ ভঞ্জন সিং এর গলা থেকে পাট বোঝাই করে তুলসিহাটা বিক্রি করতে নিয়ে যাওয়ার পথে রাস্তার ইলেকট্রিক তারের ঘর্ষণে আগুন লেগে যায় বলে খবর। দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে৷দেখে ভয় পেয়ে যায় এলাকাবাসী। লরি চালক বিজয় দাস সোজা গাড়িটি রাস্তার ধারে পুকুরে পালটি খাওয়ায়ে প্রাণে রক্ষা পায় বলে জানা যায়।গাড়িতে আগুন লাগার পরেই প্রাণভয়ে গাড়ি থেকে নেমে যান চালক।গাড়ি চালকের এই সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।তৎক্ষণাৎ স্থানীয়দের তৎপরতা দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল গাড়ি আসার আগেই গাড়ির একাংশ সহ পাট পুড়ে ছায় হয়ে যায়। পাট মালিক বিপদ ভঞ্জন সিং জানান এদিন প্রায় পঞ্চাশ কুইন্টাল পাট বোঝাই করে তুলসিহাটা নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।যার বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা। কিছু নিজস্ব জমির পাঠ ও কিছু ক্রয় করা পাট বিক্রি করতে নিয়ে যাওয়ার পথে ইলেকট্রি তারের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ব্যাংক থেকে ঋণ নিয়ে শুরু করেছিল ছোটখাটো ব্যবসা। লাভের মুখ দেখার আগেই সর্বস্বান্ত হয়ে পড়ল বিপদভঞ্জন বাবু। কিভাবে ঋণ শোধ করবে তার চিন্তায় কপালে ভাঁজ পরেছে ।
স্থানীয় বাসিন্দা গিয়াসুদ্দিন আহমেদ ও প্রসন্ন কুমার সিং জানান ৮১ নং জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে বাংরুয়া গ্রামের মধ্য দিয়ে বাইপাস রাস্তাটি মেরামত করে ভরাট করা হয়েছে। রাস্তাটি উঁচু হওয়ার ফলে  ইলেকট্রিক তার গুলি প্রায় ঝুলে রয়েছে। তার গুলির সঙ্গে বড় বড় গাছের ডাল লেগে থাকার কারণে অল্প বাতাসে তারে তারে ঘর্ষণে আগুন ঝরে পড়ে। যার ফলে আজ পুড়ে ছাই হলো পঞ্চাশ কুইন্টাল পার্ট ।ইলেকট্রি দপ্তরকে তার গুলিকে টান-টান করতে বার বার বলেও কোন কাজের কাজ হয়নি।যার ফলে আজ প্রাণে বাঁচলেন গাড়িচালকসহ স্থানীয়রা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর